কালিয়াকৈরে কাভার্ডভ্যান ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নারীসহ নিহত ৩
গাজীপুরের কালিয়াকৈরে কাভার্ডভ্যান ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নারীসহ তিনজন নিহত ও দুজন আহত হয়েছেন। দুর্ঘটনাটি ঘটেছে কালিয়াকৈর-ফুলবাড়ীয়া সড়কে।
চট্টগ্রাম: চট্টগ্রাম নগরের খুলশী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবদুর রহিমকে ‘পেটানোর’ হুমকি দেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ও বহিষ্কৃত স্বেচ্ছাসেবক দল নেতা ওয়াকিল হোসেন ওরফে বগার বিরুদ্ধে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাতে তার বিরুদ্ধে থানায় মামলা হওয়ার পর এক পুলিশ কর্মকর্তাকে ফোন করে অকথ্য ভাষায় গালাগাল ও এই হুমকি দেওয়া হয়।
এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে বলে নিশ্চিত করেছেন ওসি।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২৯ আগস্ট নগরের পাহাড়তলী কলেজের এক শিক্ষককে তুলে নিয়ে গিয়ে মারধরের অভিযোগ ওঠে ওয়াকিল ও তার অনুসারীদের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষক গত বৃহস্পতিবার খুলশী থানায় একটি মামলা দায়ের করেন, যেখানে শীর্ষ সন্ত্রাসী ওয়াকিল হোসেনকেও আসামি করা হয়।
মামলা দায়েরের পর শুক্রবার ভোর সাড়ে চারটার দিকে ওয়াকিলকে গ্রেপ্তারে অভিযানে যায় খুলশী থানা পুলিশ। এ সময় তার অনুসারীরা রাস্তায় ব্যারিকেড দিয়ে পুলিশের পথ আটকে দেওয়ার চেষ্টা করে। একপর্যায়ে পুলিশ সদস্যদের লক্ষ্য করে ইটপাটকেল, বোতল ও ককটেল সদৃশ বিস্ফোরক নিক্ষেপ করা হয়। এতে ওসির বডিগার্ডসহ ছয়জন পুলিশ সদস্য আহত হন এবং পুলিশের একটি সরকারি গাড়ি ভাঙচুর করা হয়।
হামলার সুযোগ নিয়ে ওয়াকিল হোসেন তার বাসার ভেতরে থাকা একটি গোপন সুড়ঙ্গপথ দিয়ে পরিবারের সদস্যদের সহায়তায় পালিয়ে যান। তাকে গ্রেপ্তারে বর্তমানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জোরালো অভিযান চালিয়ে যাচ্ছে।
নগর স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক ওয়াকিল হোসেন পুলিশের তালিকাভুক্ত একজন শীর্ষ সন্ত্রাসী। চাঁদাবাজি, মাদক ও বিস্ফোরকসহ বিভিন্ন অভিযোগে তার বিরুদ্ধে মোট ১৭টি মামলা রয়েছে। পাহাড়তলী, আকবর শাহ ও খুলশী এলাকার বাসিন্দারা তার চাঁদাবাজি, জমি দখল ও অস্ত্রবাজিতে চরম অতিষ্ঠ। গত ৮ জুন সরকারি জায়গা দখলকে কেন্দ্র করে প্রকাশ্যে গোলাগুলির ঘটনার পর তাকে দল থেকে বহিষ্কার করা হয়। এছাড়া তিনি চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র শাহাদাত হোসেনের অনুসারী হিসেবে পরিচিত।
সরকারি গাড়ি ভাঙচুর, পুলিশ সদস্যদের আহত করা এবং হত্যার হুমকির ঘটনায় ওয়াকিল ও তার সহযোগীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
গাজীপুরের কালিয়াকৈরে কাভার্ডভ্যান ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নারীসহ তিনজন নিহত ও দুজন আহত হয়েছেন। দুর্ঘটনাটি ঘটেছে কালিয়াকৈর-ফুলবাড়ীয়া সড়কে।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ চুরির ঘটনা ব্যাপক আকার ধারণ করেছে। অভিযোগের পাহাড় জমলেও ক্ষতিপূরণ নামমাত্র। বিষয়টি খতিয়ে দেখছে হাইকোর্টের তদন্ত কমিটি।
সাভারের আশুলিয়ায় একটি ভাড়া বাসার তালাবদ্ধ কক্ষ থেকে নারী, পুরুষ ও এক নবজাতকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুরুষটির গলায় গামছা পেঁচানো ছিল।
কাপ্তাই হ্রদের পানির নিচে টানা ছয় দিন থাকার পর অবশেষে ভেসে উঠেছে রাঙামাটির প্রতীক ঝুলন্ত সেতু। চলছে সংস্কার কাজ।
ঝিনাইদহ থেকে খুলনা নেওয়ার পথে চলন্ত অ্যাম্বুলেন্সে পুত্রসন্তানের জন্ম দিয়েছেন যশোর কেন্দ্রীয় কারাগারের এক নারী হাজতি। মা ও শিশু সুস্থ রয়েছে।
বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে নিত্যপণ্যের বদলে মাদক লেনদেনের নতুন মাধ্যম ‘নার্কো-কারেন্সি’ চালু করেছে চোরাকারবারিরা। সীমান্তে নজরদারি জোরদার করেছে বিজিবি।
কক্সবাজারের রামুতে মেরিন ড্রাইভসংলগ্ন হোটেল থেকে প্রায় দুই হাজার আইফোন ও ল্যাপটপসহ ছয় চীনা নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা আন্তর্জাতিক অনলাইন প্রতারণার সঙ্গে জড়িত।
১৯শ বিজেএস পরীক্ষার মাধ্যমে সহকারী জজ পদে ২৫০ জনকে নিয়োগ দেবে জুডিসিয়াল সার্ভিস কমিশন। আবেদন ও পরীক্ষার বিস্তারিত জানুন।
