ইরানের অবস্থান জোরালোভাবে তুলে ধরবেন পেজেশকিয়ান
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে রওনা হয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। আন্তর্জাতিক মঞ্চে ইরানের অবস্থান ও অধিকার দৃঢ়ভাবে তুলে ধরার কথা জানিয়েছেন তিনি।
আন্তর্জাতিক: সৌদি আরবের পূর্বাঞ্চলীয় আল-আহসা গভর্নরেটে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একই পরিবারের সাত সদস্যসহ নয়জন নিহত হয়েছেন। রোববার (২০ সেপ্টেম্বর) আল-উকাইর-আল-উয়ুন সড়কে দুটি গাড়ির সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।
সৌদি গেজেটের প্রতিবেদনে বলা হয়েছে, নিহত সাতজন একই পরিবারের সদস্য। তাদের মধ্যে বাবা, মা, তিন ছেলে ও দুই মেয়ে রয়েছেন। দুর্ঘটনায় অপর গাড়িতে থাকা দুই তরুণও নিহত হয়েছেন।
পূর্বাঞ্চলীয় ট্রাফিক বিভাগ জানিয়েছে, একটি গাড়ি আকস্মিকভাবে দিক পরিবর্তন করায় দুটি গাড়ির মধ্যে সংঘর্ষ হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এতে দুটি গাড়িই ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
দুর্ঘটনার খবর পেয়ে ট্রাফিক বিভাগের উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। একই সঙ্গে সিভিল ডিফেন্স ও সৌদি রেড ক্রিসেন্টের বিশেষ উদ্ধারকারী দলও সেখানে যায়।
ক্ষতিগ্রস্ত গাড়ির ভেতরে কয়েকজন আটকে ছিলেন। উদ্ধারকারীরা তাদের বের করে আনার চেষ্টা করলেও দুর্ঘটনায় থাকা কোনো ব্যক্তিকেই জীবিত উদ্ধার করা সম্ভব হয়নি।
দুর্ঘটনার প্রকৃত কারণ ও দায় নির্ধারণে প্রয়োজনীয় আইনগত ও প্রশাসনিক প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। প্রাথমিকভাবে একটি গাড়ির আকস্মিক দিক পরিবর্তনকে দুর্ঘটনার কারণ হিসেবে উল্লেখ করা হলেও তদন্ত শেষ হওয়ার আগে চূড়ান্ত কারণ সম্পর্কে নিশ্চিতভাবে কিছু বলা হয়নি।
আল-উকাইর-আল-উয়ুন সড়কটি সৌদি আরবের পূর্বাঞ্চলের গুরুত্বপূর্ণ যোগাযোগপথগুলোর একটি। সড়কটি আল-আহসা গভর্নরেটের বিভিন্ন এলাকা ও উপকূলীয় অঞ্চলের সঙ্গে যোগাযোগ স্থাপন করেছে।
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে রওনা হয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। আন্তর্জাতিক মঞ্চে ইরানের অবস্থান ও অধিকার দৃঢ়ভাবে তুলে ধরার কথা জানিয়েছেন তিনি।
নিউ জার্সিতে নির্মাণকাজের সময় গুরুত্বপূর্ণ ফাইবার অপটিক লাইন কেটে যাওয়ায় যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে বিমান চলাচলে বড় বিঘ্ন ঘটে। প্রায় ৭ হাজার ফ্লাইট বাতিল বা বিলম্বিত হয়েছে।
যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। মঙ্গলবার যাওয়ার কথা প্রেসিডেন্ট পেজেশকিয়ানের।
টানা চার দিনের দরপতনের পর আন্তর্জাতিক বাজারে তেলের দাম সামান্য বেড়েছে। ইউএনজিএকে ঘিরে সম্ভাব্য যুক্তরাষ্ট্র-ইরান কূটনৈতিক আলোচনার দিকে নজর রাখছেন বিনিয়োগকারীরা।
অগ্নিনিরাপত্তা অভিযানে কলকাতার ৯১৯ হোটেল ও গেস্টহাউসে বন্ধের নোটিশ দেওয়ায় চিকিৎসার জন্য যাওয়া বাংলাদেশি রোগী ও স্বজনেরা আবাসন সংকটে পড়েছেন।
গ্রিনল্যান্ডের নরসারসুয়াকে সাবেক মার্কিন সামরিক ঘাঁটি পুনরায় চালু এবং পূর্ব উপকূলের মেস্টারসভিগে মার্কিন সামরিক উপস্থিতি বাড়ানোর পরিকল্পনা করা হয়েছে নতুন নিরাপত্তা চুক্তির আওতায়।
ইয়েমেনের হুথিদের হামলা মোকাবিলায় সৌদি আরবকে সীমিত সামরিক সহায়তা দিতে রাজি হয়েছে যুক্তরাজ্য। সৌদি যুদ্ধবিমানকে প্রতিরক্ষামূলক অভিযানে আকাশে জ্বালানি সরবরাহ করবে রয়্যাল এয়ার ফোর্স।
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে নিউইয়র্কে আজ ট্রাম্প ও জেলেনস্কির বৈঠক হওয়ার কথা। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, জ্বালানি অবকাঠামোয় হামলা বন্ধ ও শান্তি আলোচনার সম্ভাবনা নিয়ে আলোচনা হতে পারে।
