খেলা

জাতীয় দলে ফেরার আশা ফুরিয়ে যায়নি সাব্বির রহমানের: হাবিবুল বাশার

খেলাধুলা: দীর্ঘ প্রায় চার বছর ধরে জাতীয় দলের বাইরে থাকা অভিজ্ঞ ব্যাটার সাব্বির রহমানের আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তনের দরজা পুরোপুরি বন্ধ হয়ে যায়নি। ৩৫ বছর বয়সী এই ক্রিকেটারের সাম্প্রতিক পারফরম্যান্স বিবেচনায় রেখে তাঁর জাতীয় দলে ফেরার সম্ভাবনা নিয়ে আশার বাণী শুনিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচক হাবিবুল বাশার।

সর্বশেষ ২০২২ সালে জাতীয় দলের জার্সিতে মাঠে নেমেছিলেন সাব্বির। এরপর দীর্ঘদিন দলে ব্রাত্য থাকলেও হাল ছাড়েননি তিনি। সম্প্রতি ‘টপ এন্ড টি-টোয়েন্টি’ টুর্নামেন্টে দারুণ পারফরম্যান্স উপহার দিয়ে আবারও নির্বাচকদের নজরে এসেছেন এই হার্ডহিটার ব্যাটার। টুর্নামেন্টে ৭ ম্যাচে ৬ ইনিংস ব্যাট করে দুটি ফিফটি ও একটি ৪৭ রানের ইনিংসসহ মোট ১৮৪ রান সংগ্রহ করেন তিনি।

তাঁর এই পারফরম্যান্সের পর জাতীয় দলে তাঁর পুনর্নির্বাচন নিয়ে প্রশ্ন উঠলে প্রধান নির্বাচকের দায়িত্বে থাকা হাবিবুল বাশার ইতিবাচক ইঙ্গিত দেন। তিনি গণমাধ্যমকে জানান, ‘সাব্বিরকে নিয়ে আমরা চিন্তাভাবনা করেছি। টি-টোয়েন্টি ফরম্যাটে টপ এন্ডে ভালো ব্যাটিং করেছে। সাব্বিরের সুযোগটা এখনো আসেনি। সামনে আমাদের অনেক খেলা আছে, পরিকল্পনায় সে আছে। ও অনেকদিন পর দলে কামব্যাক করেছে। ভবিষ্যতে কী হবে দেখা যাক।’

জাতীয় দলে ফেরার সিঁড়ি কেমন হবে, সে বিষয়েও দিকনির্দেশনা দিয়েছেন হাবিবুল বাশার। তিনি বলেন, সাব্বিরকে কেবল বসিয়ে না রেখে দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ হিসেবে ‘এ’ দলের বিভিন্ন টুর্নামেন্টে সুযোগ দেওয়া হচ্ছে। সাব্বিরের সহজাত সক্ষমতা রয়েছে এবং সে নিজের যোগ্যতা প্রমাণ করতে পারবে। দল গঠনের ক্ষেত্রে সবসময় কন্ডিশন ও দলের চাহিদাকেই প্রাধান্য দেওয়া হবে বলে জানান তিনি।

Related News

জাপানের বিপক্ষে প্রথমবার টি-টোয়েন্টি ম্যাচ খেলবে ভারত

ভারত ও জাপানের কূটনৈতিক সম্পর্কের ৭৫ বছর পূর্তি উপলক্ষে আগামী ২২ সেপ্টেম্বর জাপানের বিপক্ষে প্রথমবার টি-টোয়েন্টি ম্যাচ খেলবে ভারত। নেতৃত্ব দেবেন শ্রেয়স আইয়ার।

জয়ের দেখা নেই পিএসজির, মোনাকোর কাছে হেরে পয়েন্ট টেবিলের ১২ নম্বরে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা

ফরাসি লিগ ওয়ানে চলতি মৌসুমে জয়ের দেখা পাচ্ছে না পিএসজি। মোনাকোর কাছে হেরে পয়েন্ট টেবিলের ১২ নম্বরে নেমে গেছে ফরাসি চ্যাম্পিয়নরা।

একই দলে মেসি-রোনালদো! কার্লোস তেভেজের বিদায়ী ম্যাচে যা দেখবে ফুটবল বিশ্ব

কার্লোস তেভেজের বিদায়ী ম্যাচে প্রথমবারের মতো এক দল হয়ে মাঠে নামতে পারেন লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদো। ডিসেম্বরে বসছে ফুটবলের এই তারকামুখর আসর।

মেসির অবসরের পর আর্জেন্টিনার নতুন স্থায়ী অধিনায়ক কে হচ্ছেন?

আন্তর্জাতিক ফুটবল থেকে লিওনেল মেসির অবসরের পর আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের নতুন স্থায়ী অধিনায়ক হিসেবে দায়িত্ব পেতে যাচ্ছেন ডিফেন্ডার ক্রিশ্চিয়ান কুতি রোমেরো।

ফিফা সভাপতি ইনফান্তিনোর বিতর্ক ছাপিয়ে আফ্রিকার নজর ফুটবলের উন্নয়নে

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে ঘিরে চলা প্রশাসনিক বিতর্ককে পাশ কাটিয়ে আফ্রিকার ফুটবল উন্নয়ন ও সহযোগিতাকেই বেশি প্রাধান্য দিচ্ছেন আফ্রিকান কর্মকর্তারা।

এমবাপ্পের পেনাল্টি মিসে মরিনিয়োর রিয়ালের জয়রথ থামল, বেতিসের কাছে হার

কিলিয়ান এমবাপ্পের শেষ মুহূর্তের পেনাল্টি মিসে রিয়াল বেতিসের কাছে ১-০ গোলে হেরেছে জোসে মরিনিয়োর রিয়াল মাদ্রিদ। থামল তাদের টানা জয়ের ধারা।

চায়নিজ তাইপেকে ৭-০ গোলে উড়িয়ে দিয়ে হকি এশিয়া কাপে দুর্দান্ত সূচনা বাংলাদেশ নারী দল

মেয়েদের হকি জুনিয়র এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে চাইনিজ তাইপেকে ৭-০ গোলে হারিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী হকি দল।

নারী ক্রিকেটে ইতিহাস মান্ধানার, আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ রানের মালিক এখন তিনি

মিতালি রাজকে পেছনে ফেলে নারী আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ রানের মালিক হয়েছেন ভারতের স্মৃতি মান্ধানা। হংকংয়ের বিপক্ষে ১২৪ রানের ইনিংসে গড়েছেন একাধিক

Search