জাতীয়

ভূমিকম্পের জেরে দেশজুড়ে আতঙ্ক, শিশুসহ নিহত ৫, আহত দুই শতাধিক

মিডফোর্ড হাসপাতালের মর্গে নিহতদের লাশ

ঢাকা: আজ শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে ৫.৭ রিখটার স্কেলে মাঝারি মাত্রার ভূমিকম্প আঘাত হানার পর রাজধানী ঢাকা ও এর আশপাশের অঞ্চলে বড় ধরনের হতাহতের ঘটনা ঘটেছে। নরসিংদীর মাধবদীতে উৎপত্তিস্থল এই ভূকম্পনের কারণে পাঁচজন নিহত হয়েছেন বলে জানা গেছে, যার মধ্যে দুই শিশু রয়েছে। আহত হয়েছেন দুই শতাধিক মানুষ।

পুরান ঢাকা: পুরান ঢাকার কসাইটুলী এলাকায় একটি ভবনের রেলিং ধসে তিন পথচারী নিহত হয়েছেন। তাঁরা হলেন রাফিউল ইসলাম (স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালের শিক্ষার্থী), আবদুর রহিম (৪৮) এবং তাঁর ছেলে মেহরাব হোসেন (১২)। লালবাগ বিভাগের উপকমিশনার মল্লিক আহসান উদ্দিন এই তথ্য নিশ্চিত করেন। তিনজনের মরদেহ মিটফোর্ড হাসপাতালে নেওয়া হয়।

রূপগঞ্জ: নারায়ণগঞ্জের রূপগঞ্জের গোলাকান্দাইল ইউনিয়নের ইসলামবাগ এলাকায় আতঙ্কিত হয়ে মা মেয়ে ফাতেমাকে (১০ মাস) কোলে নিয়ে বাইরে আসার পর একটি সীমানাপ্রাচীর ধসে পড়লে ঘটনাস্থলেই শিশু ফাতেমা নিহত হয়। তার মা কুলসুম বেগমসহ (৩০) প্রতিবেশী জেসমিন বেগম (৩৫) আহত হয়েছেন।

\"\"

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের শোকবার্তায় মোট পাঁচজনের মৃত্যুর খবর জানা গেছে।

ভূমিকম্পের জেরে ঢাকা, নরসিংদী ও গাজীপুরে আতঙ্ক ও তাড়াহুড়ার কারণে দুই শতাধিক মানুষ আহত হয়েছেন।

পোশাক কারখানায় হুড়োহুড়ি: গাজীপুরের শ্রীপুরে ডেনিমেক নামের একটি পোশাক কারখানায় তাড়াহুড়া করে বহুতল ভবন থেকে নামতে গিয়ে দেড় শতাধিক শ্রমিক আহত হন।

আতঙ্কিত হয়ে হলের ভবন থেকে লাফ দেওয়ায় গুরুতর আহত হয়েছেন অন্তত চার শিক্ষার্থীসহ মোট ১০ জন ঢাবি শিক্ষার্থী।

নরসিংদী জেলা হাসপাতালে ৪৫ জন আহত হয়েছেন, যাদের মধ্যে তিনজনকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেলে রেফার করা হয়েছে। সদরের চিনিশপুর ইউনিয়নে একটি একতলা ভবনের ছাদ ধসে দুই শিশুসহ তিনজন গুরুতর আহত হয়েছেন। এছাড়া ৫৯ জন প্যানিক অ্যাটাকের কারণে হাসপাতালে এসেছেন।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ১০ জন এবং গাজীপুরের তাজউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতালে ১০ জন আহত হয়েছেন।

Related News

ডেঙ্গু প্রতিরোধে মশক নিধনের পাশাপাশি পরিচ্ছন্ন পরিবেশ জরুরি: প্রতিমন্ত্রী বারী

ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্ন পরিবেশের লক্ষ্যে জয়পুরহাটের কালাইয়ে অনুষ্ঠিত পরিচ্ছন্নতা অভিযানে প্রধান অতিথির বক্তব্য দিলেন জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারী।

অবৈধ মোবাইল ফোন ও রাজস্ব ফাঁকি ঠেকাতে চালু হচ্ছে এনইআইআর

বছরে ২ হাজার কোটি টাকার রাজস্ব ফাঁকি ও এমএফএস জালিয়াতি বন্ধে ১ জানুয়ারি থেকে দুই ধাপে চালু হচ্ছে এনইআইআর প্রযুক্তি।

জাতীয় নিরাপদ সড়ক দিবসে সারাদেশে ২৭৬ জন দক্ষ ও পেশাদার চালককে সম্মাননা দিচ্ছে সরকার

জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৬ উপলক্ষে দেশের ২৭৬ জন দক্ষ চালককে সম্মাননা দেওয়ার পাশাপাশি চক্ষু পরীক্ষা ও সচেতনতামূলক কর্মসূচি নিয়েছে সড়ক বিভাগ।

৫৯২ কোটি টাকায় খনন হবে তিতাসের দুটি নতুন কূপ, বাড়বে ৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস

তিতাস গ্যাসক্ষেত্রে ৫৯২ কোটি টাকায় দুটি নতুন কূপ খনন প্রকল্প একনেকে উঠছে। জাতীয় গ্রিডে দৈনিক যুক্ত হবে ৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস।

মধ্যপ্রাচ্য পরিস্থিতি ও বৈশ্বিক সংকটে জ্বালানি খাত অর্থনীতির কেন্দ্রবিন্দু: অর্থমন্ত্রী

ফিকি-র আলোচনা সভায় দেশের জ্বালানি খাত, সৌর বিদ্যুৎ ও এনবিআর সংস্কার নিয়ে ফোরেন ইনভেস্টরদের সামনে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দিলেন অর্থ মন্ত্রী।

জনগণের প্রত্যাশার পরিপন্থী কাজ করলে সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী: আইনমন্ত্রী |

মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগ ও পরিস্থিতি নিয়ে ঝিনাইদহে প্রতিক্রিয়া জানালেন আইনমন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান।

তরুণদের হাত ধরেই গড়ে উঠবে সবার জন্য বাংলাদেশ: প্রধানমন্ত্রী তারেক রহমান

তেজগাঁওয়ে ‘ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬’ অনুষ্ঠানে তরুণদের দেশ গঠনে এগিয়ে আসার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা আরও বাড়ানোর আশ্বাস দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রতিবন্ধী কল্যাণ সমিতির প্রতিনিধিদলের সাথে মতবিনিময় সভায় ভাতা বৃদ্ধি, চাকরির বয়সসীমা বাড়ানো ও বিশেষ সুবিধার আশ্বাস প্রধানমন্ত্রীর।

Search