যুক্তরাষ্ট্রের চাপের মুখে জরুরি ডিজেল বাজারে ছাড়াবে ইইউর
জ্বালানির দাম কমাতে মার্কিন প্রশাসনের চাপের মুখে ৫ কোটি ব্যারেল ডিজেল বাজারে ছাড়ার বিষয়ে আলোচনা করেছে ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশগুলো। আন্তর্জাতিক অর্থনীতি সংবাদ।
আন্তর্জাতিক: আসন্ন যুক্তরাষ্ট্র সফরকে কেন্দ্র করে তীব্র নাটকীয়তা ও আইনি জটিলতার মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানির পক্ষ থেকে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) গ্রেপ্তারি পরোয়ানা কার্যকরের ঘোষণা এবং ব্যাপক বিক্ষোভের আশঙ্কার প্রেক্ষাপটে তিনি নিউইয়র্কের মূল বিমানবন্দরে না নেমে বিকল্প বিমানবন্দরে অবতরণের সিদ্ধান্ত নিয়েছেন। রাষ্ট্রীয় উড়োজাহাজ ‘উইং অব জায়ন’-এ চড়ে যুক্তরাষ্ট্র সফর করছেন তিনি।
ইসরায়েলি দৈনিক ‘ইয়েদিওথ আহরোনোথ’-এর এক প্রতিবেদনে বলা হয়, নেতানিয়াহুকে বহনকারী উড়োজাহাজটি নিউইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে না নেমে নিউজার্সির কোনো একটি বিমানবন্দরে অবতরণ করতে পারে।
প্রতিবেদন অনুযায়ী, নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি এর আগেই স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন যে, গাজা সংঘাতে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করায় নিউইয়র্কে এলে তিনি তাকে গ্রেপ্তারের আইনগত পদক্ষেপ নেবেন। এমনকি নেতানিয়াহুর বিমানটিকে দ্রুত বিমানবন্দর ত্যাগ করার নির্দেশ দেওয়া হতে পারে—এমন প্রশাসনিক শঙ্কাও রয়েছে।
মার্কিন কর্তৃপক্ষের সঙ্গে ‘সমন্বয়জনিত জটিলতা’ এবং নিউইয়র্কের রানওয়েতে বিমানটি পার্ক করে রাখার অনুমতি না পাওয়ার আশঙ্কায় ‘উইং অব জায়ন’ নিউজার্সির একটি সামরিক ঘাঁটি অথবা নিউয়ার্ক লিবার্টি আন্তর্জাতিক বিমানবন্দরে নামানোর পরিকল্পনা করা হয়েছে।
আইনি ঝুঁকি ও তীব্র বিক্ষোভ এড়াতে নেতানিয়াহু তাঁর নিউইয়র্ক সফরের সময়সীমা উল্লেখযোগ্যভাবে কমিয়ে এনেছেন এবং সেখানে কোনো রাত না কাটানোর সিদ্ধান্ত নিয়েছেন। এই পরিবর্তিত পরিস্থিতির কারণে টেক্সাস অঙ্গরাজ্যে গিয়ে প্রযুক্তি উদ্যোক্তা ও শীর্ষ ধনী ইলন মাস্কের সঙ্গে তাঁর পূর্বনির্ধারিত একটি গুরুত্বপূর্ণ বৈঠকও শেষ পর্যন্ত বাতিল করা হয়েছে।
জ্বালানির দাম কমাতে মার্কিন প্রশাসনের চাপের মুখে ৫ কোটি ব্যারেল ডিজেল বাজারে ছাড়ার বিষয়ে আলোচনা করেছে ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশগুলো। আন্তর্জাতিক অর্থনীতি সংবাদ।
সৌদি আরবের পক্ষে যুক্তরাষ্ট্র সামরিক হস্তক্ষেপ করলে পশ্চিম এশিয়ায় থাকা সব মার্কিন স্থাপনায় হামলা চালানো হবে বলে হুমকি দিয়েছে ইয়েমেনের হুথি গোষ্ঠী। আন্তর্জাতিক সংবাদ।
মধ্যপ্রাচ্য যুদ্ধ চলাকালীন ইরানকে নিষেধাজ্ঞা শিথিল ও জব্দ করা অর্থ ফেরত দেওয়ার মার্কিন প্রস্তাবের খবর পুরোপুরি অস্বীকার করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ইরানের নিরাপত্তা ও তেল রপ্তানি নিশ্চিত না হলে মধ্যপ্রাচ্যের কোনো অবকাঠামোই নিরাপদ থাকবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ।
পারমাণবিক অস্ত্র ও জব্দ করা অর্থ নিয়ে ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যের কড়া জবাব দিয়ে তাকে ‘বড় মিথ্যাবাদী’ আখ্যা দিয়েছে ইরানের আইআরজিসি। আন্তর্জাতিক সংবাদ।
ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগে ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে টানা দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ ও সংঘর্ষ হয়েছে দিল্লিতে। আন্তর্জাতিক সংবাদ।
২০২১ সালের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ে চোট পাওয়ার ঘটনাকে ‘ভুয়া’ বলে দাবি করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আন্তর্জাতিক সংবাদ।
জাতিসংঘ অধিবেশনের ফাঁকে মেলানিয়া ট্রাম্পের আয়োজিত বিশেষ বৈঠকে যোগ দিয়েছেন ডা. জুবাইদা রহমান। উন্মোচিত হয়েছে ‘ফস্টারিং দ্য ফিউচার টুগেদার’ উদ্যোগ।
