জামায়াত এমপি গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার
নৈতিক স্খলনের অভিযোগে সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার (২২ জুলাই) বিকালে তাকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়।…
কুমিল্লা: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের জন্য দলীয় মনোনয়ন ঘিরে সৃষ্ট অভ্যন্তরীণ কোন্দলের জেরে কুমিল্লার ঐতিহাসিক টাউন হল মাঠে বিএনপির দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচি কঠোরভাবে নিষিদ্ধ করেছে জেলা প্রশাসন। কুমিল্লা-৬ আসনের সম্ভাব্য প্রার্থী মনিরুল হক চৌধুরী এবং তাঁর প্রতিদ্বন্দ্বী মনোনয়নপ্রত্যাশী আমিন-উর-রশিদের (ইয়াছিন) অনুসারীরা একই দিনে একই স্থানে সমাবেশ ও দোয়া মাহফিলের ঘোষণা দেওয়ায় এই উত্তেজনা সৃষ্টি হয়েছে।
কুমিল্লার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী বুধবার রাতে জানান, দুই পক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে পুলিশের বিশেষ শাখার (ডিএসবি) গোয়েন্দা প্রতিবেদনে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি বা বিঘ্ন হওয়ার শঙ্কা প্রকাশ করা হয়। এর ভিত্তিতে প্রশাসন চূড়ান্তভাবে কোনো পক্ষকেই টাউন হল মাঠ বরাদ্দ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী বলেন, “এরই মধ্যে দুই পক্ষকে লিখিতভাবে জানিয়ে দেওয়া হয়েছে তারা কেউই বৃহস্পতিবার টাউন হল মাঠে কোনো কর্মসূচি পালন করতে পারবে না। তাদের বিকল্প স্থানে কর্মসূচি পালনের আহ্বান জানানো হয়েছে। কেউ সিদ্ধান্ত অমান্য করার চেষ্টা করলে আমরা আইনগত ব্যবস্থা নেব।”
প্রশাসনের নিষেধাজ্ঞা সত্ত্বেও বুধবার রাত পর্যন্ত দুই পক্ষই তাদের কর্মসূচি পালনে অনড় রয়েছে। টাউন হল মাঠে উভয় পক্ষই মঞ্চ ও প্যান্ডেল তৈরির কাজ শুরু করে স্থানীয় রাজনীতিতে উত্তেজনা আরও বাড়িয়ে তোলে।
মনিরুল হক চৌধুরীর ব্যক্তিগত আইনজীবী আবদুল মোতালেব মজুমদার বলেন, “আমরা আগামীকাল জনসভা করবই। সেভাবেই আমাদের সকল প্রস্তুতি নেওয়া হয়েছে। টাউন হল মাঠেই আমরা জনসভা করব।”
আমিন-উর-রশিদের কর্মসূচির জন্য আবেদনকারী সফিউল আলম (রায়হান) একই সুরে বলেন, “আমরা টাউন হল মাঠেই অনুষ্ঠান করব। অনুষ্ঠান বাস্তবায়নের জন্য আমাদের সকল ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।”
প্রসঙ্গত, গত ৩ নভেম্বর ২৩৭ আসনে সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণার পর কুমিল্লা-৬ আসনে মনিরুল হক চৌধুরীর নাম আসায়, আরেক মনোনয়নপ্রত্যাশী আমিন-উর-রশিদের অনুসারীরা তখন থেকেই টানা প্রতিবাদ কর্মসূচি পালন করে আসছেন, যার পরিণতি এই পাল্টাপাল্টি কর্মসূচি ও প্রশাসনিক নিষেধাজ্ঞা।
নৈতিক স্খলনের অভিযোগে সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার (২২ জুলাই) বিকালে তাকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়।…
বাংলাদেশে প্রতিভাবান ও মেধাবী তরুণ-তরুণীর কোনো অভাব নেই বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে জাইমা রহমান。 আজ শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে…
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, বিরোধী দল কেবল ক্ষমতায় যাওয়ার স্বার্থে জুলাই সনদকে ব্যবহার করতে চাইছে। তবে বিএনপি জুলাইয়ের এই ঐতিহাসিক অর্জনকে…
জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬-এ লোকগীতি বিভাগে সারা দেশে প্রথম হয়ে প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক নিল অনয়া সরকার (ইশা)।
সিলেটের চালিবন্দর মহাশ্মশান কমপ্লেক্সের উদ্বোধনে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরীর বিশেষ বক্তব্য।
মো. জিয়াউদ্দিন বাবু, বরিশাল ব্যুরো: গণভোটের গণরায় বাস্তবায়ন, জনদুর্ভোগ নিরসন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং অবহেলিত দক্ষিণাঞ্চলের সার্বিক উন্নয়নের দাবিতে আগামী ১৮ জুলাই বরিশালে…
২০২৪ সালের ১৬ জুলাই। কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের রাজপথ কাঁপানো আন্দোলন তখন তুঙ্গে। উত্তাল সেই সময়ে রংপুরে লড়াইয়ের একদম সম্মুখভাগে ছিলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী…
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ২০২৬ সেশনের বাকি সময়ের জন্য কেন্দ্রীয় কার্যকরী পরিষদ ও কেন্দ্রীয় সেক্রেটারিয়েট পুনর্গঠন সম্পন্ন হয়েছে। আজ বুধবার (১৫ জুলাই) ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল…



