রাজনীতি

বর্তমান সরকার অন্তর্বর্তী আমলের চেয়েও খারাপ দিকে যাচ্ছে: চরমোনাই পীর

কুষ্টিয়া: বর্তমান সরকার দেশের পরিস্থিতিকে অন্তর্বর্তীকালীন আমলের চেয়েও খারাপের দিকে নিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম। প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতির অভিযোগ এনে তিনি বলেছেন, মনে হচ্ছে পাতি শৃগালের কাছে মুরগি বর্গা দিয়েছি আমরা।

আজ মঙ্গলবার (৮ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে কুষ্টিয়া শহরের ফজলুল উলুম মাদরাসায় এক কর্মী সমাবেশ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

জামায়াতে ইসলামীর সমালোচনা করে চরমোনাই পীর বলেন, জামায়াত তাদের দলীয় লোগো থেকে ‘আকিমুদদ্বিন’ কথাটি উঠিয়ে নিয়েছে, যার ফলে সেখানে ‘ইসলাম’ কথাটি আর থাকছে না। তাই তাদের আর ইসলামী দল বলা যায় না। তিনি আরও বলেন, গত নির্বাচনের ইশতেহারে জামায়াত ইসলাম অনুযায়ী দেশ চালানোর কথা বলেনি এবং সে সময় দলটির আমির জানিয়েছিলেন যে তারা শরিয়া অনুযায়ী নয়, প্রচলিত আইনে দেশ চালাবেন।

বিদ্যুৎসহ বিভিন্ন দাবিতে জামায়াতের লংমার্চের কঠোর সমালোচনা করে মুফতি রেজাউল করীম বলেন, “লংমার্চ থেকে ফিরে এসে সংসদের দলের আমির বলেছেন—বিদ্যুতের সমস্যা বর্তমান সরকারের সৃষ্ট নয়। তাহলে এত তেল-গ্যাস পুড়িয়ে লংমার্চ কেন করলেন? এমন দ্বিমুখী আচরণ কেন?”

বিএনপির সমালোচনা করে চরমোনাই পীর বলেন, নির্বাচনের আগে বিএনপি ওয়াদা করেছিল যে তারা ক্ষমতায় গেলে শরিয়াবিরোধী কোনো আইন করবে না। কিন্তু তারা সেই ওয়াদা রাখেনি এবং সংসদের এরই মধ্যে শরিয়াবিরোধী আইন অনুমোদন দিয়েছে। সরকার শরিয়াবিরোধী এই ধরনের আইন থেকে ফিরে না আসলে তাঁরা কঠোর প্রতিবাদে নামতে বাধ্য হবেন বলে হুশিয়ারি উচ্চারণ করেন।

Related News

শেখ হাসিনাকে ফিরিয়ে আনা হলে প্রচলিত আইনে গ্রেপ্তার করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ভারত থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা হলে দেশের প্রচলিত আইন অনুযায়ী তাঁকে গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।

সম্পত্তি হস্তান্তরের নতুন বিধান শরিয়াহর আলোকে পুনর্বিবেচনার দাবি মামুনুল হক

‘দ্য ট্রান্সফার অব প্রপার্টি (অ্যামেন্ডমেন্ট) বিল, ২০২৬’-এর ১২২এ ও ১২২বি ধারা শরিয়াহর আলোকে পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক।

ইতালিতে বাঁধনের ওপর হামলায় তীব্র নিন্দা জানায় আসিফ মাহমুদ ও সারজিস

ভেনিস চলচ্চিত্র উৎসবে গিয়ে ইতালিতে হামলার শিকার হয়েছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। ঘটনার তীব্র নিন্দা ও তাঁর প্রতি পূর্ণ সংহতি জানিয়েছেন এনসিপির আসিফ মাহমুদ ও সারজিস আলম।

চলতি বছরের জুন-জুলাইয়ে লোডশেডিং গত বছরের তুলনায় কম: ডা. জাহেদ উর রহমান

সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান জানান, ২০২৩ সালের তুলনায় চলতি বছরের জুন-জুলাইয়ে লোডশেডিং কম হয়েছে।

জাতীয় নাগরিক পার্টির দুই শীর্ষ নেতার ভোটার এলাকা পরিবর্তন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দুই শীর্ষ নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিপরীতমুখী ভোটার এলাকা পরিবর্তন ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক আলোচনা।

সাহস থাকলে মাঠে আসুন, রাজনৈতিকভাবেই মোকাবিলা করা হবে: এসএম জিলানী

বিদেশে বসে উসকানি না দিয়ে সাহস থাকলে মাঠেই মোকাবিলা করার জন্য নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাদের প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানী।

অনৈতিক ও সংগঠনবিরোধী কর্মকাণ্ড: লালবাগ থানা বিএনপির নেতা আলী আজম বহিষ্কার

: অনৈতিক ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে ঢাকা মহানগর দক্ষিণের লালবাগ থানা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আলী আজমকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

সন্ত্রাসী পরিবেশে জনপ্রতিনিধিদের দায়িত্ব পালন অসম্ভব: এমপি মুজিবুর রহমান

সন্ত্রাসী পরিবেশ ও সংরক্ষিত নারী এমপির কারণে নিজের এলাকার উন্নয়নমূলক ডিও লেটার ও সুপারিশ বাস্তবায়ন করা যাচ্ছে না বলে সংসদে অভিযোগ করেছেন এমপি মুজিবুর রহমান।

Search