সারাদেশ

সাতকানিয়ায় পিডিবি বিদ্যুৎকেন্দ্রের বর্জ্যে দূষিত হচ্ছে খাল ও সাঙ্গু নদ

চট্টগ্রাম: চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কালিয়াইশ ইউনিয়নে অবস্থিত বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) দোহাজারী-কালিয়াইশ ১০০ মেগাওয়াট পিকিং বিদ্যুৎকেন্দ্র থেকে নির্গত পোড়া ফার্নেস অয়েলের কালো স্লাজ বা তৈলাক্ত বর্জ্যে মারাত্মক পরিবেশ বিপর্যয় দেখা দিয়েছে। বিদ্যুৎকেন্দ্রের ড্রেন ও মইল্ল্যা খাল হয়ে এই ক্ষতিকর বর্জ্য গিয়ে মিশছে প্রবহমান সাঙ্গু নদে, যার ফলে এলাকার কৃষিজমি, ভূগর্ভস্থ পানি ও জলজ জীববৈচিত্র্য ভয়াবহ হুমকির মুখে পড়েছে।

সম্প্রতি সরেজমিনে দেখা যায়, বিদ্যুৎকেন্দ্রসংলগ্ন মইল্ল্যা খালের পানি সম্পূর্ণ কালচে আকার ধারণ করেছে এবং খালের দুই পাড়ের গাছপালা ও লতাপাতায় কালো স্লাজ লেগে তীব্র দুর্গন্ধ ছড়াচ্ছে। ২০১১ সালে চালুর পর থেকেই এই বিদ্যুৎকেন্দ্রের বর্জ্য খালে মিশছে বলে অভিযোগ স্থানীয় বাসিন্দা ও জনপ্রতিনিধিদের। একসময় এই খালের পানি ব্যবহার করে শতাধিক কৃষক প্রায় ৩০ হেক্টর জমিতে চাষাবাদ করলেও বর্তমানে দূষণের কারণে কৃষিকাজ বন্ধের উপক্রম হয়েছে। পাশাপাশি খালে মাছসহ জলজ প্রাণীর সংখ্যাও আশঙ্কাজনকহারে হ্রাস পেয়েছে।

স্থানীয়দের ভাষ্যমতে, চলতি বছরের জুলাইয়ে দক্ষিণ চট্টগ্রামের বন্যার সময় বিদ্যুৎকেন্দ্রে জমে থাকা স্লাজ আশপাশের লোকালয় ও কৃষিজমিতে ছড়িয়ে পড়ে। পরবর্তীতে গত ১২ সেপ্টেম্বর স্থানীয় বাসিন্দারা মানববন্ধন করেন এবং বিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপকের কাছে লিখিত অভিযোগ জানান। আন্দোলনের মুখে গত প্রায় ১০ দিন ধরে কর্তৃপক্ষ খাল থেকে স্লাজ অপসারণের কাজ শুরু করলেও এলাকাবাসী এর একটি স্থায়ী সমাধান দাবি করেছেন।

নদী গবেষক ও বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক মো. মনজুরুল কিবরীয়া বলেন, “মইল্ল্যা খাল সাঙ্গু নদের সঙ্গে যুক্ত থাকায় জোয়ারের স্রোত ও বৃষ্টির পানির সঙ্গে পোড়া তেলের স্লাজ সরাসরি নদে মিশছে। এটি জলজ জীববৈচিত্র্যের জন্য মারাত্মক ক্ষতিকর এবং শাস্তিযোগ্য অপরাধ। পরিবেশ অধিদপ্তর ও উপজেলা প্রশাসনকে দ্রুত এর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে হবে।”

পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম অঞ্চলের পরিদর্শক মঈনুদ্দিন ফয়সাল জানান, খবর পেয়ে তাঁরা ঘটনাস্থল পরিদর্শন করে পানির নমুনা সংগ্রহ করেছেন। পরীক্ষার ফল হাতে পাওয়ার পর সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে, বিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপক মো. আবদুল মান্নান বর্জ্য পড়ার ঘটনাটিকে ‘অনিচ্ছাকৃত দুর্ঘটনা’ হিসেবে উল্লেখ করে জানান, অতিবৃষ্টি ও ওভারফ্লোর কারণে কিছু স্লাজ খালে মিশে গিয়েছিল। বর্তমানে শ্রমিক নিয়োগ করে তা পরিষ্কার করা হচ্ছে এবং ভবিষ্যতে এমন ঘটনা রোধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে আশ্বাস দেন তিনি।

Related News

আওয়ামী লীগের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের তদন্ত চলছে

রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের তদন্ত চলছে। তবে তদন্ত শেষ হতে কত সময় লাগবে তা নির্দিষ্ট করে বলা যাচ্ছে না জানিয়েছেন ট্রাইব্যুনাল প্রসিকিউটর। জাতীয় সংবাদ।

মহাখালীর ইউনিভার্সেল মেডিকেল কলেজে ভুল চিকিৎসায় শিশু মৃত্যু

রাজধানীর মহাখালীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে ভুল চিকিৎসা ও ওভারডোজ অ্যান্টিবায়োটিকে সাড়ে চার বছর বয়সী শিশু আভানের মৃত্যুর অভিযোগ তুলেছে পরিবার। মহানগর সংবাদ।

শাহজালাল বিমানবন্দরে বিমানকর্মীদের জুতা থেকে ১৬ কোটি টাকার স্বর্ণ উদ্ধার

ঢাকার শাহজালাল বিমানবন্দরে এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইট থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুই কর্মীর জুতা লুকিয়ে পাচারের সময় ১৬ কোটি ২৫ লাখ টাকার ৮০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে। অপরাধ সংবাদ।

সেপ্টেম্বর মাসে ৪৪২ সড়ক দুর্ঘটনায় নিহত ৪২৩, প্রতিদিন গড়ে প্রাণ গেল ১৪ জনের

রোড সেফটি ফাউন্ডেশনের সেপ্টেম্বর মাসের প্রতিবেদন অনুযায়ী, দেশে ৪৪২টি সড়ক দুর্ঘটনায় ৪২৩ জন নিহত হয়েছেন। এর মধ্যে সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে ঢাকা বিভাগে। জাতীয় সংবাদ।

নোয়াখালীতে বারবিকিউ পার্টিতে বিষাক্ত মাদক ‘ঝাক্কাস’ সেবনে তরুণের মৃত্যু, অসুস্থ ৪

নোয়াখালী সদর উপজেলায় মাছের বারবিকিউ পার্টিতে মদের সঙ্গে মাদক মিশিয়ে ‘ঝাক্কাস’ পানীয় সেবনে এক তরুণের মৃত্যু হয়েছে। গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আরও চারজন। অপরাধ সংবাদ।

চট্টগ্রাম বন্দরে ২৩ বছরের জঞ্জাল অপসারণ

চট্টগ্রাম বন্দর থেকে ২৩ বছর ধরে পড়ে থাকা থিনার, সালফিউরিক অ্যাসিডসহ ১৫১ টন বিপজ্জনক রাসায়নিক অপসারণ করা হয়েছে। সংবাদ।

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী পঞ্চম দফার অভিযানে আটক ৩৭০

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী পঞ্চম দফার অভিযানে ৩৭০ জনকে আটক করেছে পুলিশ। এ সময় তালিকাভুক্ত শীর্ষ গ্যাং নেতা রতন ও সাব্বির গ্রেপ্তার হন। অপরাধ সংবাদ।

চট্টগ্রামের খুলশীতে কিশোর গ্যাং নেতা ওয়াকিল হোসেন বগার তিন সহযোগী গ্রেপ্তার

চট্টগ্রামের খুলশীর জালালাবাদ এলাকায় অভিযান চালিয়ে কিশোর গ্যাং নেতা ওয়াকিল হোসেন বগার তিন সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। অপরাধ সংবাদ।

Search