রাজনীতি

জাতীয় নাগরিক পার্টির দুই শীর্ষ নেতার ভোটার এলাকা পরিবর্তন

ঢাকা: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দুই শীর্ষ নেতার ভোটার এলাকা পরিবর্তনের ঘটনায় দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা ও গুঞ্জন শুরু হয়েছে। দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ঢাকা উত্তর থেকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ভোটার হয়েছেন। অন্যদিকে, দলটির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ঢাকা দক্ষিণ থেকে ভোটার এলাকা পরিবর্তন করে ঢাকা উত্তর সিটি করপোরেশনের আফতাবনগর এলাকার ভোটার হয়েছেন। একই সময়ে দুই নেতার এই বিপরীতমুখী ভোটার এলাকা পরিবর্তন আসন্ন সিটি করপোরেশন নির্বাচনকে কেন্দ্র করে বড় কোনো রাজনৈতিক পরিকল্পনার ইঙ্গিত দিচ্ছে কি না, তা নিয়ে শুরু হয়েছে নানা হিসাব-নিকাশ।

নির্বাচন কমিশন (ইসি) সূত্রে জানা যায়, এর আগে নাসীরুদ্দীন পাটওয়ারী ঢাকা উত্তর সিটি করপোরেশনের উত্তরা এলাকার ঢাকা-১৮ আসনের ভোটার হিসেবে নিবন্ধিত ছিলেন। সম্প্রতি ইসির নির্ধারিত প্রক্রিয়া ও দাপ্তরিক নথিপত্র পরীক্ষা শেষে তাঁর ভোটার এলাকা পরিবর্তন করে ঢাকা দক্ষিণে স্থানান্তর করা হয়েছে। অন্যদিকে, পূর্বে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ভোটার থাকা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ইসির ফরম-১৩-এর মাধ্যমে আবেদন করে তাঁর ভোটার এলাকা পরিবর্তন করে ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওতাধীন আফতাবনগরে অন্তর্ভুক্ত করেছেন। নির্বাচন কমিশন দুটি আবেদনই অনুমোদন করেছে।

এমন সময়ে দুই নেতার ভোটার এলাকা পরিবর্তনের বিষয়টি সামনে এসেছে, যখন আসন্ন সিটি করপোরেশন নির্বাচন ও সম্ভাব্য প্রার্থীদের নিয়ে রাজনৈতিক মহলে নানা আলোচনা চলছে। রাজনৈতিক বিশ্লেষকদের অনেকের মতে, এই পরিবর্তন নিছক কোনো ব্যক্তিগত সিদ্ধান্ত নয়।

এ বিষয়ে জাতীয় নাগরিক পার্টির এক শীর্ষ নেতা নাম প্রকাশ না করার শর্তে জানান, দুই সিটিতেই এনসিপির জয় নিশ্চিত করতে তারা কাজ করছেন এবং এই দুই এলাকা থেকেই তাদের মনোনয়ন পাওয়ার সম্ভাবনা রয়েছে। সেই লক্ষ্যেই তারা নির্বাচনী এলাকা পরিবর্তন করেছেন।

এদিকে, এনসিপির দুই নেতার এই সিদ্ধান্ত নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও চলছে নানা আলোচনা। জুলাই গণঅভ্যুত্থানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম প্রধান সমন্বয়ক আব্দুল কাদের বিষয়টি নিয়ে ফেসবুকে পৃথক দুটি পোস্ট করেছেন। একটি পোস্টে তিনি উল্লেখ করেন, আসিফ মাহমুদের চিন্তাভাবনা ও ব্যক্তিত্বের সঙ্গে ঢাকা উত্তরের পরিবেশ বেশ মানানসই হবে। অন্য পোস্টে তিনি নাসীরুদ্দীন পাটওয়ারীর সম্ভাব্য নির্বাচন ও প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের রাজনৈতিক সমীকরণ নিয়ে নিজের মতামত তুলে ধরেন।

আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে এনসিপি কি তবে আসিফ মাহমুদকে ঢাকা উত্তর সিটি করপোরেশনে এবং নাসীরুদ্দীন পাটওয়ারীকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে মেয়র পদে লড়ানোর কথা ভাবছে—এখন সেটাই দেখার বিষয়।

Related News

সাহস থাকলে মাঠে আসুন, রাজনৈতিকভাবেই মোকাবিলা করা হবে: এসএম জিলানী

বিদেশে বসে উসকানি না দিয়ে সাহস থাকলে মাঠেই মোকাবিলা করার জন্য নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাদের প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানী।

অনৈতিক ও সংগঠনবিরোধী কর্মকাণ্ড: লালবাগ থানা বিএনপির নেতা আলী আজম বহিষ্কার

: অনৈতিক ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে ঢাকা মহানগর দক্ষিণের লালবাগ থানা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আলী আজমকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

সন্ত্রাসী পরিবেশে জনপ্রতিনিধিদের দায়িত্ব পালন অসম্ভব: এমপি মুজিবুর রহমান

সন্ত্রাসী পরিবেশ ও সংরক্ষিত নারী এমপির কারণে নিজের এলাকার উন্নয়নমূলক ডিও লেটার ও সুপারিশ বাস্তবায়ন করা যাচ্ছে না বলে সংসদে অভিযোগ করেছেন এমপি মুজিবুর রহমান।

চসিক মেয়র ডা. শাহাদাতকে ‘মেয়াদোত্তীর্ণ’ বললেন জামায়াত আমির, আদালতের রায়ের কথা স্মরণ করিয়ে দিলেন মেয়র

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেনকে ‘মেয়াদোত্তীর্ণ মেয়র’ বলার পর আইনি বৈধতার কথা তুলে ধরে জবাব দিয়েছেন মেয়র ডা. শাহাদাত।

জিয়াউর রহমানের রাজনীতি অনুশীলন করা সহজ নয়, এটি কঠিন সাধনা: গয়েশ্বর চন্দ্র রায়

জিয়া স্মৃতি বইমেলার আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, জিয়াউর রহমানের রাজনীতি অনুশীলন করা সহজ নয়, এটি একটি কঠিন সাধনা।

আওয়ামী লীগ নেতার প্রাডো গাড়িতে চড়ে লংড্রাইভ করেছেন নাসীরুদ্দীন পাটওয়ারী: রাশেদ খাঁন

এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী আওয়ামী লীগ নেতার প্রাডো গাড়িতে চড়ে লংড্রাইভ করেছেন বলে ফেসবুকে পোস্ট দিয়ে অভিযোগ তুলেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।

সম্পত্তি হস্তান্তর বিলে মুসলিম পারিবারিক ও শরিয়াহ বিধানের ব্যত্যয় না ঘটানোর আহ্বান হেফাজতের

সম্পত্তি হস্তান্তর বিলে মুসলিম পারিবারিক ও শরিয়াহ বিধান যাতে ক্ষুণ্ণ না হয়, সে বিষয়ে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।

স্পিকার বিরোধীদলীয় নেতার সঙ্গে মশকরা করেছেন: নাহিদ ইসলাম

সংসদে বক্তব্য দিতে না দিয়ে স্পিকার পক্ষপাতমূলক আচরণ ও মশকরা করেছেন বলে অভিযোগ করেছেন বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। বিল পাসের প্রতিবাদে ওয়াকআউট।

Search