খেলা

জয়ের দেখা নেই পিএসজির, মোনাকোর কাছে হেরে পয়েন্ট টেবিলের ১২ নম্বরে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা

খেলাধুলা: একসময় ফরাসি লিগ ওয়ান মানেই ছিল পিএসজির একচ্ছত্র আধিপত্য ও রেকর্ড গড়ার গল্প। অথচ সেই বর্তমান চ্যাম্পিয়নরাই যেন ম্যাচ জিততেই ভুলে গেছে! চলতি লিগ মৌসুমে নিজেদের প্রথম তিন ম্যাচের একটিতেও জয়ের দেখা পায়নি ফরাসি জায়ান্টরা। ঘরের মাঠ পার্ক দে প্রাঁসে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত মোনাকোর কাছে হেরে পয়েন্ট টেবিলের ১২ নম্বরে নেমে গেছে লুইস এনরিকের দল। আর এই জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দখল করে নিয়েছে মোনাকো।

ম্যাচের প্রথমার্ধে আধিপত্য বিস্তার করেই খেলেছিল পিএসজি। ৩১ মিনিটে দলের অধিনায়ক মার্কিনিয়োস কাছ থেকে নেওয়া হেডে ফরাসি চ্যাম্পিয়নদের এগিয়ে দেন। বিরতির আগে মোনাকো গোল তো দূরের কথা, পিএসজির গোলমুখে একটি শট পর্যন্ত নিতে পারেনি। তবে দ্বিতীয়ার্ধে ম্যাচের চিত্র সম্পূর্ণ পাল্টে যায়।

খেলার দ্বিতীয়ার্ধ শুরুর ১৩ মিনিটের মাথায় সমতায় ফেরে সফরকারী মোনাকো। জর্ডান তেজের ক্রসে দারুণ হেডে লক্ষ্যভেদ করেন ফ্লাভিও নাজিনিও। এরপর খেলার গতি বাড়িয়ে দিয়ে ম্যাচের ফল নিজেদের পক্ষে নিয়ে নেয় অতিথিরা। এর ঠিক ১৪ মিনিট পর মাতভেই সাফোনভকে ফাঁকি দিয়ে জোরালো শটে বল জালে জড়িয়ে মোনাকোকে ২-১ ব্যবধানে এগিয়ে নেন স্তানিস ইদুম্বো। শেষ পর্যন্ত এই ব্যবধান ধরে রেখেই মাঠ ছাড়ে সফরকারীরা।

উল্লেখ্য, ২০২১ সালের মার্চের পর এই প্রথম লিগ ম্যাচে ঘরের মাঠে প্রথমার্ধে এগিয়ে থেকেও হারল পিএসজি। সেবার নঁতের বিপক্ষে হেরেছিল তারা। বর্তমান কোচ লুইস এনরিকে সম্প্রতি নিজের চুক্তি নবায়ন করলেও মাঠের পারফরম্যান্সে তার প্রতিফলন দেখা যাচ্ছে না। টানা তিন ম্যাচে জয়শূন্য থেকে পিএসজি যেখানে পয়েন্ট তালিকার ১২ নম্বরে ধুঁকছে, অন্যদিকে শতভাগ জয়ে ফরাসি লিগের সিংহাসন এখন মোনাকোর দখলে।

Related News

জাপানের বিপক্ষে প্রথমবার টি-টোয়েন্টি ম্যাচ খেলবে ভারত

ভারত ও জাপানের কূটনৈতিক সম্পর্কের ৭৫ বছর পূর্তি উপলক্ষে আগামী ২২ সেপ্টেম্বর জাপানের বিপক্ষে প্রথমবার টি-টোয়েন্টি ম্যাচ খেলবে ভারত। নেতৃত্ব দেবেন শ্রেয়স আইয়ার।

জাতীয় দলে ফেরার আশা ফুরিয়ে যায়নি সাব্বির রহমানের: হাবিবুল বাশার

দীর্ঘ চার বছর পর জাতীয় দলের বাইরে থাকা সাব্বির রহমানের ফেরার দরজা বন্ধ হয়নি বলে জানিয়েছেন বিসিবি নির্বাচক হাবিবুল বাশার। টপ এন্ড টি-টোয়েন্টিতে ভালো করেছেন তিনি।

একই দলে মেসি-রোনালদো! কার্লোস তেভেজের বিদায়ী ম্যাচে যা দেখবে ফুটবল বিশ্ব

কার্লোস তেভেজের বিদায়ী ম্যাচে প্রথমবারের মতো এক দল হয়ে মাঠে নামতে পারেন লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদো। ডিসেম্বরে বসছে ফুটবলের এই তারকামুখর আসর।

মেসির অবসরের পর আর্জেন্টিনার নতুন স্থায়ী অধিনায়ক কে হচ্ছেন?

আন্তর্জাতিক ফুটবল থেকে লিওনেল মেসির অবসরের পর আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের নতুন স্থায়ী অধিনায়ক হিসেবে দায়িত্ব পেতে যাচ্ছেন ডিফেন্ডার ক্রিশ্চিয়ান কুতি রোমেরো।

ফিফা সভাপতি ইনফান্তিনোর বিতর্ক ছাপিয়ে আফ্রিকার নজর ফুটবলের উন্নয়নে

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে ঘিরে চলা প্রশাসনিক বিতর্ককে পাশ কাটিয়ে আফ্রিকার ফুটবল উন্নয়ন ও সহযোগিতাকেই বেশি প্রাধান্য দিচ্ছেন আফ্রিকান কর্মকর্তারা।

এমবাপ্পের পেনাল্টি মিসে মরিনিয়োর রিয়ালের জয়রথ থামল, বেতিসের কাছে হার

কিলিয়ান এমবাপ্পের শেষ মুহূর্তের পেনাল্টি মিসে রিয়াল বেতিসের কাছে ১-০ গোলে হেরেছে জোসে মরিনিয়োর রিয়াল মাদ্রিদ। থামল তাদের টানা জয়ের ধারা।

চায়নিজ তাইপেকে ৭-০ গোলে উড়িয়ে দিয়ে হকি এশিয়া কাপে দুর্দান্ত সূচনা বাংলাদেশ নারী দল

মেয়েদের হকি জুনিয়র এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে চাইনিজ তাইপেকে ৭-০ গোলে হারিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী হকি দল।

নারী ক্রিকেটে ইতিহাস মান্ধানার, আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ রানের মালিক এখন তিনি

মিতালি রাজকে পেছনে ফেলে নারী আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ রানের মালিক হয়েছেন ভারতের স্মৃতি মান্ধানা। হংকংয়ের বিপক্ষে ১২৪ রানের ইনিংসে গড়েছেন একাধিক

Search