সারাদেশ

মিরপুরে ফুটপাত উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে সংঘর্ষ, গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ

ঢাকা: রাজধানীর মিরপুর–১০ নম্বর গোলচত্বর এলাকায় ফুটপাতের অবৈধ দখল উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) ও পুলিশের সঙ্গে স্থানীয় ব্যবসায়ীদের রক্তক্ষয়ী সংঘর্ষ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ বেশ কয়েক রাউন্ড কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে। এই সহিংসতায় বেশ কয়েকজন পুলিশ সদস্য ও গণমাধ্যমকর্মী আহত হয়েছেন।

আজ বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে মিরপুর-১০ নম্বর এলাকায় এই সংঘর্ষের সূত্রপাত হয়।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে ঢাকা উত্তর সিটি করপোরেশনের একটি ভ্রাম্যমাণ আদালত পুলিশের সহযোগিতায় মিরপুর এলাকার ফুটপাতের অবৈধ দোকানপাট ও স্থাপনা উচ্ছেদ করতে নামে। এ সময় উচ্ছেদ অভিযানে ক্ষুব্ধ হয়ে ওঠেন ফুটপাতের ব্যবসায়ীরা ও স্থানীয় হকাররা। মুহূর্তের মধ্যে তারা একত্রিত হয়ে সিটি করপোরেশনের বহরে হামলা চালান। বিক্ষুব্ধ জনতা সরকারি গাড়ি ভাঙচুর করে তাতে আগুন ধরিয়ে দেয়।

দুপুর পৌনে ১২টার দিকে সরেজমিন দেখা যায়, ফুটপাতের ব্যবসায়ীরা মিরপুরের আইডিয়াল কলেজের সামনে অবস্থান নিয়ে স্লোগান দিচ্ছেন এবং চারপাশ উত্তপ্ত করে রেখেছেন। অপরদিকে, পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মিরপুর–১০ নম্বর গোলচত্বর এলাকায় অবস্থান নেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর পৌনে ১২টার পরও এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ দফায় দফায় কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। জবাবে ফুটপাতের ব্যবসায়ীরাও ইটপাটকেল নিক্ষেপ করতে থাকেন। ঘটনাস্থলে উপস্থিত পুলিশ সদস্যদের তুলনায় আন্দোলনকারী ব্যবসায়ীদের সংখ্যা অনেক বেশি থাকায় তাঁদের তীব্র ইটপাটকেলের মুখে একপর্যায়ে পুলিশ পিছু হটতে বাধ্য হয়।

এই সংঘর্ষ ও সহিংসতায় সিটি করপোরেশনের গাড়ি সম্পূর্ণ পুড়ে গেছে। এছাড়া পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে কয়েকজন পুলিশ সদস্য ও সাংবাদিক আহত হয়েছেন। আকস্মিক এই সংঘর্ষের কারণে মিরপুর-১০ নম্বর ও এর আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয় এবং সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং এলাকায় থমথমে ভাব বজায় রয়েছে।

Related News

যশোরে শার্শা সীমান্ত থেকে প্রায় সাড়ে ৭ কোটি টাকার ২৬টি স্বর্ণের বারসহ যুবক গ্রেপ্তার

যশোরের শার্শা সীমান্তে বিজিবির অভিযানে ৩ কেজি ৪৩৮ গ্রাম ওজনের ২৬টি স্বর্ণের বারসহ এক যুবক গ্রেপ্তার হয়েছেন। জব্দ করা স্বর্ণের বাজারমূল্য প্রায় ৭ কোটি ৬৭ লাখ টাকা।

সাগর-রুনি হত্যা তদন্ত প্রতিবেদন জমার তারিখ ১৩০ বার পেছাল

সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন আজ আদালতে জমা পড়েনি। আগামী ৫ নভেম্বর প্রতিবেদন দাখিলের নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে।

শ্রীনগরে অগ্রণী ব্যাংকের কোটি টাকা আত্মসাতের অভিযোগ

মুন্সিগঞ্জের শ্রীনগরে অগ্রণী ব্যাংকের গ্রাহকদের কোটি টাকা আত্মসাতের অভিযোগে পলাতক ক্যাশ কর্মকর্তা শরিফুজ্জামানকে ঢাকার মিরপুর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পঞ্চগড়ে মহানন্দা নদী থেকে ১২ ফুট লম্বা অজগর উদ্ধার

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় মহানন্দা নদীতে মাছ ধরার সময় জেলের জালে ধরা পড়ে ১২ ফুট লম্বা অজগর। পরে বন বিভাগ তা উদ্ধার করে সিংড়া জাতীয় উদ্যানে পাঠায়।

দৃষ্টিপ্রতিবন্ধী মানুষের নিজের টাকা চেনার অধিকার

নগদ লেনদেনে দৃষ্টিপ্রতিবন্ধী মানুষের নোট শনাক্তের সমস্যা, আত্মমর্যাদা ও অর্থনৈতিক অধিকারের বিষয়টি তুলে ধরা হয়েছে এই বিশ্লেষণে।

চট্টগ্রামে বাসা থেকে ডেকে নিয়ে কিশোর গ্যাংয়ের হাতে খুন সবজি বিক্রেতা হৃদয়

চট্টগ্রামের খুলশীতে বাসা থেকে ডেকে নিয়ে কিশোর গ্যাংয়ের হাতে খুন হয়েছে সবজি বিক্রেতা হৃদয়। এ ঘটনায় পাঁচজনকে আটক করেছে পুলিশ।

সরকারি হিসাবে বাল্যবিয়ে প্রতিরোধ কমলেও মাঠের চিত্র ভিন্ন

জাতীয় কন্যাশিশু দিবসে বাল্যবিয়ে নিয়ে উদ্বেগ বাড়ছে। সরকারি হিসাবে প্রতিরোধের সংখ্যা কমলেও দারিদ্র্য, নিরাপত্তাহীনতা ও সামাজিক কারণে বাল্যবিয়ে এখনো বন্ধ হয়নি।

সাড়ে ১৪ কোটি টাকায় ঝিনাই নদের ওপর দাঁড়িয়ে ফসলি মাঠের সেতু

জামালপুরে সংযোগ সড়ক ও জনবসতি ছাড়াই ঝিনাই নদের ওপর সাড়ে ১৪ কোটি টাকা ব্যয়ে নির্মিত হয়েছে ৯৫ মিটার দীর্ঘ সেতু। এলাকাবাসীর কাজে না লেগে এটি এখন ধান শুকানোর কাজে ব্যবহৃত হচ্ছে।

Search