সারাদেশ

হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার হলো সাবেক এমপি ছানোয়ার

ঢাকা: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় মিছিলে হামলা ও গুলিবর্ষণের ঘটনায় সোহেলী তামান্নাকে হত্যাচেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় টাঙ্গাইল-৫ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য মো. ছানোয়ার হোসেনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলাম তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন।

এর আগে ভাটারা থানার উপপরিদর্শক মো. আমিনুর রহমান সাবেক সংসদ সদস্য ছানোয়ার হোসেনকে আদালতে হাজির করে এই হত্যাচেষ্টা মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন অর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন।

আদালতে ছানোয়ার হোসেনের পক্ষে তাঁর আইনজীবীরা জামিন আবেদন করলেও রাষ্ট্রপক্ষ এর তীব্র বিরোধিতা করে। উভয় পক্ষের শুনানি শেষে বিচারক জামিন নামঞ্জুর করে তাঁকে এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন। তদন্ত কর্মকর্তার আবেদনে উল্লেখ করা হয়েছে, প্রাথমিক তদন্তে প্রাপ্ত তথ্য-প্রমাণ ও সাক্ষ্য অনুযায়ী, ঘটনার দিন ওই এলাকায় ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের কর্মীদের হামলায় সাবেক এই সংসদ সদস্য উসকানিমূলক বক্তব্যের মাধ্যমে মদদ জুগিয়েছিলেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্ট সকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ভাটারা থানা এলাকায় ২০০ থেকে ৩০০ জন আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী আন্দোলনকারীদের ওপর সশস্ত্র হামলা চালান। এ সময় নির্বিচারে গুলিবর্ষণ ও দেশীয় অস্ত্রের আঘাতে মামলার বাদী ও ভুক্তভোগী সোহেলী তামান্না গুরুতর আহত হন। তাঁর বাম হাতের কবজিতে আঘাতের পাশাপাশি কোমরের পেছনে গুলিবিদ্ধ হয়। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। এই ঘটনায় পরবর্তীতে ভুক্তভোগী সোহেলী তামান্না বাদী হয়ে ভাটারা থানায় একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করেন।

Related News

মেঘনায় ট্রলারডুবি চার দিন পর উদ্ধার হেলাল উদ্দিনের মরদেহ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা নদীতে ট্রলারডুবির চার দিন পর হেলাল উদ্দিনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এর আগে তাঁর তিন সন্তানের মরদেহ উদ্ধার করা হয়।

বরিশালেও আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উদ্যাপন

বরিশালে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উদযাপিত, প্রধান অতিথি জেলা প্রশাসক মো মামুন খন্দকার।

নড়াইলে থানায় গিয়ে আত্মসমর্পণ করলেন কৃষক হত্যায় অভিযুক্ত যুবক

নড়াইলের কালিয়ায় কৃষক মানসুর মোল্যাকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত হাসিব মোল্যা কালিয়া থানায় আত্মসমর্পণ করেছে।

বুড়িমারীতে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে  নিহত ৭ আহত ১

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী মহাসড়কে ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৭ জন নিহত ও গুরুতর আহত।

পাইকগাছার গড়ইখালী আলমশাহী ইনিস্টিউটের নব গঠিত অ্যাডহক কমিটির সংবর্ধনা প্রদান

পাইকগাছার গড়ইখালী আলমশাহী ইনস্টিটিউটের নবগঠিত অ্যাডহক কমিটির সভাপতি প্রভাষক মফিজুল ইসলাম লিটুকে সংবর্ধনা প্রদান।

খুলনায় মাছের ঘের থেকে যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

খুলনার রূপসায় মাছের ঘের থেকে মো. বাপ্পি নামের এক যুবকের গুলিবিদ্ধ ও মাথা আঘাতপ্রাপ্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তদন্ত শুরু হয়েছে।

বঙ্গোপসাগরে নিম্নচাপ সৃষ্টি, চার সমুদ্রবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

সিরাজগঞ্জের তাড়াশে আমন মৌসুমে সারের কৃত্রিম সংকট

সিরাজগঞ্জের তাড়াশে রোপা আমন মৌসুমে সারের কৃত্রিম সংকট তৈরি করে অতিরিক্ত দাম আদায়ের অভিযোগ উঠেছে। ডিলারের গুদামে অভিযান ও ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রশাসনের।

Search