কারাবন্দিদের জন্য চালু হচ্ছে ভিডিও কল সেবা: মুন্সীগঞ্জে পাইলট প্রকল্প সফল
স্বজনদের সঙ্গে যোগাযোগের সুযোগ বাড়াতে কারাবন্দিদের জন্য ভিডিও কল সেবা চালু করছে কারা অধিদপ্তর। মুন্সীগঞ্জ কারাগারে পাইলট প্রকল্প সফল।
ঢাকা: দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে নির্দিষ্ট কোনো একটি উৎসের ওপর অতিরিক্ত নির্ভরশীলতা কমিয়ে বিকল্প ও বহুমুখী জ্বালানি উৎস খোঁজার ওপর সর্বোচ্চ জোর দিচ্ছে সরকার। বলেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।
আজ শনিবার (৫ সেপ্টেম্বর) রাজধানীতে আসন্ন জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন ও বাংলাদেশের ব্র্যান্ডিং নিয়ে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।
শামা ওবায়েদ বলেন, বৈশ্বিক সংকট বা যুদ্ধাবস্থার কারণে যেন দেশের অর্থনীতিতে বড় ধরনের কোনো চাপ সৃষ্টি না হয়, সে জন্য জ্বালানির উৎস বহুমুখী করার প্রক্রিয়া শুরু হয়েছে। এর অংশ হিসেবে আফ্রিকার বিভিন্ন দেশের সঙ্গে জ্বালানি সরবরাহ নিয়ে আলোচনা চলছে। একই সঙ্গে সৌরবিদ্যুৎ, বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন, তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির নতুন উৎস সন্ধান এবং ব্লু ইকোনমির সম্ভাবনা কাজে লাগাতে কাজ করছে সরকার।
প্রধানমন্ত্রী সৌরবিদ্যুৎ ব্যবহারে অত্যন্ত গুরুত্ব দিচ্ছেন উল্লেখ করে তিনি জানান, ইতিমধ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ভবনকে শতভাগ সৌরবিদ্যুতের আওতায় আনা হয়েছে এবং পর্যায়ক্রমে সব সরকারি স্থাপনায় এর ব্যবহার বাড়ানো হবে। এছাড়া বর্জ্য থেকে জ্বালানি উৎপাদনে চীন ও জাপানের সঙ্গেও আলোচনা চলমান রয়েছে।
বর্তমান সরকারের প্রধান অগ্রাধিকার হলো অর্থনৈতিক কূটনীতি। বিনিয়োগকারীদের যেকোনো ধরনের হয়রানি কমাতে ‘ওয়ান স্টপ সার্ভিস’-এর আদলে নতুন উদ্যোগ গ্রহণ করা হয়েছে এবং ডিজিটাল সেবার পরিধি আরও প্রসারিত করা হচ্ছে বলে জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
বাংলাদেশকে কেবল সংকট বা দুর্যোগের দেশ হিসেবে নয়, বরং এর গণতান্ত্রিক অগ্রগতি, অর্থনৈতিক সম্ভাবনা, সংস্কৃতি ও পর্যটনকে আন্তর্জাতিক পরিমণ্ডলে ইতিবাচকভাবে তুলে ধরার ওপর জোর দেন শামা ওবায়েদ। তিনি বলেন, আসন্ন জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। গণতান্ত্রিক ধারায় ফিরে আসার পর এই বিশ্বমঞ্চে দেশের নতুন সম্ভাবনা ও আকাঙ্ক্ষা তুলে ধরার পাশাপাশি রোহিঙ্গা সংকট, জলবায়ু পরিবর্তন এবং উন্নয়নের অধিকারের মতো গুরুত্বপূর্ণ বৈশ্বিক বিষয়গুলো জোরালোভাবে তুলে ধরবে বাংলাদেশ।
স্বজনদের সঙ্গে যোগাযোগের সুযোগ বাড়াতে কারাবন্দিদের জন্য ভিডিও কল সেবা চালু করছে কারা অধিদপ্তর। মুন্সীগঞ্জ কারাগারে পাইলট প্রকল্প সফল।
ভারতের পক্ষ থেকে বারবার তাগাদা দেওয়া সত্ত্বেও নৌসচিব পর্যায়ের বৈঠক নিয়ে ‘ধীরে চলো’ নীতি অনুসরণ করছে ঢাকা। পূর্ণ প্রস্তুতি ও রাজনৈতিক সূচি চূড়ান্ত হওয়ার অপেক্ষা।
জাতীয় স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে বিশ্বের সব দেশের সঙ্গে সমতার ভিত্তিতে পররাষ্ট্রনীতি পরিচালিত হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
বাংলাদেশ ডাক বিভাগের সাশ্রয়ী স্পিড পোস্ট সেবার মাধ্যমে এখন ফ্রিজ, মোটরসাইকেল ও ভারী আসবাবপত্রও পাঠানো যাচ্ছে। গত দুই মাসে পরিবহন হয়েছে ৪০০ টন পণ্য।
গণভোটের রায় বাস্তবায়ন ও ৭ দফা দাবিতে শাপলা চত্বর থেকে ১১ দলীয় ঐক্যের চট্টগ্রাম অভিমুখী লংমার্চ শুরু হয়েছে। প্রধান অতিথি ছিলেন জামায়াত আমির শফিকুর রহমান।
ষ্ট্রপতির দায়িত্ব নেওয়ার পর এই প্রথম দুই দিনের সফরে আগামীকাল নিজ জেলা ঠাকুরগাঁওয়ে যাচ্ছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। থাকবে নাগরিক সংবর্ধনা।
চলতি বছরের প্রথম সাত মাসে ১৫ হাজার ৭১৭ শিশুর নিখোঁজের জিডি হয়েছে, যার মধ্যে ১৩ হাজার ৬৭৯ জনকে উদ্ধার করা হয়েছে। বিস্তারিত জানিয়েছে পুলিশ সদর দপ্তর।
ইসলামী ব্যাংকে এস আলম-সংশ্লিষ্ট ২৪ কোম্পানির নামে থাকা ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজ করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। ব্যাংকিং আইন লঙ্ঘনের অভিযোগে এই আদেশ দেওয়া হয়।
