বিশ্ব

ফিলিস্তিনিদের সুরক্ষায় অবিলম্বে আন্তর্জাতিক হস্তক্ষেপ চায় আরব লীগ

আন্তর্জাতিক: ফিলিস্তিনি নাগরিকদের সুরক্ষায় অবিলম্বে কার্যকর আন্তর্জাতিক হস্তক্ষেপের দাবি জানিয়েছে আরব লীগ। একই সঙ্গে ফিলিস্তিনিদের নিজ ভূখণ্ড থেকে জোরপূর্বক বিতাড়নের যেকোনো প্রচেষ্টা কঠোরভাবে প্রত্যাখ্যান করেছে ২২ সদস্যের এই আঞ্চলিক জোট।

মিশরের রাজধানী কায়রোতে আরব লীগের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক শেষে গৃহীত প্রস্তাবে এসব অবস্থান তুলে ধরা হয়। প্রস্তাবে জাতিসংঘ, নিরাপত্তা পরিষদসহ আন্তর্জাতিক সম্প্রদায়কে ইসরায়েলি হামলা ও দখলদারদের সহিংসতা থেকে ফিলিস্তিনিদের রক্ষায় অবিলম্বে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

বৈঠকে ২০২৫ সালের শার্ম আল-শেখ শান্তি সম্মেলনে স্বাক্ষরিত গাজা যুদ্ধবিরতি চুক্তির প্রতিটি ধাপ পূর্ণাঙ্গভাবে বাস্তবায়নের দাবি জানান আরব দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা।

এর মধ্যে ইসরায়েলি সামরিক অভিযান বন্ধ করা এবং গাজা পুনর্নির্মাণের কাজ দ্রুত শুরু করার বিষয়টিকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

ফিলিস্তিনিদের পুনর্গঠন ও পুনরুদ্ধারের জন্য একটি আরব-ইসলামিক পরিকল্পনা বাস্তবায়নে রাজনৈতিক, আর্থিক ও আইনি সহায়তা দেওয়ার বিষয়েও সম্মতি জানিয়েছে আরব লীগ। প্রয়োজনীয় অর্থ সংগ্রহে কায়রোতে একটি আন্তর্জাতিক সম্মেলন আয়োজনের উদ্যোগকেও সমর্থন করা হয়েছে।

অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের জনমিতিক কাঠামো পরিবর্তনের যেকোনো প্রচেষ্টার বিরোধিতা করেছে আরব লীগ। একই সঙ্গে ইসরায়েলের কথিত ‘স্বেচ্ছায় অভিবাসন’ বা বাস্তুচ্যুতির উদ্যোগও প্রত্যাখ্যান করেছে জোটটি।

আরব লীগের প্রস্তাবে বলা হয়েছে, ফিলিস্তিনিদের নিজ ভূখণ্ড থেকে জোরপূর্বক সরিয়ে দেওয়ার যেকোনো প্রচেষ্টা জাতিগত নিধনের শামিল হতে পারে এবং তা আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন হিসেবে বিবেচিত হবে।

বৈঠকে গাজায় ইসরায়েলি সামরিক অভিযানের ফলে সৃষ্ট মানবিক পরিস্থিতি নিয়েও তীব্র উদ্বেগ প্রকাশ করা হয়। ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যা, অনাহার, অবরোধ, যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী অপরাধের অভিযোগ তুলে এর নিন্দা জানানো হয়েছে।

প্রদত্ত তথ্য অনুযায়ী, ইসরায়েলি হামলায় গাজায় এ পর্যন্ত ৭৩ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ৭৪ হাজারের বেশি মানুষ আহত হয়েছেন।

আরব লীগের বৈঠক থেকে ফিলিস্তিনিদের সুরক্ষা, যুদ্ধবিরতি বাস্তবায়ন, গাজার পুনর্গঠন এবং জোরপূর্বক বাস্তুচ্যুতি ঠেকাতে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও সক্রিয় ভূমিকার ওপর জোর দেওয়া হয়েছে।

Related News

দিল্লিতে মণিপুরী সংগীত শিক্ষক হত্যা

দিল্লির কিলোকারিতে উচ্চ শব্দে হৈচৈ করতে নিষেধ করায় একদল যুবকের হামলায় মণিপুরী গিটারিস্ট ও সংগীত শিক্ষক চোংথাম বিক্রম সিং নিহত হয়েছেন।

মার্কিন যুদ্ধজাহাজে হামলার সক্ষমতা ইরানের আছে: প্রতিরক্ষামন্ত্রী

মার্কিন যুদ্ধজাহাজে হামলার প্রযুক্তি ও সামরিক সক্ষমতা ইরানের নেই—ওয়াশিংটনের এমন দাবি প্রত্যাখ্যান করেছেন তেহরানের ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী মজিদ ইবনে আল-রেজা।

ভক্সওয়াগন ইসরায়েলের প্রতিরক্ষা সরঞ্জাম

সংকট মোকাবিলায় ভক্সওয়াগনের পুনর্গঠনের অংশ হিসেবে একটি কারখানা বিক্রি করা হচ্ছে। সেখানে রাফায়েলের আকাশ প্রতিরক্ষা প্রকল্পের সরঞ্জাম তৈরি হবে।

ভারতে পরোক্ষ ধূমপানে তিন দশকে মৃত্যু বেড়েছে প্রায় ৫০ শতাংশ

নতুন গবেষণা অনুযায়ী, ভারতে পরোক্ষ ধূমপানজনিত রোগে ২০২৩ সালে ৩ লাখ ২৫ হাজার ৬০০ মানুষের মৃত্যু হয়েছে। ১৯৯০ সালের তুলনায় মৃত্যু বেড়েছে প্রায় ৫০ শতাংশ।

মমতার প্রার্থী হওয়া নিয়ে রাজনৈতিক মহলে গুঞ্জন

পশ্চিমবঙ্গ বিধানসভার শূন্য হওয়া নন্দীগ্রাম ও রেজিনগর আসনে উপনির্বাচনের তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। রেজিনগর থেকে মমতার লড়ার গুঞ্জন নিয়ে বিশেষ প্রতিবেদন।

পাকিস্তানের রাজনীতিতে ইমরান খানের বন্দিদশা ও ক্ষমতার মারপ্যাঁচ

পাকিস্তানের রাজনীতিতে জুলফিকার আলী ভুট্টোর পরিণতি এবং বর্তমানের ইমরান খানের কারাবাসের মধ্যে মিল খুঁজে পাওয়া যায়। সামরিক আমলাতন্ত্র ও ভূরাজনীতির মারপ্যাঁচ নিয়ে বিশেষ প্রতিবেদন।

হিউম্যানয়েড রোবটকে ‘যোদ্ধা’ হিসেবে গড়ে তুলতে চীনের তৎপরতা

হিউম্যানয়েড রোবটকে যুদ্ধক্ষেত্রে ব্যবহারের জন্য ব্যাপক গবেষণা চালাচ্ছে চীনের পিপলস লিবারেশন আর্মি (পিএলএ)। ভবিষ্যতের যুদ্ধ কৌশলে আসছে বড় পরিবর্তন।

পারমাণবিক শক্তি বাড়ানোর ঘোষণা কিম জং উনের

তুমেন নদীর ওপর সড়ক সেতু চালুর মাধ্যমে রাশিয়া ও উত্তর কোরিয়ার যোগাযোগ আরও সুদৃঢ় হলো। এর মাঝেই নতুন ডেস্ট্রয়ার উদ্বোধন করে পারমাণবিক শক্তি বাড়াতে অঙ্গীকার করেছেন কিম জং উন।

Search