রাজনীতি

গণভোটের রায় ও ৭ দফা দাবিতে ১১ দলীয় ঐক্যের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ শুরু

ঢাকা: গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ-গ্যাস-সার সংকট নিরসন, নিত্যপণ্যের ঊর্ধ্বগতি রোধ, চাঁদাবাজি-দুর্নীতি বন্ধ এবং সংকীর্ণ দলীয়করণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখী ঐতিহাসিক লংমার্চ শুরু করেছে ১১-দলীয় ঐক্য।

আজ শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ৭টায় রাজধানীর ঐতিহাসিক শাপলা চত্বরে এক মহাসমাবেশের মাধ্যমে এই লংমার্চের আনুষ্ঠানিক সূচনা হয়। ১১-দলীয় ঐক্যের সমন্বয়ক ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ড. এএইচএম হামিদুর রহমান আযাদের পরিচালনায় উদ্বোধনী সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াতে ইসলামীর আমির ও সংসদে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। জোটের শীর্ষ নেতাদের গুরুত্বপূর্ণ বক্তব্যের পর শফিকুর রহমানের নির্দেশেই লংমার্চের গাড়িবহর চট্টগ্রামের উদ্দেশে রওনা দেয়।

রাজধানী থেকে ছেড়ে যাওয়া লংমার্চের বহরটি নির্ধারিত রুট অনুযায়ী বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে পথসভায় অংশ নিচ্ছে। এর মধ্যে নারায়ণগঞ্জের কাঁচপুর ব্রিজের নিকটবর্তী ট্রাক স্ট্যান্ড এলাকায় প্রথম পথসভা অনুষ্ঠিত হয়েছে। এরপর পর্যায়ক্রমে কুমিল্লার পদুয়া বাজার বিশ্বরোড, ফেনীর মহীপাল, মীরসরাই এবং সবশেষে চট্টগ্রামের ঐতিহাসিক লালদিঘী ময়দানে এক বিশাল সমাপনী জনসভার মাধ্যমে এই লংমার্চ কর্মসূচি শেষ হওয়ার কথা রয়েছে।

বিরোধী জোটের এই লংমার্চকে কেন্দ্র করে নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। জনগণের মৌলিক অধিকার আদায় এবং বর্তমান সংকটের স্থায়ী সমাধানে এই আন্দোলন জোরালো ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন জোট নেতারা।

Related News

জাতীয় স্বার্থ ও সমতার ভিত্তিতেই দেশের পররাষ্ট্রনীতি পরিচালিত হচ্ছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

জাতীয় স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে বিশ্বের সব দেশের সঙ্গে সমতার ভিত্তিতে পররাষ্ট্রনীতি পরিচালিত হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

চিঠি ছাড়িয়ে এখন ফ্রিজ-মোটরসাইকেলও পৌঁছে দিচ্ছে ডাক বিভাগ, দুই মাসে পরিবহন হলো ৪০০ টন পণ্য

বাংলাদেশ ডাক বিভাগের সাশ্রয়ী স্পিড পোস্ট সেবার মাধ্যমে এখন ফ্রিজ, মোটরসাইকেল ও ভারী আসবাবপত্রও পাঠানো যাচ্ছে। গত দুই মাসে পরিবহন হয়েছে ৪০০ টন পণ্য।

রাষ্ট্রপতির দায়িত্ব নেওয়ার পর প্রথম ঠাকুরগাঁওয়ে যাচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগী

ষ্ট্রপতির দায়িত্ব নেওয়ার পর এই প্রথম দুই দিনের সফরে আগামীকাল নিজ জেলা ঠাকুরগাঁওয়ে যাচ্ছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। থাকবে নাগরিক সংবর্ধনা।

আমাদের কর্মসূচির ওষুধ কাজ শুরু করেছে, জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি খেললে ছাড় দেওয়া হবে না: শফিকুর রহমান

শাপলা চত্বরে ১১ দলীয় ঐক্যের লংমার্চের উদ্বোধনী সমাবেশে জামায়াত আমির শফিকুর রহমান হুঁশিয়ারি দিয়ে বলেন, জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি খেললে কাউকে ছাড় দেওয়া হবে না।

সরকার ওয়াদা ভঙ্গ করেছে, দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়ব না: শফিকুর রহমান

সরকার ওয়াদা ভঙ্গ করেছে এবং জনগণের সঙ্গে প্রতারণা করছে উল্লেখ করে দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ না ছাড়ার ঘোষণা দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।

৭ মাসে দেশে নিখোঁজ ১৫ হাজারের বেশি শিশু, উদ্ধার ১৩ হাজারের বেশি: পুলিশ সদর দপ্তর

চলতি বছরের প্রথম সাত মাসে ১৫ হাজার ৭১৭ শিশুর নিখোঁজের জিডি হয়েছে, যার মধ্যে ১৩ হাজার ৬৭৯ জনকে উদ্ধার করা হয়েছে। বিস্তারিত জানিয়েছে পুলিশ সদর দপ্তর।

ইসলামী ব্যাংকে এস আলম গ্রুপের ২৪ কোম্পানির ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের

ইসলামী ব্যাংকে এস আলম-সংশ্লিষ্ট ২৪ কোম্পানির নামে থাকা ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজ করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। ব্যাংকিং আইন লঙ্ঘনের অভিযোগে এই আদেশ দেওয়া হয়।

সরকার উৎখাতের আন্দোলন করছি না, শান্তিপূর্ণ লংমার্চের প্রস্তুতি জানাল ১১ দলীয় ঐক্য

সরকারকে রাতারাতি উৎখাত করার কোনো আন্দোলন তাঁরা করছে না জানিয়ে ১১ দলীয় ঐক্যের লংমার্চের বিস্তারিত পথ ও প্রস্তুতি তুলে ধরলেন জামায়াত সেক্রেটারি মিয়া গোলাম পরওয়ার।

Search