মরিয়মের আত্মহত্যার মামলায় আপসনামা, নজরুলের জামিনে আপত্তি নেই বাবার
দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের আত্মহত্যায় প্ররোচনার মামলায় গাজী নজরুল ইসলাম ও মাকছুদা ইসলামের জামিনে আপত্তি নেই বলে আদালতে আপসনামা দাখিল করেছেন মরিয়মের বাবা। তবে আদালত তা গ্রহণ করেননি।
কুষ্টিয়া: কুষ্টিয়ার দৌলতপুরে রাস্তার পাশে খড়ের নিচে লুকানো এক অজ্ঞাতনামা যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকালে মাঠে যাওয়ার পথে কয়েকটি শিয়ালকে খড়ের নিচে থাকা কিছু একটা নিয়ে টানাটানি করতে দেখে বিষয়টি সন্দেহ হয় স্থানীয় এক কৃষকের। কাছে গিয়ে তিনি মরদেহ দেখতে পান।
বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল সোয়া ৬টার দিকে উপজেলার পিয়ারপুর ইউনিয়নের কামালপুর সাতবিল এলাকায় মাঠের মধ্যে ইট বিছানো সড়কের পাশে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সকালে কৃষক সানাউল্লাহ মাঠে কাজ করতে যাচ্ছিলেন। নির্জন সড়ক দিয়ে যাওয়ার সময় তিনি দেখতে পান, কয়েকটি শিয়াল রাস্তার পাশে থাকা একটি বস্তু নিয়ে টানাটানি করছে। অস্বাভাবিক দৃশ্য দেখে তিনি সেখানে এগিয়ে গেলে শিয়ালগুলো পালিয়ে যায়।
পরে কাছে গিয়ে সানাউল্লাহ দেখতে পান, ঘাস ও খড় দিয়ে ঢেকে রাখা হয়েছে এক যুবকের মরদেহ। বিষয়টি দেখে তিনি চিৎকার দিলে আশপাশের মাঠে কাজ করা অন্য কৃষকেরা ছুটে আসেন। খবর ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন ঘটনাস্থলে জড়ো হন।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহটি আনুমানিক দুই থেকে তিন দিনের পুরোনো বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মরদেহের মুখমণ্ডলসহ শরীরের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
পরিচয় শনাক্ত ও মৃত্যুর কারণ অনুসন্ধানে ঝিনাইদহ থেকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)-এর ক্রাইমসিন টিমকে ঘটনাস্থলে ডাকা হয়েছে বলেও জানান তিনি।
কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (ভেড়ামারা সার্কেল) দেলোয়ার হোসেন বলেন, স্থানীয় লোকজন জানিয়েছেন, শিয়ালের টানাটানিতে মরদেহটি খড়ের বাইরে বেরিয়ে আসে। পরে তারা মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন।
তিনি জানান, নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। পরিচয় শনাক্তের পাশাপাশি ঘটনার বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের আত্মহত্যায় প্ররোচনার মামলায় গাজী নজরুল ইসলাম ও মাকছুদা ইসলামের জামিনে আপত্তি নেই বলে আদালতে আপসনামা দাখিল করেছেন মরিয়মের বাবা। তবে আদালত তা গ্রহণ করেননি।
চট্টগ্রাম বিভাগের কক্সবাজার, বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি ও চট্টগ্রামে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। রয়েছে ভূমিধসের আশঙ্কা।
‘আমাকে নারী ভাবার কোনো সুযোগ নেই, আমি একজন অফিসার, একজন সার্জেন্ট’—দৃঢ় এই বক্তব্যে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় এসেছেন এক নারী ট্রাফিক পুলিশ সার্জেন্ট।
মাগুরায় ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে ৫০৬ কোটি ৮৩ লাখ টাকার বিল দেওয়ার ঘটনায় পল্লী বিদ্যুতের জিএমকে বরখাস্ত করা হয়েছে। গ্রাহকের কাছে দুঃখ প্রকাশ করেছেন মন্ত্রী।
যশোরের শার্শা সীমান্তে বিজিবির অভিযানে ৩ কেজি ৪৩৮ গ্রাম ওজনের ২৬টি স্বর্ণের বারসহ এক যুবক গ্রেপ্তার হয়েছেন। জব্দ করা স্বর্ণের বাজারমূল্য প্রায় ৭ কোটি ৬৭ লাখ টাকা।
সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন আজ আদালতে জমা পড়েনি। আগামী ৫ নভেম্বর প্রতিবেদন দাখিলের নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে।
মুন্সিগঞ্জের শ্রীনগরে অগ্রণী ব্যাংকের গ্রাহকদের কোটি টাকা আত্মসাতের অভিযোগে পলাতক ক্যাশ কর্মকর্তা শরিফুজ্জামানকে ঢাকার মিরপুর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় মহানন্দা নদীতে মাছ ধরার সময় জেলের জালে ধরা পড়ে ১২ ফুট লম্বা অজগর। পরে বন বিভাগ তা উদ্ধার করে সিংড়া জাতীয় উদ্যানে পাঠায়।
