সাহস থাকলে মাঠে আসুন, রাজনৈতিকভাবেই মোকাবিলা করা হবে: এসএম জিলানী
বিদেশে বসে উসকানি না দিয়ে সাহস থাকলে মাঠেই মোকাবিলা করার জন্য নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাদের প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানী।
ঢাকা: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী এক আওয়ামী লীগ নেতার প্রাডো গাড়িতে চড়ে লংড্রাইভ করেছেন বলে গুরুতর অভিযোগ তুলেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। রোববার (৬ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এই অভিযোগ করেন।
ফেসবুক পোস্টে রাশেদ খাঁন বলেন, ‘মন্ত্রীপাড়ায় নাহিদ ইসলামের বাড়িতে আলোচনার সময় নাসীরুদ্দীন পাটওয়ারী সবসময় বলত আওয়ামী লীগের বাড়িঘর ও ধনসম্পদ দখল করতে হবে। আজ তার কিছুটা নমুনা পাওয়া গেল! গতকাল আওয়ামী লীগ নেতার প্রাডো গাড়ি করে লংড্রাইভ করেছে নাসীরুদ্দীন পাটওয়ারী।’
তিনি আরও প্রশ্ন তোলেন, ‘আওয়ামী লীগ নেতাকে নিরাপত্তা দেওয়ার কারণে গাড়িটি উপহার দেওয়া হয়েছে, নাকি আওয়ামী লীগের সম্পদ দখলের খায়েশ থেকে গাড়িটিও দখল করা হয়েছে—তা খতিয়ে দেখা দরকার।’
লংমার্চ ও রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলে প্রধানমন্ত্রীর এই রাজনৈতিক সহকারী বলেন, ‘গতকালের লংমার্চের পিকনিক থেকে আওয়ামী লীগের বিরুদ্ধে ও গণহত্যার বিচারের দাবিতে কেন কোনো বক্তব্য ছিল না—তা বোঝার চেষ্টা করুন। কারণ, এই লংমার্চের উদ্দেশ্যই ছিল শেখ হাসিনাকে ডিসেম্বরে ফিরিয়ে আনার প্রেক্ষাপট সৃষ্টি করা।
আর সেই লক্ষ্যে উসকানিমূলক স্লোগান ও বহরে লাঠিসোঁটা নিয়ে যাওয়া হয়েছিল।’ তবে বিএনপি বা এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা এই ফাঁদে পা দেয়নি বলে উল্লেখ করে তিনি বলেন, এখন দেখার বিষয় এনসিপি দলগতভাবে এ বিষয়ে কোনো ব্যবস্থা নেয় কি না।
বিদেশে বসে উসকানি না দিয়ে সাহস থাকলে মাঠেই মোকাবিলা করার জন্য নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাদের প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানী।
: অনৈতিক ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে ঢাকা মহানগর দক্ষিণের লালবাগ থানা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আলী আজমকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
সন্ত্রাসী পরিবেশ ও সংরক্ষিত নারী এমপির কারণে নিজের এলাকার উন্নয়নমূলক ডিও লেটার ও সুপারিশ বাস্তবায়ন করা যাচ্ছে না বলে সংসদে অভিযোগ করেছেন এমপি মুজিবুর রহমান।
চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেনকে ‘মেয়াদোত্তীর্ণ মেয়র’ বলার পর আইনি বৈধতার কথা তুলে ধরে জবাব দিয়েছেন মেয়র ডা. শাহাদাত।
জিয়া স্মৃতি বইমেলার আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, জিয়াউর রহমানের রাজনীতি অনুশীলন করা সহজ নয়, এটি একটি কঠিন সাধনা।
সম্পত্তি হস্তান্তর বিলে মুসলিম পারিবারিক ও শরিয়াহ বিধান যাতে ক্ষুণ্ণ না হয়, সে বিষয়ে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।
সংসদে বক্তব্য দিতে না দিয়ে স্পিকার পক্ষপাতমূলক আচরণ ও মশকরা করেছেন বলে অভিযোগ করেছেন বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। বিল পাসের প্রতিবাদে ওয়াকআউট।
এনসিপির নেতারা আওয়ামী লীগকে রক্ষার শর্তে তাদের সম্পদ ও গাড়ি ব্যবহার করছেন বলে সামাজিক মাধ্যমে অভিযোগ তুলেছেন গণঅধিকার পরিষদের মুখপাত্র আবু হানিফ।
