সারাদেশ

গাজীপুরে মেট্রিক্স গার্মেন্টসের আটতলা ভবনে আগুন: উদ্ধার ৬৯ জন

গাজীপুর: গাজীপুরের ডেগির চালা এলাকায় ফকির মার্কেটের মেট্রিক্স গার্মেন্টসের একটি আটতলা ভবনে আগুন লাগার ঘটনা ঘটেছে। ভবনে আটকে পড়া ৬৯ জনকে নিরাপদে নিচে নামিয়ে এনেছে ফায়ার সার্ভিস। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের মোট ৯টি ইউনিট কাজ করছে।

আজ শনিবার (৩ অক্টোবর ২০২৬) দুপুর ২টা ৪৪ মিনিটে ওই গার্মেন্টসের আটতলা ভবনের তৃতীয় তলায় এই আগুন লাগে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আগুন লাগার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই দুপুর ২টা ৪৫ মিনিটে ফায়ার সার্ভিসের ইউনিটগুলোকে প্রস্তুত করা হয়। সংশ্লিষ্ট স্টেশন থেকে ঘটনাস্থলের দূরত্ব প্রায় পাঁচ কিলোমিটার হওয়ায় ফায়ার সার্ভিসের কর্মীরা বিকেল ৩টার দিকে ঘটনাস্থলে পৌঁছান।

আগুন নিয়ন্ত্রণে প্রথমে গাজীপুর চৌরাস্তা মডার্ন ফায়ার স্টেশনের তিনটি, কোনাবাড়ী স্টেশনের একটি এবং গাজীপুর স্টেশনের তিনটি ইউনিট কাজ শুরু করে। পরে পরিস্থিতি বিবেচনায় রাজেন্দ্রপুর ফায়ার স্টেশন থেকে আরও দুটি ইউনিট যুক্ত হয়। বর্তমানে ফায়ার সার্ভিসের মোট ৯টি ইউনিট আগুন নেভাতে এবং আটকে পড়া শ্রমিকদের নিরাপত্তায় যৌথভাবে কাজ করে যাচ্ছে। দ্রুত আগুন নিয়ন্ত্রণে আসার আশা প্রকাশ করেছেন উদ্ধারকর্মীরা।

Related News

মহেশপুরে ড্রাগন বাগানে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল জিহাদের

ঝিনাইদহের মহেশপুরে ড্রাগন ফলের বাগানে পেতে রাখা বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জিহাদ হোসেন নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। আঞ্চলিক পাতার বিশেষ সংবাদ।

দুর্গাপুর সীমান্তে চোরাচালান ও অনুপ্রবেশ রোধে সিসি ক্যামেরা স্থাপন

নেত্রকোনার দুর্গাপুর সীমান্তে সোমেশ্বরী নদীপথে চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সিসি ক্যামেরা বসিয়েছে বিজিবি। অপরাধ দমনে কড়া বার্তা। আঞ্চলিক সংবাদ।

শেখ হাসিনাকে দিল্লিতে অবতরণের অনুমতি দেওয়া ছাড়া কোনো বিকল্প ছিল না: ত্রিবেদী

‘বে অব বেঙ্গল কনভারসেশন-২০২৬’ সম্মেলনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত গমন ও দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।

বিমানবন্দরে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

বিমানবন্দরে বিশৃঙ্খলা ও লাঞ্ছনার অভিযোগে গ্রেপ্তার সাবেক এমপি মেজর (অব.) আখতারুজ্জামানের মুক্তির দাবিতে কটিয়াদীতে জামায়াতের বিক্ষোভ। রাজনৈতিক অঙ্গনে মিশ্র প্রতিক্রিয়া।

ভুরঘাটায় বাসের টিকিট নিয়ে বিরোধ দুই পক্ষের সংঘর্ষ

মাদারীপুর ও বরিশালের সীমান্তবর্তী ভুরঘাটায় বাসের টিকিট নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত। মহাসড়ক অবরুদ্ধ ও ককটেল বিস্ফোরণ। আঞ্চলিক পাতার বিশেষ সংবাদ।

সাক্ষাৎকারে মিথ্যা বললে যুক্তরাষ্ট্রে প্রবেশ আজীবনের জন্য নিষিদ্ধ হতে পারে

ভিসার সাক্ষাৎকারে মিথ্যা বললে যুক্তরাষ্ট্রে প্রবেশ নিষিদ্ধ হতে পারে—এমন সতর্কবার্তা দিয়েছে ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাস। জাতীয় পাতার বিশেষ সংবাদ।

লক্ষ্মীপুরে চিকিৎসক সংকটে বন্ধ ওটিতে অস্ত্রোপচার সেবা

চিকিৎসক সংকটে লক্ষ্মীপুরের রায়পুর, রামগতি ও কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অস্ত্রোপচার বন্ধ রয়েছে। সঠিক চিকিৎসার অভাবে প্রসূতির মৃত্যুর মর্মান্তিক ঘটনা নিয়ে প্রতিবেদন।

কুমিল্লায় আলোচিত কিশোর গ্যাং ‘রতন গ্রুপ’-এর প্রধান রতন গ্রেপ্তার

কুমিল্লার আলোচিত কিশোর গ্যাং ‘রতন গ্রুপ’-এর প্রধান ইমরান হোসেন ওরফে রতনকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। এছাড়া জেলাজুড়ে বিশেষ অভিযানে আটক হয়েছে ৩৬৩ জন।

Search