জাতীয়

অভিন্ন ভবিষ্যতের ভিত্তি গড়তে অগ্রাধিকার: ইউনূস-তোবগের বৈঠক

কূটনৈতিক প্রতিবেদক:  অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস বলেছেন, সব প্রতিবেশী দেশের সঙ্গে অভিন্ন ও দীর্ঘমেয়াদি ভবিষ্যতের ভিত্তি গড়ে তোলা তাঁর সরকারের প্রধান অগ্রাধিকার। শনিবার (২২ নভেম্বর) ঢাকায় সফররত ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে তিনি এ কথা বলেন।

তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে দুই নেতা বাণিজ্য, জ্বালানি, শিক্ষা, পর্যটন ও পানিসম্পদসহ গুরুত্বপূর্ণ সব বিষয় নিয়ে আলোচনা করেন।

বৈঠক শেষে বাংলাদেশ ও ভুটানের মধ্যে স্বাস্থ্যসেবা এবং আন্তর্জাতিক ইন্টারনেট ব্যান্ডউইথ বাণিজ্য বিষয়ে দুটি সমঝোতা স্মারক সই হয়। এই চুক্তির আওতায় ভুটান বাংলাদেশ থেকে ব্যান্ডউইথ আমদানি করবে।

উভয়পক্ষ দ্বিপক্ষীয় মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) নিয়ে দ্রুত আলোচনা শুরু করার পরিকল্পনা নিয়েছে। ভুটানের প্রধানমন্ত্রী যত দ্রুত সম্ভব চুক্তিটি সই করার আগ্রহ দেখিয়েছেন। প্রফেসর ইউনূস ভুটানের কন্টেইনার দ্রুত ছাড় করার জন্য নির্দেশ দিয়েছেন।

এছাড়াও, দুই দেশ দ্বিমুখী পর্যটনের প্রসারে একটি যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠনে সম্মত হয়েছে এবং ভুটান থেকে বাংলাদেশে জলবিদ্যুৎ আমদানির সম্ভাবনা নিয়েও আলোচনা হয়েছে। ভুটানের প্রধানমন্ত্রী প্রফেসর ইউনূসের নেতৃত্বের প্রশংসা করে অন্তর্বর্তীকালীন সময়ে শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করার জন্য অভিনন্দন জানান।

Related News

ডেঙ্গু প্রতিরোধে মশক নিধনের পাশাপাশি পরিচ্ছন্ন পরিবেশ জরুরি: প্রতিমন্ত্রী বারী

ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্ন পরিবেশের লক্ষ্যে জয়পুরহাটের কালাইয়ে অনুষ্ঠিত পরিচ্ছন্নতা অভিযানে প্রধান অতিথির বক্তব্য দিলেন জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারী।

অবৈধ মোবাইল ফোন ও রাজস্ব ফাঁকি ঠেকাতে চালু হচ্ছে এনইআইআর

বছরে ২ হাজার কোটি টাকার রাজস্ব ফাঁকি ও এমএফএস জালিয়াতি বন্ধে ১ জানুয়ারি থেকে দুই ধাপে চালু হচ্ছে এনইআইআর প্রযুক্তি।

জাতীয় নিরাপদ সড়ক দিবসে সারাদেশে ২৭৬ জন দক্ষ ও পেশাদার চালককে সম্মাননা দিচ্ছে সরকার

জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৬ উপলক্ষে দেশের ২৭৬ জন দক্ষ চালককে সম্মাননা দেওয়ার পাশাপাশি চক্ষু পরীক্ষা ও সচেতনতামূলক কর্মসূচি নিয়েছে সড়ক বিভাগ।

৫৯২ কোটি টাকায় খনন হবে তিতাসের দুটি নতুন কূপ, বাড়বে ৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস

তিতাস গ্যাসক্ষেত্রে ৫৯২ কোটি টাকায় দুটি নতুন কূপ খনন প্রকল্প একনেকে উঠছে। জাতীয় গ্রিডে দৈনিক যুক্ত হবে ৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস।

মধ্যপ্রাচ্য পরিস্থিতি ও বৈশ্বিক সংকটে জ্বালানি খাত অর্থনীতির কেন্দ্রবিন্দু: অর্থমন্ত্রী

ফিকি-র আলোচনা সভায় দেশের জ্বালানি খাত, সৌর বিদ্যুৎ ও এনবিআর সংস্কার নিয়ে ফোরেন ইনভেস্টরদের সামনে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দিলেন অর্থ মন্ত্রী।

জনগণের প্রত্যাশার পরিপন্থী কাজ করলে সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী: আইনমন্ত্রী |

মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগ ও পরিস্থিতি নিয়ে ঝিনাইদহে প্রতিক্রিয়া জানালেন আইনমন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান।

তরুণদের হাত ধরেই গড়ে উঠবে সবার জন্য বাংলাদেশ: প্রধানমন্ত্রী তারেক রহমান

তেজগাঁওয়ে ‘ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬’ অনুষ্ঠানে তরুণদের দেশ গঠনে এগিয়ে আসার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা আরও বাড়ানোর আশ্বাস দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রতিবন্ধী কল্যাণ সমিতির প্রতিনিধিদলের সাথে মতবিনিময় সভায় ভাতা বৃদ্ধি, চাকরির বয়সসীমা বাড়ানো ও বিশেষ সুবিধার আশ্বাস প্রধানমন্ত্রীর।

Search