রাজনীতি

আওয়ামী লীগকে রক্ষা করার শর্তে এনসিপির নেতারা সম্পদ ভোগ করছেন: আবু হানিফ

ঢাকা: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অনেক নেতা নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগকে রক্ষা করার শর্তে তাদের সম্পদ ও সুযোগ-সুবিধা ভোগ করছেন বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের মুখপাত্র ও উচ্চতর পরিষদের সদস্য আবু হানিফ। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এই তীব্র সমালোচনা করেন।

সামাজিক যোগাযোগমাধ্যমের ওই পোস্টে আবু হানিফ বেশ কিছু সুনির্দিষ্ট উদাহরণ টেনে আনেন। তিনি দাবি করেন, মাদারীপুর সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা তুষারের গাড়ি ব্যবহার করছেন এনসিপি নেতা নাসিরউদ্দিন পাটোয়ারী। ওই আওয়ামী লীগ নেতা অতীতে বিএনপি-জামায়াতের কর্মসূচির বিরোধিতায় মিছিল করার পাশাপাশি ২৪ সালের জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছিলেন বলে উল্লেখ করেন তিনি।

পোস্টে আরও অভিযোগ করা হয়, জুলাই গণঅভ্যুত্থানের পর নারায়ণগঞ্জের এক প্রভাবশালী আওয়ামীপন্থী ব্যবসায়ীর কাছ থেকে সারজিস ও আখতার বড় অংকের অর্থ নিয়েছিলেন। এছাড়া কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলার যুবলীগের সাধারণ সম্পাদক শ্যামলকে এনসিপিতে পদ দেওয়ার প্রসঙ্গ টেনে তিনি বলেন, ৫ আগস্টের পর নিজের ব্যবসা ঠিক রাখতে এবং কিশোরগঞ্জে এনসিপির সাংগঠনিক খরচ বহন করার শর্তেই তাকে দলে নেওয়া হয়েছে।

অতীতে এই ধরনের বিতর্কিত ব্যক্তিদের দলে ভেড়ানোর কারণে স্থানীয়ভাবে আওয়ামী লীগও তাদের বহিষ্কার করেছিল বলে জানান তিনি।গণঅধিকার পরিষদের মুখপাত্রের দাবি, ৫ আগস্টের পর থেকে কেন্দ্র থেকে শুরু করে তৃণমূল পর্যন্ত নিষিদ্ধ আওয়ামী লীগের প্রভাবশালী নেতাদের রক্ষা এবং তাদের ব্যবসা ও সম্পদ টিকিয়ে রাখার বিনিময়ে ফায়দা লুটছেন এনসিপির কিছু নেতা। এ ধরনের কর্মকাণ্ড জুলাই অভ্যুত্থানের মূল স্পিরিটের সঙ্গে সাংঘর্ষিক বলেও মন্তব্য করেন তিনি।

Related News

সাহস থাকলে মাঠে আসুন, রাজনৈতিকভাবেই মোকাবিলা করা হবে: এসএম জিলানী

বিদেশে বসে উসকানি না দিয়ে সাহস থাকলে মাঠেই মোকাবিলা করার জন্য নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাদের প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানী।

অনৈতিক ও সংগঠনবিরোধী কর্মকাণ্ড: লালবাগ থানা বিএনপির নেতা আলী আজম বহিষ্কার

: অনৈতিক ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে ঢাকা মহানগর দক্ষিণের লালবাগ থানা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আলী আজমকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

সন্ত্রাসী পরিবেশে জনপ্রতিনিধিদের দায়িত্ব পালন অসম্ভব: এমপি মুজিবুর রহমান

সন্ত্রাসী পরিবেশ ও সংরক্ষিত নারী এমপির কারণে নিজের এলাকার উন্নয়নমূলক ডিও লেটার ও সুপারিশ বাস্তবায়ন করা যাচ্ছে না বলে সংসদে অভিযোগ করেছেন এমপি মুজিবুর রহমান।

চসিক মেয়র ডা. শাহাদাতকে ‘মেয়াদোত্তীর্ণ’ বললেন জামায়াত আমির, আদালতের রায়ের কথা স্মরণ করিয়ে দিলেন মেয়র

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেনকে ‘মেয়াদোত্তীর্ণ মেয়র’ বলার পর আইনি বৈধতার কথা তুলে ধরে জবাব দিয়েছেন মেয়র ডা. শাহাদাত।

জিয়াউর রহমানের রাজনীতি অনুশীলন করা সহজ নয়, এটি কঠিন সাধনা: গয়েশ্বর চন্দ্র রায়

জিয়া স্মৃতি বইমেলার আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, জিয়াউর রহমানের রাজনীতি অনুশীলন করা সহজ নয়, এটি একটি কঠিন সাধনা।

আওয়ামী লীগ নেতার প্রাডো গাড়িতে চড়ে লংড্রাইভ করেছেন নাসীরুদ্দীন পাটওয়ারী: রাশেদ খাঁন

এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী আওয়ামী লীগ নেতার প্রাডো গাড়িতে চড়ে লংড্রাইভ করেছেন বলে ফেসবুকে পোস্ট দিয়ে অভিযোগ তুলেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।

সম্পত্তি হস্তান্তর বিলে মুসলিম পারিবারিক ও শরিয়াহ বিধানের ব্যত্যয় না ঘটানোর আহ্বান হেফাজতের

সম্পত্তি হস্তান্তর বিলে মুসলিম পারিবারিক ও শরিয়াহ বিধান যাতে ক্ষুণ্ণ না হয়, সে বিষয়ে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।

স্পিকার বিরোধীদলীয় নেতার সঙ্গে মশকরা করেছেন: নাহিদ ইসলাম

সংসদে বক্তব্য দিতে না দিয়ে স্পিকার পক্ষপাতমূলক আচরণ ও মশকরা করেছেন বলে অভিযোগ করেছেন বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। বিল পাসের প্রতিবাদে ওয়াকআউট।

Search