রাজনীতি

স্পিকার বিরোধীদলীয় নেতার সঙ্গে মশকরা করেছেন: নাহিদ ইসলাম

ঢাকা: সংসদে বক্তব্য দেওয়ার সুযোগ না দিয়ে স্পিকার বিরোধীদলীয় নেতার সঙ্গে ‘মশকরা’ করেছেন বলে অভিযোগ তুলেছেন বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। স্পিকারের এই আচরণকে ‘পক্ষপাতদুষ্ট’ ও ‘অত্যন্ত হতাশাজনক’ বলে আখ্যায়িত করেছেন তিনি।

গতকাল রোববার (৬ সেপ্টেম্বর) জাতীয় সংসদে ‘গুম প্রতিরোধ ও প্রতিকার বিল’, ‘জাতীয় মানবাধিকার কমিশন বিল’ এবং ‘সম্পত্তি হস্তান্তর বিল’ পাসের প্রতিবাদে অধিবেশন বর্জন করে ওয়াকআউট করেন বিরোধী দলের সংসদ সদস্যরা। সংসদীয় ইতিহাসে দিনটিকে ‘কালো দিন’ হিসেবে উল্লেখ করেন বিরোধী দলের নেতারা।

নাহিদ ইসলাম বলেন, বিরোধীদলীয় নেতা সংসদে গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলতে চাইলে স্পিকার তাঁকে অনুমতি না দিয়ে উল্টো মশকরা করেন। স্পিকারের মতো একটি গুরুত্বপূর্ণ সাংবিধানিক পদ থেকে এমন পক্ষপাতমূলক আচরণ কোনোভাবেই কাম্য নয়। তিনি অভিযোগ করেন, বিরোধী দলের মতামতকে পুরোপুরি উপেক্ষা করে তাড়াহুড়ো করে বিতর্কিত বিলগুলো পাস করা হয়েছে, যেখানে স্বাধীন তদন্তের কোনো সুযোগ রাখা হয়নি।

এদিকে সংসদে পাস হওয়া ‘সম্পত্তি হস্তান্তর বিল’ নিয়ে তীব্র আপত্তি জানিয়েছেন জামায়াতে ইসলামীর সংসদীয় মুখপাত্র নজিবুর রহমান। বিলটিকে কুরআন ও সুন্নাহর পরিপন্থী দাবি করে তিনি বলেন, আইনমন্ত্রী ইসলামী বিধান সম্পর্কে যথাযথ ধারণা না রেখেই এটি উপস্থাপন করেছেন। স্পিকার নিরপেক্ষতা বজায় রাখতে ব্যর্থ হয়েছেন বলেও মন্তব্য করেন তিনি।

নজিবুর রহমান আরও বলেন, মানবাধিকার ও গুম প্রতিরোধে কার্যকর আইন করার বদলে সরকার উদ্দেশ্যপ্রণোদিতভাবে দুর্বল আইন পাস করেছে, যা মানুষের মানবাধিকারকে আরও সংকুচিত করবে। বিগত ১৭ বছরের নিপীড়নের অভিজ্ঞতা উপেক্ষা করে সরকার পুনরায় একই ধারায় দেশ পরিচালনা করছে বলে অভিযোগ করেন তিনি।

Related News

অনৈতিক ও সংগঠনবিরোধী কর্মকাণ্ড: লালবাগ থানা বিএনপির নেতা আলী আজম বহিষ্কার

: অনৈতিক ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে ঢাকা মহানগর দক্ষিণের লালবাগ থানা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আলী আজমকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

সন্ত্রাসী পরিবেশে জনপ্রতিনিধিদের দায়িত্ব পালন অসম্ভব: এমপি মুজিবুর রহমান

সন্ত্রাসী পরিবেশ ও সংরক্ষিত নারী এমপির কারণে নিজের এলাকার উন্নয়নমূলক ডিও লেটার ও সুপারিশ বাস্তবায়ন করা যাচ্ছে না বলে সংসদে অভিযোগ করেছেন এমপি মুজিবুর রহমান।

চসিক মেয়র ডা. শাহাদাতকে ‘মেয়াদোত্তীর্ণ’ বললেন জামায়াত আমির, আদালতের রায়ের কথা স্মরণ করিয়ে দিলেন মেয়র

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেনকে ‘মেয়াদোত্তীর্ণ মেয়র’ বলার পর আইনি বৈধতার কথা তুলে ধরে জবাব দিয়েছেন মেয়র ডা. শাহাদাত।

জিয়াউর রহমানের রাজনীতি অনুশীলন করা সহজ নয়, এটি কঠিন সাধনা: গয়েশ্বর চন্দ্র রায়

জিয়া স্মৃতি বইমেলার আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, জিয়াউর রহমানের রাজনীতি অনুশীলন করা সহজ নয়, এটি একটি কঠিন সাধনা।

আওয়ামী লীগ নেতার প্রাডো গাড়িতে চড়ে লংড্রাইভ করেছেন নাসীরুদ্দীন পাটওয়ারী: রাশেদ খাঁন

এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী আওয়ামী লীগ নেতার প্রাডো গাড়িতে চড়ে লংড্রাইভ করেছেন বলে ফেসবুকে পোস্ট দিয়ে অভিযোগ তুলেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।

সম্পত্তি হস্তান্তর বিলে মুসলিম পারিবারিক ও শরিয়াহ বিধানের ব্যত্যয় না ঘটানোর আহ্বান হেফাজতের

সম্পত্তি হস্তান্তর বিলে মুসলিম পারিবারিক ও শরিয়াহ বিধান যাতে ক্ষুণ্ণ না হয়, সে বিষয়ে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।

আওয়ামী লীগকে রক্ষা করার শর্তে এনসিপির নেতারা সম্পদ ভোগ করছেন: আবু হানিফ

এনসিপির নেতারা আওয়ামী লীগকে রক্ষার শর্তে তাদের সম্পদ ও গাড়ি ব্যবহার করছেন বলে সামাজিক মাধ্যমে অভিযোগ তুলেছেন গণঅধিকার পরিষদের মুখপাত্র আবু হানিফ।

এই মাসের মধ্যেই ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিলের প্রস্তুতি: নির্বাচন কমিশনার

চলতি মাসের মধ্যেই ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের ধাপভিত্তিক তফসিল ঘোষণা করা হতে পারে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার।

Search