ক্ষুদ্র শৈবালের আগ্রাসনে ইসরায়েলে পানির সংকট: ৭৮ বছরের ইতিহাসে নজিরবিহীন ঘটনা
ভূমধ্যসাগরে ক্ষুদ্র শৈবালের বিস্তারে ইসরায়েলের প্রধান ডিস্যালিনেশন প্ল্যান্টগুলো বন্ধ হয়ে যাওয়ায় দেশটিতে নজিরবিহীন পানি সংকট দেখা দিয়েছে।
আন্তর্জাতিক: ইরানের কৌশলগত তেল টার্মিনাল খারগ দ্বীপের নিকটবর্তী উপকূলের একটি তেলবাহী ট্যাংকারে মার্কিন বাহিনী ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে খবর পাওয়া গেছে। তবে এই ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি। ইরানের স্টুডেন্ট নিউজ নেটওয়ার্ক (এসএনএন) ও সংবাদমাধ্যম ‘খবর ফোরি’ এই তথ্য জানিয়েছে।
ইরানি গণমাধ্যমের দাবি অনুযায়ী, খারগ দ্বীপের কাছাকাছি অবস্থানরত ওই তেলবাহী জাহাজে অন্তত চারটি মার্কিন ক্ষেপণাস্ত্র আঘাত হানে। হামলার পর জাহাজটি থেকে জরুরি ভিত্তিতে ক্রু ও লোকজনকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে। তবে মার্কিন বা পশ্চিমা কোনো সূত্র থেকে এই হামলার বিষয়ে তাৎক্ষণিকভাবে স্বাধীন কোনো নিশ্চিতকরণ পাওয়া যায়নি।
ইরানের তেল শিল্পের জন্য খারগ দ্বীপ অত্যন্ত সংবেদনশীল ও হৃৎপিণ্ডতুল্য একটি এলাকা। দেশটির মোট অপরিশোধিত তেল রপ্তানির প্রায় ৯০ শতাংশই এই দ্বীপের প্রধান টার্মিনালের মাধ্যমে পরিচালিত হয়ে থাকে। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কৌশলগত এই খারগ দ্বীপটি দখলে নেওয়ার বা সেখানে বড় ধরনের সামরিক পদক্ষেপের হুমকি দিয়েছিলেন। বর্তমান এই উত্তেজনাকর পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে নতুন করে বড় ধরনের জ্বালানি সংকট ও ভূরাজনৈতিক সংঘাতের আশঙ্কা তৈরি হয়েছে।
ভূমধ্যসাগরে ক্ষুদ্র শৈবালের বিস্তারে ইসরায়েলের প্রধান ডিস্যালিনেশন প্ল্যান্টগুলো বন্ধ হয়ে যাওয়ায় দেশটিতে নজিরবিহীন পানি সংকট দেখা দিয়েছে।
ইয়েমেনের বাব আল-মান্দাব প্রণালির দখল নিয়ে হুথি ও সরকারি বাহিনীর ভয়াবহ সংঘর্ষে ১২৯ জন নিহত হয়েছেন। বিশ্ব বাণিজ্য নিয়ে নতুন উদ্বেগ।
মদিনার সব মসজিদে এখন থেকে প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজের সময়ই নারীদের জন্য নির্ধারিত স্থান খোলা থাকবে। এ সংক্রান্ত অনুমোদন দিয়েছে সৌদি ইসলামবিষয়ক মন্ত্রণালয়।
চার বছরের ইউক্রেন যুদ্ধ অবসানের পরিকল্পনা নিয়ে মস্কো ও কিয়েভে সফরে গেছেন ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার ও বিশেষ দূত স্টিভ উইটকফ।
কিউবার কয়েকটি প্রতিষ্ঠান ও ফিদেল এরনেস্তো কাস্ত্রোর ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। অর্থনৈতিক চাপের পাশাপাশি কিউবার বিরুদ্ধে কঠোর অবস্থান অব্যাহত রেখেছে ট্রাম্প প্রশাসন।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ তুলেছেন কংগ্রেস সদস্য ডেলিয়া রামিরেজ।
কৌশলগত শিলিগুড়ি করিডোর ও নেপাল সীমান্তসংলগ্ন সড়ক চার লেনে উন্নীত করতে ২ হাজার ৭৭ কোটি রুপি অনুমোদন করেছে ভারত সরকার।
চীনের শেনজেনে পিঠ চুলকানোর অভিনব স্পা ব্যবসা চালু করে মাসে প্রায় ১ লাখ ইউয়ান বা ১৮ লাখ ২৫ হাজার টাকা আয় করছেন উদ্যোক্তা ঝাং শাওছিয়াও।
