গাজায় ইসরায়েলি হামলা: এক ভবনের ধ্বংসস্তূপ থেকে একই পরিবারের ৫৫ জনের মরদেহ উদ্ধার
গাজার জেইতুন এলাকায় ধসে পড়া একটি ভবনের ধ্বংসস্তূপ থেকে মালকা পরিবারের ৫৫ জনের মরদেহ উদ্ধার করেছে ফিলিস্তিনি সিভিল ডিফেন্স। প্রায় দুই বছর আগে হামলা হয়েছিল।
খেলাধুলা: ইউএস ওপেনের তৃতীয় রাউন্ডের ম্যাচে দেখা গেল এক অস্বাভাবিক ঘটনা। বিশ্বের এক নম্বর নারী টেনিস খেলোয়াড় আরিনা সাবালেঙ্কা ম্যাচ চলাকালীন হঠাৎ খেলা থামিয়ে আম্পায়ারকে জানান, লুই আর্মস্ট্রং স্টেডিয়ামের কোর্টে তীব্র গাঁজার গন্ধ ভেসে আসছে।
উজবেকিস্তানের কামিলা রাখিমোভার বিপক্ষে ম্যাচের প্রথম সেটে ৩-০ ব্যবধানে এগিয়ে থাকা অবস্থায় শুক্রবার নিজের দ্বিতীয় সার্ভিস গেমের সময় এই অদ্ভুত পরিস্থিতির মুখোমুখি হন সাবালেঙ্কা।
৩০-০ স্কোরে সার্ভিস করার মুহূর্তে শীর্ষ বাছাই সাবালেঙ্কা চেয়ার আম্পায়ার ইভা আসদেরাকি-মুরকে উদ্দেশ্য করে বলেন, ‘কেউ একজন গাঁজা খাচ্ছে। আপনি কি একটু দেখবেন… কারণ গন্ধটা খুব তীব্র।’
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে বিষয়টি নিয়ে হাসতে হাসতে সাবালেঙ্কা বলেন, ‘আমি বলছিলাম, শোনো, তোমরা যা খুশি করতে পারো, যতটা খুশি আরাম করতে পারো, কিন্তু দয়া করে টেনিস কোর্টের আশপাশে সেটা করো না। সেরা খেলাটা দেওয়ার চেষ্টার মধ্যে এই গন্ধ সামলানো একটু কঠিনই বটে।’
নিউইয়র্কের ফ্লাশিং মিডোজে গাঁজার গন্ধ পাওয়া এখন একটি পরিচিত বিষয়ে পরিণত হলেও খেলোয়াড়দের জন্য এটি বেশ অস্বস্তিকর। যদিও মাঠের ভেতরে ধূমপান সম্পূর্ণ নিষিদ্ধ, তবে নিউইয়র্ক রাজ্যে ২১ বছর বা তার বেশি বয়সীদের জন্য বিনোদনমূলক গাঁজা সেবন বৈধ। ধারণা করা হচ্ছে, ফ্লাশিং মিডোজ-করোনা পার্ক বা আশপাশের এলাকা থেকে বাতাসের মাধ্যমে এই ধোঁয়া স্টেডিয়ামের ভেতরে চলে এসেছে।
সাবালেঙ্কা জানান, এই টুর্নামেন্টে তিনি এর আগেও এমন গন্ধ পেয়েছেন, তবে ম্যাচের মধ্যে কখনো এত তীব্রভাবে পাননি। সবশেষে সবার প্রতি অনুরোধ জানিয়ে তিনি বলেন, ‘আমি শুধু মানুষকে অনুরোধ করছি, টেনিস কোর্টের পাশে যেন এটি করা না হয়।’ এই ঘটনার পর অবশ্য খেলায় ফিরে কোনো সমস্যা হয়নি এবং সরাসরি সেটেই জয় তুলে নেন এই তারকা খেলোয়াড়।
গাজার জেইতুন এলাকায় ধসে পড়া একটি ভবনের ধ্বংসস্তূপ থেকে মালকা পরিবারের ৫৫ জনের মরদেহ উদ্ধার করেছে ফিলিস্তিনি সিভিল ডিফেন্স। প্রায় দুই বছর আগে হামলা হয়েছিল।
ভূমধ্যসাগরে ক্ষুদ্র শৈবালের বিস্তারে ইসরায়েলের প্রধান ডিস্যালিনেশন প্ল্যান্টগুলো বন্ধ হয়ে যাওয়ায় দেশটিতে নজিরবিহীন পানি সংকট দেখা দিয়েছে।
ইরানের খারগ দ্বীপের কাছে একটি তেলবাহী জাহাজে চারটি মার্কিন ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে বলে জানিয়েছে ইরানি গণমাধ্যম। তেল রপ্তানির মূল হাব এই দ্বীপ।
ইয়েমেনের বাব আল-মান্দাব প্রণালির দখল নিয়ে হুথি ও সরকারি বাহিনীর ভয়াবহ সংঘর্ষে ১২৯ জন নিহত হয়েছেন। বিশ্ব বাণিজ্য নিয়ে নতুন উদ্বেগ।
মদিনার সব মসজিদে এখন থেকে প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজের সময়ই নারীদের জন্য নির্ধারিত স্থান খোলা থাকবে। এ সংক্রান্ত অনুমোদন দিয়েছে সৌদি ইসলামবিষয়ক মন্ত্রণালয়।
চার বছরের ইউক্রেন যুদ্ধ অবসানের পরিকল্পনা নিয়ে মস্কো ও কিয়েভে সফরে গেছেন ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার ও বিশেষ দূত স্টিভ উইটকফ।
কিউবার কয়েকটি প্রতিষ্ঠান ও ফিদেল এরনেস্তো কাস্ত্রোর ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। অর্থনৈতিক চাপের পাশাপাশি কিউবার বিরুদ্ধে কঠোর অবস্থান অব্যাহত রেখেছে ট্রাম্প প্রশাসন।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ তুলেছেন কংগ্রেস সদস্য ডেলিয়া রামিরেজ।
