সারাদেশ

মাদকের টাকা জোগাড়ে ১১ মাসের মেয়েকে বিক্রির অভিযোগ

গাইবান্ধা: মাদকের টাকা জোগাড় করতে ১১ মাস বয়সী নিজের মেয়েকে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে গাইবান্ধার এক ব্যক্তির বিরুদ্ধে। প্রায় দুই মাস নিখোঁজ থাকার পর ফাতেমা আক্তার জান্নাত নামে শিশুটিকে উদ্ধার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ ঘটনায় শিশুটির বাবা হামিদুল মিয়াসহ চারজনকে আটক করা হয়েছে।

রোববার (২০ সেপ্টেম্বর) রাতে গাইবান্ধার ফুলছড়ি উপজেলার মদনেরপাড়া এলাকার সোলেমান চৌকিদারের ছেলে শহিদুল ইসলামের বাড়ি থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে রোববার সকালে গাইবান্ধা সদর উপজেলার সাহার বাজার এলাকা থেকে শিশুটির বাবা হামিদুল মিয়াকে গ্রেপ্তার করা হয়। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে পরে আরও কয়েকজনকে আটক করা হয়।

পুলিশের ভাষ্য অনুযায়ী, রোববার বিকেল সাড়ে ৫টার দিকে রংপুরের পীরগঞ্জ উপজেলার রায়পুর ইউনিয়নের ছোট ওমরপুর এলাকা থেকে বাসের হেলপার আব্দুল মজিদকে আটক করা হয়। পরে রাতে ফুলছড়ি উপজেলার মদনেরপাড়া এলাকা থেকে মোছা. মোরশেদাকে আটক করা হয়।

সবশেষে মদনেরপাড়া সোলের মোড় এলাকার শহিদুল ইসলামের বাড়িতে অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার করা হয়। এ সময় শহিদুল ইসলামের স্ত্রী আমেনা বেগমকেও আটক করা হয়।

শিশুটির মা রুমানা আক্তার ও পুলিশ জানায়, গত ১৭ জুলাই বিকেলে হামিদুল গাইবান্ধা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের দক্ষিণ ধানঘড়া এলাকায় রুমানার বাবার বাড়িতে যান। সেখানে জুস কিনে দেওয়ার কথা বলে মেয়েকে কোলে নিয়ে বাইরে বের হন তিনি। এরপর আর বাড়িতে ফেরেননি।

ঘটনার দুই দিন পর রুমানাকে ফোন করে মেয়েকে ফেরত দেওয়ার বিনিময়ে ১০ হাজার টাকা দাবি করেন হামিদুল। টাকা না দিলে শিশুটিকে বিক্রি করে দেওয়ার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ করেন রুমানা।

পরে তিনি গাইবান্ধা সদর থানায় এবং আদালতে অভিযোগ করেন। এরপর শিশুটিকে উদ্ধারে অভিযান শুরু করে পুলিশ।

গাইবান্ধা ডিবি পুলিশের ওসি আব্দুল মোত্তালিবের ভাষ্য, হামিদুল মিয়া তাঁর মেয়েকে ৩১ হাজার টাকায় বাসের হেলপার আব্দুল মজিদের কাছে বিক্রি করেন। পরে আব্দুল মজিদ ও তাঁর ফুফাতো বোন মোছা. মোরশেদা শিশুটিকে ৪০ হাজার টাকায় ফুলছড়ির মদনেরপাড়া সোলের মোড় এলাকার নিঃসন্তান দম্পতি শহিদুল ইসলাম ও আমেনা বেগমের কাছে বিক্রি করেন।

পুলিশের কর্মকর্তা আরও জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

পারিবারিক ও স্থানীয় সূত্রের দাবি, ২০২৪ সালের জুলাইয়ে হামিদুলের সঙ্গে রুমানার বিয়ে হয়। বিয়ের পর থেকেই মাদকের টাকা জোগাড় করতে হামিদুল স্ত্রীকে শারীরিকভাবে নির্যাতন করতেন বলে অভিযোগ রয়েছে। সন্তান জন্মের পর নির্যাতন বেড়ে গেলে রুমানা মেয়েকে নিয়ে বাবার বাড়িতে চলে আসেন।

