খুলশী থানার ওসিকে পেটানোর হুমকি ও পুলিশের ওপর হামলা: পালিয়ে গেলেন শীর্ষ সন্ত্রাসী বগা
চট্টগ্রামে শিক্ষকের মামলা হওয়ার পর খুলশী থানার ওসিকে পেটানোর হুমকি ও পুলিশের ওপর ককটেল হামলা চালিয়ে সুড়ঙ্গপথে পালিয়ে গেছেন শীর্ষ সন্ত্রাসী ওয়াকিল হোসেন বগা।
কক্সবাজার: কক্সবাজারের রামুতে বিশেষ অভিযান চালিয়ে প্রায় দুই হাজার আইফোন, ল্যাপটপসহ বিভিন্ন উচ্চপ্রযুক্তির ইলেকট্রনিক সরঞ্জামসহ ছয় চীনা নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রাথমিক ধারণা অনুযায়ী, গ্রেপ্তারকৃতরা একটি আন্তর্জাতিক অনলাইন প্রতারণা চক্রের সঙ্গে সক্রিয়ভাবে জড়িত।
এ ঘটনায় রামু থানায় সাইবার সুরক্ষা আইনে একটি মামলা দায়ের করা হয়েছে এবং আদালতের মাধ্যমে গ্রেপ্তারকৃতদের কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে সুনির্দিষ্ট গোয়েন্দা নজরদারির পর রামুর মেরিন ড্রাইভসংলগ্ন কয়েকটি বিলাসবহুল হোটেলে যৌথ অভিযান চালিয়ে ওই ছয় বিদেশিকে আটক করা হয়। এ সময় তাঁদের ডানা থেকে ১ হাজার ৯৩৮টি আইফোন, প্রায় ৪০টি ল্যাপটপ, ডেস্কটপ কম্পিউটার এবং প্রতারণায় ব্যবহৃত বিভিন্ন ধরনের আধুনিক ইলেকট্রনিক সরঞ্জাম জব্দ করা হয়।
কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মো. অহিদুর রহমান জানান, প্রথমে আটকরা নিজেদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পে কাজ করছেন বলে দাবি করেছিলেন। পরে বিষয়টি সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষকে জানানো হলে ঢাকাসহ বিভিন্ন বিশেষায়িত তদন্ত দল ঘটনাস্থলে গিয়ে বিষয়টি গভীরভাবে খতিয়ে দেখে।
প্রাথমিক তদন্তের বরাত দিয়ে অতিরিক্ত পুলিশ সুপার জানান, চক্রটি অবৈধভাবে স্টারলিংক প্রযুক্তি ব্যবহার করে অনলাইন শেয়ারবাজার, ভুয়া জুয়া এবং বিভিন্ন ক্রিপ্টোকারেন্সি ও কারেন্সি-সংক্রান্ত আন্তর্জাতিক প্রতারণায় জড়িত ছিল। ইমিগ্রেশনসহ দেশের বিভিন্ন পয়েন্টে তাদের বিরুদ্ধে আগে থেকেই সতর্কতা জারি থাকায় এবং পাসপোর্ট ব্লক করে দেওয়া হওয়াই তারা দেশত্যাগ করতে পারেনি। শেষ পর্যন্ত দেশ ছাড়ার চেষ্টা করলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় তারা ধরা পড়ে।
পুলিশ জানিয়েছে, এই চক্রের সঙ্গে দেশি বা অন্য কোনো আন্তর্জাতিক সিন্ডিকেট জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। জব্দকৃত ডিভাইসগুলো ফরেনসিক পরীক্ষার পর প্রতারণার সুনির্দিষ্ট পরিধি সম্পর্কে আরও বিস্তারিত তথ্য জানা যাবে। বর্তমানে সিআইডিসহ পুলিশের একাধিক বিশেষায়িত সংস্থা মামলার তদন্ত কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
চট্টগ্রামে শিক্ষকের মামলা হওয়ার পর খুলশী থানার ওসিকে পেটানোর হুমকি ও পুলিশের ওপর ককটেল হামলা চালিয়ে সুড়ঙ্গপথে পালিয়ে গেছেন শীর্ষ সন্ত্রাসী ওয়াকিল হোসেন বগা।
ঝিনাইদহ থেকে খুলনা নেওয়ার পথে চলন্ত অ্যাম্বুলেন্সে পুত্রসন্তানের জন্ম দিয়েছেন যশোর কেন্দ্রীয় কারাগারের এক নারী হাজতি। মা ও শিশু সুস্থ রয়েছে।
বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে নিত্যপণ্যের বদলে মাদক লেনদেনের নতুন মাধ্যম ‘নার্কো-কারেন্সি’ চালু করেছে চোরাকারবারিরা। সীমান্তে নজরদারি জোরদার করেছে বিজিবি।
১৯শ বিজেএস পরীক্ষার মাধ্যমে সহকারী জজ পদে ২৫০ জনকে নিয়োগ দেবে জুডিসিয়াল সার্ভিস কমিশন। আবেদন ও পরীক্ষার বিস্তারিত জানুন।
দেশে আশঙ্কাজনক হারে বাড়ছে শিশুধর্ষণের ঘটনা। চলতি বছরের প্রথম ৭ মাসে ১,৪৮৫টি মামলা হয়েছে। পরিসংখ্যান ও চিত্র তুলে ধরেছে পুলিশ সদর দপ্তর।
চট্টগ্রামের ইতিহাস, ঐতিহ্য, খাবার ও সংস্কৃতি নিয়ে নেভি কনভেনশন সেন্টারে জমকালো আয়োজনে সম্পন্ন হয়েছে ‘সিলন আমার শহর চট্টগ্রাম’ ক্যাম্পেইনের মেগা ইভেন্ট।
কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে কৃষকদের ডিলারের গুদাম থেকে সার নেওয়ার ঘটনা কেবল আইনভঙ্গ নয়, এর পেছনে রয়েছে সিন্ডিকেট ও ন্যায্যতার দীর্ঘদিনের সংকট।
প্রবাসীদের জন্য বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) এসএসসি প্রোগ্রামে ২০২৭ শিক্ষাবর্ষে ভর্তি শুরু হয়েছে। আবেদন করা যাবে ৩০ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত।
