চট্টগ্রামের মানুষ আগে জান্নাতে যাবে: মাওলানা আতাউল বারীর
চট্টগ্রামের মানুষ অন্য জেলার মানুষের আগে জান্নাতে যাবে—মাওলানা আতাউল বারীর এমন বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ নিয়ে চলছে আলোচনা-সমালোচনা।
চট্টগ্রাম: চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরের কুতুবদিয়া এলাকায় দুটি বড় জাহাজের সংঘর্ষে মাঝখানে থাকা একটি লাইটার জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে সয়াবিনবীজবাহী লাইবেরিয়ার পতাকাবাহী এমভি এইচজি সিডনি কয়লাবাহী পানামার পতাকাবাহী এপিজে শিরিন ও পাশে থাকা লাইটার জাহাজটিতে ধাক্কা দেয়। তবে ঘটনায় কেউ হতাহত হননি এবং সামুদ্রিক দূষণেরও খবর পাওয়া যায়নি।
জানা গেছে, কুতুবদিয়া বহির্নোঙরে এপিজে শিরিনের পাশে কয়লা খালাসের জন্য একটি লাইটার জাহাজ বাঁধা ছিল। এ সময় নোঙর তুলে গতিপথ পরিবর্তনের চেষ্টা করছিল এমভি এইচজি সিডনি। একপর্যায়ে জাহাজটি এগিয়ে গিয়ে এপিজে শিরিনের খুব কাছে চলে আসে এবং তার পাশের অংশে আঘাত করে। একই সময়ে দুই বড় জাহাজের মাঝখানে থাকা লাইটার জাহাজটিও ধাক্কা খায়।
ঘটনার সময় ধারণ করা ভিডিওতে দেখা যায়, এপিজে শিরিনের গায়ে লাগিয়ে লাইটার জাহাজটি অবস্থান করছিল। এইচজি সিডনি গতিপথ পরিবর্তন করতে গিয়ে এপিজে শিরিনের দিকে এগিয়ে এলে সংঘর্ষের সৃষ্টি হয়।
ধাক্কায় লাইটার জাহাজটির সামনের দিকের ওপরের অংশ বেঁকে যায়। তবে সংঘর্ষের পর লাইটারটি সরে যাওয়ায় দুই বড় জাহাজের মাঝখানে চাপা পড়া থেকে রক্ষা পায়।
সংঘর্ষের সময় এপিজে শিরিনে পণ্য খালাসের কাজে থাকা এক শ্রমিককে আতঙ্কে চিৎকার করতে শোনা যায়, ‘লাইটার শেষ, আল্লাহরে, ইন্না লিল্লাহ।’
এমভি এইচজি সিডনির স্থানীয় প্রতিনিধি লিটমন্ড শিপিংয়ের পরিচালক বেলায়েত হোসেন জানিয়েছেন, সংঘর্ষে লাইটার জাহাজটির সামনের ওপরের অংশ সামান্য বেঁকে গেছে। তবে বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটেনি।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামিম বলেন, ঘটনায় কোনো হতাহত বা সামুদ্রিক দূষণের খবর পাওয়া যায়নি। দুই বিদেশি জাহাজই বর্তমানে নিরাপদ অবস্থানে রয়েছে।
এপিজে শিরিন ইন্দোনেশিয়া থেকে প্রায় ৫৫ হাজার টন কয়লা নিয়ে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে আসে। জাহাজটি পানামার পতাকাবাহী।
অন্যদিকে লাইবেরিয়ার পতাকাবাহী এমভি এইচজি সিডনি ব্রাজিল থেকে প্রায় ৫১ হাজার টন সয়াবিনবীজ নিয়ে এসেছে।
ঘটনার পর উভয় বড় জাহাজ নিরাপদ অবস্থানে রয়েছে বলে বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে। সংঘর্ষের কারণ ও ক্ষয়ক্ষতির বিস্তারিত বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আরও তথ্যের অপেক্ষা রয়েছে।
চট্টগ্রামের মানুষ অন্য জেলার মানুষের আগে জান্নাতে যাবে—মাওলানা আতাউল বারীর এমন বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ নিয়ে চলছে আলোচনা-সমালোচনা।
চুয়েটের সাবেক উপাচার্য অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে মুখের সামনে ছবি ধরে শিক্ষার্থীদের অভিনব মিছিল ও অবস্থান কর্মসূচি।
ঢাকার দোহারে অভাবের তাড়নায় স্ত্রীর আত্মহত্যার এক মাসের মাথায় গলায় ফাঁস দিয়েছেন কৃষক স্বামী আবুল কালাম আজাদ। মাতৃহীন ও পিতৃহীন ৫ কন্যাসন্তানের ভবিষ্যৎ অনিশ্চিত।
চালককে মারধরের জেরে দুই দিন বন্ধ থাকার পর প্রশাসনের আশ্বাসে নওগাঁর অভ্যন্তরীণ সব রুটে বাস চলাচল স্বাভাবিক হয়েছে।
ফতুল্লায় ধলেশ্বরী নদীর তীরে অবৈধ মাটি কাটার প্রতিবাদ করায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতার ওপর হামলা চালিয়ে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে।
গাজীপুরের কোনাবাড়ীতে বাসা থেকে হাসিনা আক্তার নামের ১৬ বছর বয়সী এক পোশাক শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
কিশোরগঞ্জের ভৈরবে সিঙ্গাপুরপ্রবাসীর হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। দেড় মাস আগে তিনি দেশ ফিরেছিলেন।
রাঙামাটির সাজেকে জেএসএস ও ইউপিডিএফের আধিপত্য বিস্তারের লড়াইয়ের মধ্যে পড়ে সঞ্জিতা ত্রিপুরা নামের ৯ বছরের এক শিশু গুলিবিদ্ধ হয়েছে। বর্তমানে সে আশঙ্কামুক্ত।
