নভোএয়ারে চাকরির সুযোগ, পদ সহকারী সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশন
বেসরকারি বিমান পরিবহন সংস্থা নভোএয়ার লিমিটেডে ‘অ্যাসিস্ট্যান্ট সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশন’ পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আবেদনের শেষ তারিখ ১০ সেপ্টেম্বর।
পটুয়াখালী: পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় আদালতের পরোয়ানাভুক্ত আসামিকে পুলিশি হেফাজত থেকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় এক বিএনপি নেতার লোকজনের বিরুদ্ধে। গত শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের চরআন্ডা গ্রামে এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে।
অভিযুক্ত বিএনপি নেতার নাম ইদ্রিস খান। তিনি চরমোন্তাজ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি। জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে দায়ের করা মামলায় তাঁর ছেলে কাউসার খান ও নাতি মোকসেদুলকে গ্রেপ্তার করতে গিয়ে পুলিশের এই বিপত্তির মুখে পড়তে হয়।
মামলার বাদী আবদুল কাইয়ুম সিকদারের তথ্যমতে, গত ৩০ আগস্ট বিএনপি নেতা ইদ্রিস খানের নেতৃত্বে তাঁদের ওপর হামলা চালানো হয়। এই ঘটনায় ৩১ আগস্ট তিনি বাদী হয়ে রাঙ্গাবালী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন। মামলায় ইদ্রিস খানসহ ১৩ জনকে আসামি করা হলে আদালত তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসীম উদ্দিনসহ পাঁচ সদস্যের একটি পুলিশ দল চরআন্ডা গ্রামে অভিযান চালিয়ে মামলার আসামি কাউসার খান ও মোকসেদুলকে গ্রেপ্তার করে। তবে থানায় নিয়ে আসার পথে স্থানীয় কিছু নারী-পুরুষ পুলিশের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন এবং একপর্যায়ে ধস্তাধস্তি করে মোকসেদুলকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেন। পুলিশ কেবল কাউসার খানকে থানায় নিয়ে আসতে সক্ষম হয়। পরে শনিবার সকালে গ্রেপ্তার কাউসারকে আদালতে পাঠানো হয়েছে।
ঘটনা সম্পর্কে মামলার তদন্তকারী কর্মকর্তা ও রাঙ্গাবালী থানার উপপরিদর্শক রেজাউল শেখ জানান, এলাকাটি দুর্গম হওয়ায় কিছু মানুষ আসামিদের পক্ষে অবস্থান নিয়ে ঝামেলা সৃষ্টি করে। ছিনিয়ে নেওয়া আসামিসহ অন্যান্য পলাতক আসামিদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
এদিকে আসামি ছিনিয়ে নেওয়ার অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন বিএনপি নেতা ইদ্রিস খান। তিনি দাবি করেন, তিনি অসুস্থ থাকায় বর্তমানে এলাকায় নেই এবং কাউকে আসামি ছাড়িয়ে নেওয়ার কোনো নির্দেশ দেননি। তাঁর দাবি, পুলিশ অন্যায়ভাবে মসজিদে নামাজরত অবস্থায় তাঁর ছেলে ও নাতিকে ধরে নিয়ে যায় এবং সে সময় নাতি মোকসেদুল পালিয়ে যায়।
বেসরকারি বিমান পরিবহন সংস্থা নভোএয়ার লিমিটেডে ‘অ্যাসিস্ট্যান্ট সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশন’ পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আবেদনের শেষ তারিখ ১০ সেপ্টেম্বর।
গাজীপুরের কালিয়াকৈরে কাভার্ডভ্যান ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নারীসহ তিনজন নিহত ও দুজন আহত হয়েছেন। দুর্ঘটনাটি ঘটেছে কালিয়াকৈর-ফুলবাড়ীয়া সড়কে।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ চুরির ঘটনা ব্যাপক আকার ধারণ করেছে। অভিযোগের পাহাড় জমলেও ক্ষতিপূরণ নামমাত্র। বিষয়টি খতিয়ে দেখছে হাইকোর্টের তদন্ত কমিটি।
সাভারের আশুলিয়ায় একটি ভাড়া বাসার তালাবদ্ধ কক্ষ থেকে নারী, পুরুষ ও এক নবজাতকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুরুষটির গলায় গামছা পেঁচানো ছিল।
কাপ্তাই হ্রদের পানির নিচে টানা ছয় দিন থাকার পর অবশেষে ভেসে উঠেছে রাঙামাটির প্রতীক ঝুলন্ত সেতু। চলছে সংস্কার কাজ।
চট্টগ্রামে শিক্ষকের মামলা হওয়ার পর খুলশী থানার ওসিকে পেটানোর হুমকি ও পুলিশের ওপর ককটেল হামলা চালিয়ে সুড়ঙ্গপথে পালিয়ে গেছেন শীর্ষ সন্ত্রাসী ওয়াকিল হোসেন বগা।
ঝিনাইদহ থেকে খুলনা নেওয়ার পথে চলন্ত অ্যাম্বুলেন্সে পুত্রসন্তানের জন্ম দিয়েছেন যশোর কেন্দ্রীয় কারাগারের এক নারী হাজতি। মা ও শিশু সুস্থ রয়েছে।
বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে নিত্যপণ্যের বদলে মাদক লেনদেনের নতুন মাধ্যম ‘নার্কো-কারেন্সি’ চালু করেছে চোরাকারবারিরা। সীমান্তে নজরদারি জোরদার করেছে বিজিবি।
