যুদ্ধ-নিষেধাজ্ঞায় বিপর্যস্ত ইরানের ওষুধ শিল্প
যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ও সামরিক সংঘাতের প্রভাবে ইরানের ওষুধ সরবরাহব্যবস্থা চাপে পড়েছে। কিছু ওষুধের দাম বেড়েছে, ফার্মেসিতে দেখা দিয়েছে সংকট।
আন্তর্জাতিক: মালয়েশিয়ায় আটক থাকা মিয়ানমারের ১ হাজার ৪৭৬ জন শরণার্থীকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে কুয়ালালামপুর কর্তৃপক্ষ। গত মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) তিনটি বিশেষ নৌযানে করে তাদের মিয়ানমারে ফিরিয়ে নেওয়া হয়। বার্তা সংস্থা আনাদোলু এজেন্সির বরাত দিয়ে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপমহাসচিব মাখজান মাহিউদ্দিন এই তথ্য নিশ্চিত করেছেন।
মালয়েশিয়ার বিভিন্ন অভিবাসন আটককেন্দ্র থেকে বাছাই করে এই নাগরিকদের ফেরত পাঠানো হয়। ফেরত পাঠানো ব্যক্তিদের মধ্যে ১ হাজার ৩৭০ জন পুরুষ, ৭৯ জন নারী এবং ২৭টি শিশু রয়েছে। শিশুদের মধ্যে ২০ জন ছেলে ও ৭ জন মেয়ে রয়েছে। এই দলটির বয়স ৮ থেকে ৬০ বছরের মধ্যে।
মালয়েশিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে, এই প্রত্যাবাসন কার্যক্রম সম্পূর্ণ স্বেচ্ছামূলক এবং মিয়ানমার সরকারের সঙ্গে পূর্বসম্মত প্রক্রিয়ার মাধ্যমেই পরিচালিত হয়েছে। গত ১৩ আগস্ট মিয়ানমার কূটনৈতিক নোটের মাধ্যমে তাদের পরিচয় যাচাই করে তালিকা মালয়েশিয়ার কাছে পাঠিয়েছিল।
মালয়েশিয়ার লুমুত এলাকায় রয়্যাল মালয়েশিয়ান নেভির ঘাঁটিতে নেওয়ার আগে প্রত্যেকের স্বাস্থ্য পরীক্ষা ও পরিচয় নিশ্চিত করা হয়। এরপর আনাদোলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, মিয়ানমার নৌবাহিনীর তিনটি জাহাজ—ইউএমএস মোত্তামা, ইউএমএস কিং সিন ফিউ শিন এবং হাসপাতাল জাহাজ ইউএমএস থানলউইনের মাধ্যমে তাদের মিয়ানমারে নিয়ে যাওয়া হয়েছে।
এর আগে গত মাসে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম জানিয়েছিলেন যে, মিয়ানমার সরকার মালয়েশিয়ায় থাকা তাদের ৫ হাজার নাগরিককে ফিরিয়ে নিতে সম্মত হয়েছে। প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম আরও জানান, ফেরত পাঠানো ব্যক্তিদের নিরাপত্তা ও চিকিৎসাসেবায় প্রবেশাধিকার নিশ্চিত করার বিষয়ে আলোচনার জন্য তিনি মিয়ানমারের সামরিক নেতা মিন অং হ্লাইংকে মালয়েশিয়ায় আমন্ত্রণ জানানোর পরিকল্পনা করছেন।
যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ও সামরিক সংঘাতের প্রভাবে ইরানের ওষুধ সরবরাহব্যবস্থা চাপে পড়েছে। কিছু ওষুধের দাম বেড়েছে, ফার্মেসিতে দেখা দিয়েছে সংকট।
মরক্কোর নতুন প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন ফাতিমা জাহরা আল মানসুরি। দেশটির ইতিহাসে প্রথম কোনো নারী সরকারপ্রধানের দায়িত্ব পেলেন।
মিয়ানমারের রাখাইনের কিয়াউকতাও শহরের একটি বাজারে সেনাবাহিনীর বিমান হামলায় অন্তত ৫০ জন নিহত হয়েছেন। এই নৃশংসতার তীব্র নিন্দা জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকারপ্রধান ফলকার টুর্ক।
উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যের নতুন রাজা হিসেবে অভিষিক্ত হয়েছেন দুই দশকের অভিজ্ঞ সাংবাদিক এডওয়ার্ড রুকিডি কিজানাঙ্গোমা। রাজ্যাভিষেক ও উত্তরাধিকার বিরোধ নিয়ে বিশেষ প্রতিবেদন।
মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের সমর্থকদের কংগ্রেস থেকে হটাতে ভোটারদের প্রতি খোলাচিঠি পাঠিয়েছে ইরানের আইআরজিসি। ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহার ও বর্তমান পরিস্থিতি নিয়ে প্রতিবেদন।
প্রিন্স উইলিয়াম ও প্রিন্স হ্যারির সম্পর্কের টানাপোড়েন, মায়ের মৃত্যু, রাজপরিবারের দায়িত্ব ও বর্তমান দূরত্বের নেপথ্যের গল্প নিয়ে বিশেষ প্রতিবেদন।
যুক্তরাষ্ট্রের মিশিগানের ওয়ারেন শহরে মেয়েকে গাড়ি চালানো শেখাতে গিয়ে গাড়ির ধাক্কায় নিহত হয়েছেন ৬২ বছর বয়সী বাংলাদেশি মোহাম্মদ আবদুর রহিম।
এআই প্রযুক্তির মাধ্যমে বিজ্ঞাপন, নাটক ও গেমে ব্যবহারের জন্য নিজেদের মুখাবয়বের লাইসেন্স দিয়ে আয় করছেন চীনের সাধারণ মানুষ। ব্যবহারের ধরনভেদে মিলছে ৫০ থেকে ১ লাখ ইউয়ান পর্যন্ত।
