সারাদেশ

পঞ্চগড়ের আকাশে ভোরের কুয়াশা: শরতেই বইছে শীতের হাওয়া

পঞ্চগড়: শরতের উজ্জ্বল আকাশ ও ভ্যাপসা গরমের মধ্যেই দেশের সর্ব–উত্তরের জেলা পঞ্চগড়ে হঠাৎ করেই দেখা মিলল ভোরের কুয়াশার। ভোরের আলো ফোটার আগেই মাঠঘাট, ফাঁকা সড়ক আর সবুজ ফসলের পাতার ওপর নেমে এসেছে কুয়াশার পাতলা চাদর, যা জানান দিচ্ছে শীতের আগমনী বার্তা।
আজ মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ভোর থেকে সকাল আটটা পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় এই কুয়াশার দেখা মেলে। তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগার সূত্রে জানা গেছে, আজ সকালে জেলার তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এর আগে গতকাল সোমবার বিকেলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৩২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
সকালে পঞ্চগড় সদর উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, খোলা মাঠ ও নদীর পাড়ে ঝরছে সাদা কুয়াশা। বোরো ও আমনখেতে ধানের ডগায় জমেছে ভোরের শিশিরবিন্দু। হিমালয়ের কাছাকাছি অবস্থানের কারণে দেশের অন্যান্য অঞ্চলের তুলনায় পঞ্চগড়ে শীতের আগমন কিছুটা আগেই টের পাওয়া যায়। স্থানীয় বাসিন্দারা জানান, বেশ কিছুদিন ধরে রাতের শেষভাগে হালকা শীত অনুভূত হচ্ছে, আর আজ সকালে কুয়াশার উপস্থিতি সেই আমেজকে আরও বাড়িয়ে দিয়েছে।
হোটেল শ্রমিক মো. মাসুম বলেন, “কয় দিন ধরে রাতে বাড়ি ফেরার সময় হালকা কুয়াশা দেখছিলাম, কিন্তু আজকে সকালে কুয়াশা দেখে মনে হচ্ছে শীত চলে এসেছে।” ইজিবাইকচালক মো. সোলেমান আলী জানান, দিনের বেলা গরম থাকলেও শেষ রাতে বেশ ঠান্ডা অনুভূত হচ্ছে।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় জানান, গত এক সপ্তাহ ধরে তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ২৫ থেকে ২৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করছে। গত কয়েক দিন ধরেই সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত কুয়াশার দেখা মিলছে। শরৎকালের শুরুতে মৌসুমি বায়ুর সক্রিয়তা ও নিষ্ক্রিয়তার ফলে আকাশে মেঘের আসা-যাওয়া ঘটে। এ ধরনের আবহাওয়ায় ভোরের দিকে কুয়াশা পড়ার মাধ্যমে উত্তরাঞ্চলের মানুষ শীতের আগমনী বার্তা পেতে শুরু করে।

Related News

কুমিল্লায় বাস খাদে পড়ে শের-ই-বাংলা মেডিকেলের ২৪ শিক্ষার্থী আহত

কক্সবাজারে যাওয়ার পথে কুমিল্লার দাউদকান্দিতে বাস উল্টে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজের ২৪ শিক্ষার্থী আহত হয়েছেন। ৯ জনের অবস্থা আশঙ্কাজনক।

সাতক্ষীরায় ৫৬ বোতল কোরেক্সসহ দুই পুলিশ সদস্য গ্রেপ্তার

সাতক্ষীরা বাইপাস সড়ক এলাকা থেকে ৫৬ বোতল কোরেক্স সিরাপসহ মোস্তাইন বিল্লাহ ও নাজমুল ইসলাম নামের দুই পুলিশ সদস্যকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।

দেশের বাজারে নিম্নস্তরের সিগারেটের দাম বাড়ল

মন্ত্রিসভার বিশেষ বৈঠকে নিম্নস্তরের সিগারেটের দাম বাড়িয়ে ১০ শলাকা ৬৫ টাকা নির্ধারণ করা হয়েছে। জেনে নিন বিভিন্ন স্তরের সিগারেটের নতুন মূল্য তালিকা।

জলবায়ু পরিবর্তন: উপকূল থেকে অস্তিত্বের শেষ সীমায় বাংলাদেশ

বৈশ্বিক উষ্ণায়ন ও জলবায়ু পরিবর্তনের প্রভাবে চরম ঝুঁকিতে বাংলাদেশ। উপকূলীয় সংকট, লবণাক্ততা এবং উত্তরণের উপায় নিয়ে বিশেষ ফিচার লিখেছেন আফরাজুর রহমান লেমন।

মানবতাবিরোধী অপরাধ: আবুল কালাম আযাদের আপিলের শুনানি অবকাশের পর মুলতবি

একাত্তরের মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আবুল কালাম আযাদের আপিলের ওপর শুনানি সুপ্রিম কোর্টের অবকাশের পর চার সপ্তাহের জন্য মুলতবি করা হয়েছে।

আগস্টে দেশে সড়ক দুর্ঘটনায় নিহত ৪৮১, বড় অংশই মোটরসাইকেল চালক ও আরোহী

রোড সেফটি ফাউন্ডেশনের আগস্ট মাসের প্রতিবেদনে বলা হয়েছে, দেশে ৫১৩টি সড়ক দুর্ঘটনায় ৪৮১ জন নিহত হয়েছেন। এর মধ্যে ১৭৬ জনই মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হন।

কিশোরগঞ্জের ইটনায় সুরমা নদীতে সুরের ছন্দে নৌকাবাইচ: প্রথম পুরস্কার ‘সোনার হরিণ’

কিশোরগঞ্জের ইটনার সুরমা নদীতে জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হলো গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ। প্রতিযোগিতায় প্রথম পুরস্কার দেওয়া হয় ‘সোনার হরিণ’।

আরপিসিএলে নিরাপত্তা সুপারভাইজার পদে চাকরির সুযোগ, আবেদন ২৭ সেপ্টেম্বর পর্যন্ত

রুরাল পাওয়ার কোম্পানি লিমিটেডে (আরপিসিএল) নিরাপত্তা সুপারভাইজার পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। অবসরপ্রাপ্ত প্রতিরক্ষা কর্মীরা আবেদন করতে পারবেন।

Search