রাজনীতি

শেখ হাসিনার মৃত্যুদণ্ডে: ‘স্বৈরশাসনের কবর রচিত হলো’: মির্জা ফখরুল

রাজনীতি ডেস্ক : জুলাই গণ-অভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধের দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ কর্তৃক মৃত্যুদণ্ড দেওয়ার পর বিএনপি এটিকে ‘সব ধরনের স্বৈরশাসনের কবর রচনা’ হিসেবে দেখছে।

সোমবার (১৭ নভেম্বর) রায় ঘোষণার পর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাঁর ফেসবুক পোস্টে লেখেন, আজকের রায় শুধু শেখ হাসিনার অপরাধের বিচার নয়, বরং সব স্বৈরশাসনের কবর রচনার প্রমাণ।

বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল-১ শেখ হাসিনাকে তিনটি অভিযোগে মৃত্যুদণ্ড এবং দুটি অভিযোগে আমৃত্যু কারাদণ্ড দেন। একই মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকেও মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। তবে রাজসাক্ষী হওয়ায় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল-মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ মন্তব্য করেন, আজকের রায় প্রমাণ করে ফ্যাসিস্ট স্বৈরাচারকে শেষ পর্যন্ত আদালতের কাঠগড়ায় দাঁড়াতেই হয়।

Related News

সংরক্ষিত নারী আসনে আলোচনায় ত্যাগী নেত্রী আফরোজা বেগম জলি, ফরম কিনছেন কাল

জাতীয় সংসদের সংরক্ষিত নারী শূন্য আসনে লড়তে বিএনপির দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করতে যাচ্ছেন চট্টগ্রামের নেত্রী আফরোজা বেগম জলি।

রবীন্দ্রনাথকে নিয়ে আম্মারের পোস্টের প্রতিবাদ, রাকসু ভবনে পোস্টার

রাকসু জিএস সালাহউদ্দিন আম্মারের রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে ফেসবুক পোস্টের প্রতিবাদে বিশ্ববিদ্যালয় ভবনে পোস্টার সাঁটিয়েছেন ছাত্রদল নেতা আবদুল্লাহ আল কাফি।

আওয়ামী লীগের সঙ্গে সমঝোতার সম্ভাবনা নেই: জাহেদ উর রহমান

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে সমঝোতার কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান। বিদেশে হামলার ঘটনায় আইনগত ব্যবস্থার কথাও জানান তিনি।

ড. ইউনূসকে হেনস্তার অভিযোগে আসিফ নজরুলের নিন্দা

নিউইয়র্কের জেএফকে বিমানবন্দরে ড. মুহাম্মদ ইউনূসকে হেনস্তার অভিযোগে ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন সাবেক আইন উপদেষ্টা আসিফ নজরুল।

বিএনপির ফ্যামিলি কার্ডের সমালোচনায় সারোয়ার তুষার

সারের ডিলার নিয়োগে এমপি ও প্রভাবশালী নেতাদের স্বজনপ্রীতি এবং টাকার খেলার অভিযোগে বিএনপি সরকারের তীব্র সমালোচনা করেছেন এনসিপি নেতা সারোয়ার তুষার।

মুফতি এনায়েতুল্লাহ আব্বাসীর সঙ্গে তারেক রহমানের রাজনৈতিক সহকারীর সৌজন্য সাক্ষাৎ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মুফতি ড. এনায়েতুল্লাহ আব্বাসীর সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী মো. রাশেদ খান। আলোচনায় উঠে আসে ইসলামী মূল্যবোধ, রাজনীতি ও আলেমসমাজের ভূমিকা।

ছাত্রদলের সাবেক নেতা খান সাইফুলের চিকিৎসার দায়িত্ব নিলেন তারেক রহমান

খুলনা মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক খান সাইফুলের চিকিৎসার দায়িত্ব নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাঁকে আগারগাঁওয়ের নিউরোসায়েন্স হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মরিয়মের আত্মহত্যা প্ররোচনা মামলা গাজী নজরুলের জামিন নামঞ্জুর

দ্বিতীয় স্ত্রী মরিয়ম ইসলামের আত্মহত্যায় প্ররোচনার মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের জামিন আবেদন ফের নামঞ্জুর করেছেন ঢাকার আদালত।

Search