সারাদেশ

৬৪ জেলায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের বাছাই পরীক্ষা

ঢাকা: শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবদের কর্মসংস্থানের লক্ষ্যে দেশের ৬৪ জেলায় একযোগে অনুষ্ঠিত হয়েছে যুব উন্নয়ন অধিদপ্তরের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কর্মসূচির ৮ম ব্যাচের লিখিত বাছাই পরীক্ষা। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে শুরু হওয়া এ পরীক্ষায় অংশ নেন ৫২ হাজার ২০০ জন প্রার্থী।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন যুব উন্নয়ন অধিদপ্তরের ‘দেশের ৬৪ জেলায় শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি’ প্রকল্পের আওতায় এ ভর্তি কার্যক্রম পরিচালিত হচ্ছে। প্রকল্পটির প্রশিক্ষণ কার্যক্রম বাস্তবায়ন করছে আইটি প্রতিষ্ঠান ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড।

ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কর্মসূচির ৮ম ব্যাচে সারাদেশে মোট ৪ হাজার ৮০০টি আসনের বিপরীতে আবেদন করেন ৮১ হাজার ৪০০ জন। যাচাই-বাছাই শেষে ৫২ হাজার ২০০টি আবেদন বৈধ হিসেবে বিবেচিত হয়। বৈধ আবেদনকারীদের নিয়েই শনিবার লিখিত বাছাই পরীক্ষা অনুষ্ঠিত হয়।

রাজধানীর কল্যাণপুরে পরীক্ষার কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব-উল-আলম এবং যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক মো. মোতাহার হোসেন। দেশের অন্যান্য জেলাতেও সংশ্লিষ্ট কর্মকর্তারা পরীক্ষা কার্যক্রম তদারকি করেন।

কল্যাণপুরে ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেডের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত পরীক্ষায় অংশ নেন প্রায় ৫ হাজার ৫০০ প্রার্থী। সারাদেশে একযোগে অনুষ্ঠিত পরীক্ষায় বিপুলসংখ্যক তরুণ-তরুণীর অংশগ্রহণ ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের প্রতি তাদের আগ্রহের বিষয়টি তুলে ধরে।

লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে ২০ সেপ্টেম্বর (রবিবার)। এরপর চূড়ান্ত ফলাফলের ভিত্তিতে প্রতিটি জেলা থেকে ৭৫ জন করে মোট ৪ হাজার ৮০০ জন প্রশিক্ষণার্থী নির্বাচন করা হবে।

নির্বাচিতদের নিয়ে শুরু হবে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কর্মসূচির ৮ম ব্যাচের প্রশিক্ষণ কার্যক্রম।

যুব উন্নয়ন অধিদপ্তরের তথ্য অনুযায়ী, প্রকল্পটির আওতায় এ পর্যন্ত মোট ১৯ হাজার ২০০ জন প্রশিক্ষণ সম্পন্ন করেছেন। তাদের মধ্যে প্রায় ৬৪ শতাংশ বা ১২ হাজার ৩৫৪ জন প্রশিক্ষণার্থী জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে কাজ করে আয় করতে সক্ষম হয়েছেন।

প্রশিক্ষণপ্রাপ্তদের মোট আয় প্রায় ৩৪ লাখ ৩৯ হাজার ৮০ মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ৪২ কোটি ৩০ লাখ টাকা।

Related News

কুবি শিক্ষকের নিখোঁজ ছেলে অপ্রতীমের লাশ উদ্ধার

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের নিখোঁজ ছেলে ইশিয়াত শাহরিয়ার অপ্রতীমের লাশ লালমাই সানন্দা পাহাড় এলাকার জঙ্গল থেকে উদ্ধার করেছে পুলিশ।

কক্সবাজার সৈকতে গোসলে নেমে পর্যটকের মৃত্যু

কক্সবাজার সমুদ্রসৈকতে গোসলে নেমে স্রোতের টানে ভেসে গিয়ে মোফাজ্জল ইমাম সীমান্ত নামের এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে।

কুড়িগ্রামের উলিপুরে সার সংকটের অভিযোগে কৃষি কর্মকর্তা অবরুদ্ধ, পুলিশের উদ্ধার

নির্ধারিত দামে সার না পাওয়া ও কৃত্রিম সংকট তৈরির অভিযোগে কুড়িগ্রামের উলিপুরে এক উপসহকারী কৃষি কর্মকর্তাকে অবরুদ্ধ করে বিক্ষোভ করেছেন কৃষকরা।

ভারতে দীর্ঘ কারাবাস শেষে কুড়িগ্রামের দুই সীমান্ত দিয়ে পাঁচ বাংলাদেশি যুবকের দেশে প্রত্যাবর্তন

ভারতের কারাগারে দীর্ঘ সাজা ভোগ শেষে কুড়িগ্রামের ভূরুঙ্গামারী ও রৌমারী সীমান্ত দিয়ে এক নারীসহ পাঁচ বাংলাদেশি নাগরিক দেশে ফিরেছেন।

১০০ টাকার ঋণে ৩৩ টাকা খেলাপি, ব্যতিক্রম ১৩ বেসরকারি ব্যাংক

জুন ২০২৬ শেষে বাংলাদেশের ব্যাংক খাতে খেলাপি ঋণ ৬ লাখ ৬ হাজার ৫৫৫ কোটি টাকা, হার ৩২.৭৮ শতাংশ। তবে ১৩টি বেসরকারি ব্যাংকে খেলাপি ঋণের হার ৫ শতাংশের নিচে।

চট্টগ্রামে রিকশাযাত্রীর পকেট কেটে ছিনতাই, ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল

চট্টগ্রামের কোতোয়ালি থানা এলাকায় রিকশাযাত্রীকে আটকে ছুরি দেখিয়ে পকেট কেটে ছিনতাইয়ের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

বটগাছের ডালে রেস্তোরাঁ, দর্শনার্থীদের কৌতূহলের কেন্দ্র

ঝিনাইদহের হরিণাকুণ্ডুর ঘোড়াদহ এলাকায় শতবর্ষী বটগাছের ডালে তৈরি করা হয়েছে ব্যতিক্রমী একটি রেস্তোরাঁ। দর্শনার্থীদের কাছে এটি এখন আকর্ষণীয় গন্তব্য।

মেট্রোরেলে যাত্রী প্রায় ৩১ কোটি ৩৫ লাখ, বাড়ছে আয়-ব্যয়ের চাপ

ঢাকার মেট্রোরেলে এ পর্যন্ত ৩১ কোটি ৩৫ লাখের বেশি যাত্রী যাতায়াত করেছেন। ১০ সেপ্টেম্বর এক দিনে সর্বোচ্চ ৪ লাখ ৯৯ হাজার ৭৫৬ জন যাত্রী পরিবহন হয়েছে। যাত্রী বাড়ার সঙ্গে আয় বাড়লেও সামনে ঋণের কিস্তি ও পরিচালন ব্যয়ের চাপ রয়েছে।

Search