স্বজনদের অভিযোগ, মাদকের অর্থ জোগাড় করতেই হামিদুল মেয়েকে বিক্রি করেন। স্থানীয় বাসিন্দারাও তাঁর মাদকাসক্তির বিষয়টি জানিয়েছেন বলে পরিবারের দাবি।

শিশুটির নানি রোশনা বেগম বলেন, তাঁরা দরিদ্র ও দিনমজুর পরিবার। হামিদুলের দাবি করা ১০ হাজার টাকা দেওয়ার সামর্থ্য তাঁদের ছিল না। টাকা না পেয়ে হামিদুল মেয়েকে নিয়ে গিয়ে বিক্রি করে দেন বলে অভিযোগ করেন তিনি।

শিশুটিকে উদ্ধারের পর বর্তমানে পুলিশের হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া এগিয়ে নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

Related News

লিটারপ্রতি ১০ টাকা পর্যন্ত বেড়েছে প্যাকেটজাত দুধের দাম

দেশের বাজারে বিভিন্ন ব্র্যান্ডের প্যাকেটজাত তরল দুধের দাম লিটারপ্রতি সর্বোচ্চ ১০ টাকা পর্যন্ত বেড়েছে। উৎপাদন ব্যয়, পশুখাদ্য, পরিবহণ ও প্রক্রিয়াজাতকরণের খরচ বৃদ্ধিকে দাম বাড়ার কারণ বলছে প্রতিষ্ঠানগুলো।

মরিয়মের সঙ্গে এমপির সম্পর্কের নেপথ্যে ওবায়দুর, বাবার অভিযোগ

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের সঙ্গে সম্পর্কের পেছনে ওবায়দুর রহমানকে দায়ী করেছেন তাঁর বাবা মাসুম বিল্লাহ। আত্মহত্যায় প্ররোচনার মামলায় এমপি ও তাঁর প্রথম স্ত্রী গ্রেপ্তার হয়েছেন।

ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের ডিজিটাল প্রচারণা

এডিস মশাবাহিত ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের বিশেষ ডিজিটাল সচেতনতা কার্যক্রম শুরু হয়েছে। কনটেন্ট নির্মাতা ও ইনফ্লুয়েন্সারদের সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত।

কক্সবাজার সরকারি কলেজের হোস্টেলে ২০ হাজার ইয়াবা, ছাত্রী গ্রেপ্তার

কক্সবাজার সরকারি কলেজের দোলনচাঁপা নারী হোস্টেল থেকে ২০ হাজার পিস ইয়াবাসহ গণিত বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী শরিফাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সিদ্ধিরগঞ্জে পার্কিং করা বাসে আগুন

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে রাস্তার পাশে পার্কিং করে রাখা নীলাচল পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা—এমন সন্দেহ স্থানীয়দের। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।

বগুড়ায় বাসের ধাক্কায় সিএনজির দুই যাত্রী নিহত

বগুড়ার ঠেঙ্গামারায় ঢাকা-রংপুর মহাসড়কে বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন।

অপ্রতিম হত্যা: বাবার ব্যবসার ডেলিভারিম্যান ছিলেন আসামি ফাহাদ

কুমিল্লার স্কুলছাত্র ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যা মামলার আসামি মোজাম্মেল হোসেন ফাহাদ নিহতের বাবার মোবাইল সরঞ্জামের ব্যবসায় ডেলিভারিম্যান হিসেবে কাজ করতেন। আইফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টায় হত্যার অভিযোগ করেছে পুলিশ।

আশুলিয়ায় গ্যাস সিলিন্ডারবাহী লরিতে বিস্ফোরণ, নিহত ৭

আশুলিয়ার জামগড়া চৌরাস্তা এলাকায় পোশাক কারখানার সামনে গ্যাস সিলিন্ডারবাহী লরিতে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে ৭ জনে দাঁড়িয়েছে। আহত ১৪ জন।

Search