সারাদেশ

দেশের মডেল মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদিমদের সম্মানি নির্ধারণ

সারাদেশ: দেশের মডেল মসজিদগুলোতে কর্মরত ইমাম, মুয়াজ্জিন, খাদিম ও নিরাপত্তা প্রহরীদের মাসিক সম্মানি ও বেতন-ভাতার কাঠামো চূড়ান্ত করা হয়েছে। ধর্ম বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত নতুন ‘মডেল মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা, ২০২৬’-এ জনবল নিয়োগ ও সম্মানির এই সুনির্দিষ্ট হার নির্ধারণ করা হয়েছে।

গত ২৪ সেপ্টেম্বর ধর্মবিষয়ক মন্ত্রণালয় এই প্রজ্ঞাপন জারি করে। মন্ত্রণালয়ের সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ এনডিসি প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন।

নতুন নীতিমালা অনুযায়ী, মডেল মসজিদে কর্মরত পেশ ইমামকে প্রতি মাসে ২০ হাজার টাকা, মুয়াজ্জিনকে ১৫ হাজার টাকা এবং খাদিমকে ১২ হাজার টাকা সম্মানি দেওয়া যেতে পারে। এ ছাড়া খতিব ও নিরাপত্তা প্রহরীর ক্ষেত্রে সম্মানির বিষয়টি চুক্তিভিত্তিক নির্ধারণের কথা বলা হয়েছে।

যেসব মডেল মসজিদের নিজস্ব আর্থিক সক্ষমতা ভালো রয়েছে, সেসব মসজিদ কমিটি ‘মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা, ২০২৫’ অনুযায়ী সংশ্লিষ্ট পদে নির্ধারিত গ্রেডে বেতন-ভাতা দিতে পারবে। এই কাঠাম অনুযায়ী ইমামের জন্য গ্রেড-১০, মুয়াজ্জিনের জন্য গ্রেড-১৬ এবং খাদিমের জন্য গ্রেড-১৮ নির্ধারণ করা হয়েছে। নীতিমালা অনুযায়ী খতিবসহ কর্মরত সকল জনবলকে মসজিদের আমানতদার হিসেবে দায়িত্ব পালন করতে হবে। পাশাপাশি ঈদুল ফিতর ও ঈদুল আজহা উদযাপনের জন্য নির্ধারিত জনবলকে উৎসবের আগের মাসের সম্মানির সমপরিমাণ উৎসব ভাতা দেওয়ার বিধান রাখা হয়েছে।

নতুন নীতিমালায় মডেল মসজিদভিত্তিক ধর্মীয় শিক্ষা কার্যক্রম পরিচালনা ও ব্যবস্থাপনার জন্য সিটি, জেলা ও উপজেলা পর্যায়ে কমিটি গঠনের বিধান রাখা হয়েছে। এর মাধ্যমে মসজিদগুলোতে পবিত্র কুরআন শিক্ষা, বয়স্ক শিক্ষা, হিফজখানা এবং শিশুদের জন্য মক্তব শিক্ষার সুব্যবস্থা করা হবে।

মসজিদ ব্যবস্থাপনা কমিটির প্রধান দায়িত্বের মধ্যে রয়েছে—জুমার নামাজ, খুতবা, পাঁচ ওয়াক্ত সালাত, দুই ঈদের নামাজ এবং জানাজার সালাতের সুশৃঙ্খল আয়োজন। এ ছাড়া পবিত্র রমজান মাসে তারাবিহ নামাজের জন্য হাফেজ নিয়োগ এবং তাদের যথাযথ আবাসনের ব্যবস্থা করার নির্দেশও দেওয়া হয়েছে।

Related News

বরিশালেও আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উদ্যাপন

বরিশালে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উদযাপিত, প্রধান অতিথি জেলা প্রশাসক মো মামুন খন্দকার।

নড়াইলে থানায় গিয়ে আত্মসমর্পণ করলেন কৃষক হত্যায় অভিযুক্ত যুবক

নড়াইলের কালিয়ায় কৃষক মানসুর মোল্যাকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত হাসিব মোল্যা কালিয়া থানায় আত্মসমর্পণ করেছে।

বুড়িমারীতে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে  নিহত ৭ আহত ১

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী মহাসড়কে ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৭ জন নিহত ও গুরুতর আহত।

পাইকগাছার গড়ইখালী আলমশাহী ইনিস্টিউটের নব গঠিত অ্যাডহক কমিটির সংবর্ধনা প্রদান

পাইকগাছার গড়ইখালী আলমশাহী ইনস্টিটিউটের নবগঠিত অ্যাডহক কমিটির সভাপতি প্রভাষক মফিজুল ইসলাম লিটুকে সংবর্ধনা প্রদান।

খুলনায় মাছের ঘের থেকে যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

খুলনার রূপসায় মাছের ঘের থেকে মো. বাপ্পি নামের এক যুবকের গুলিবিদ্ধ ও মাথা আঘাতপ্রাপ্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তদন্ত শুরু হয়েছে।

বঙ্গোপসাগরে নিম্নচাপ সৃষ্টি, চার সমুদ্রবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

সিরাজগঞ্জের তাড়াশে আমন মৌসুমে সারের কৃত্রিম সংকট

সিরাজগঞ্জের তাড়াশে রোপা আমন মৌসুমে সারের কৃত্রিম সংকট তৈরি করে অতিরিক্ত দাম আদায়ের অভিযোগ উঠেছে। ডিলারের গুদামে অভিযান ও ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রশাসনের।

আইফোনের লোভে সপ্তম শ্রেণির ছাত্র অপ্রতিম হত্যা

কুমিল্লার লালমাই পাহাড়ে আইফোনের লোভে সপ্তম শ্রেণির ছাত্র অপ্রতিমকে হত্যার ঘটনায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন তিন আসামি।

Search