দৈনিক শব্দমিছিলের সিনিয়র রিপোর্টার মোহাম্মদ শাহাবুদ্দিন ৪৭ সদস্যের কাফেলাসহ ওমরাহ পালনে সৌদি আরবে
পবিত্র ওমরাহ পালনে সৌদি আরবে পৌঁছেছেন দৈনিক শব্দমিছিলের সিনিয়র রিপোর্টার মোহাম্মদ শাহাবুদ্দিন। ৪৭ সদস্যের কাফেলা আগামী ১৭ অক্টোবর দেশে ফিরবে।
প্রবাসীরা বাংলাদেশের অর্থনীতির প্রাণশক্তি। তাঁদের পাঠানো রেমিট্যান্সে সচল থাকে দেশের অর্থনীতি। অথচ দেশে ফেরার পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরেই প্রথম হয়রানির শিকার হতে হয় তাঁদের। সাম্প্রতিক সময়ে বারবার অভিযোগ উঠছে— লাগেজ কেটে দামি জিনিসপত্র চুরি, লাগেজ ভাঙা, মালামাল গায়েব।
এই প্রেক্ষাপটে গত ৩ অক্টোবর বিমানবন্দরে ঘটে যাওয়া ঘটনাটি অত্যন্ত উদ্বেগজনক। লাগেজ ও ট্রলি সংকটকে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টি ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে জামায়াত নেতা মেজর (অব.) মো. আখতারুজ্জামানকে গ্রেপ্তার করা হয়। পুলিশের তথ্য অনুযায়ী, রিমান্ডে জিজ্ঞাসাবাদে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেছেন। বিমানবন্দরের মতো স্পর্শকাতর স্থানে এমন বিশৃঙ্খলা প্রমাণ করে, ব্যবস্থাপনায় কতটা ঘাটতি রয়েছে।
প্রশ্ন একটাই— বিমানবন্দরের মতো সর্বোচ্চ নিরাপত্তা-বেষ্টিত এলাকায় যদি প্রকাশ্যে বিশৃঙ্খলা হতে পারে, তাহলে আড়ালে লাগেজ কাটে কারা?
এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। প্রায় প্রতিদিনই কোনো না কোনো প্রবাসী লাগেজ কাটার ছবি ও ভিডিও প্রকাশ করছেন। কারো লাগেজের তালা ভাঙা, কারো নতুন কেনা মোবাইল, স্বর্ণালংকার, ঘড়ি উধাও। একজন প্রবাসী বছরের পর বছর মাথার ঘাম পায়ে ফেলে পরিবারের জন্য উপহার কেনেন। সেই উপহার যখন বিমানবন্দরেই চুরি হয়ে যায়, তখন তাঁর কষ্ট রাষ্ট্র বোঝে না।আমাদের বক্তব্য:প্রথমত, বিমানবন্দরে ট্রলি ও লাগেজ ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে।দ্বিতীয়ত, লাগেজ হ্যান্ডলিং-এর পুরো প্রক্রিয়া সিসিটিভি ও বডি ক্যামেরার আওতায় আনতে হবে।তৃতীয়ত, চুরির অভিযোগে জিরো টলারেন্স নীতিতে দোষীদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।চতুর্থত, প্রবাসীদের জন্য আলাদা হেল্প ডেস্ক ও ২৪ ঘণ্টার অভিযোগ সেল চালু করতে হবে।
আমাদের সকলকে বুঝতে হবে, প্রবাসীরা বাংলাদেশের গর্বিত নাগরিক। তাঁদের সম্মান রক্ষা করা রাষ্ট্রের দায়িত্ব। প্রবাসীদের আস্থা হারালে রেমিট্যান্সে ধস নামতে সময় লাগবে না। তাই লাগেজ কাটার এই লজ্জাজনক অধ্যায়ের অবসান ঘটাতে এখনই সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। বিমানবন্দরে যাত্রী হয়রানি বন্ধ করতে হবে।লেখক: রোটারিয়ান এম. নাজমুল হাসান, বিশিষ্ট কলামিস্ট, রাজনীতিবিদ ও রাষ্ট্রচিন্তক।
পবিত্র ওমরাহ পালনে সৌদি আরবে পৌঁছেছেন দৈনিক শব্দমিছিলের সিনিয়র রিপোর্টার মোহাম্মদ শাহাবুদ্দিন। ৪৭ সদস্যের কাফেলা আগামী ১৭ অক্টোবর দেশে ফিরবে।
কারাবন্দি সাবেক এমপিদের নির্যাতনের অভিযোগকে ভিত্তিহীন বলে স্পিকারের বক্তব্যকে সত্য হিসেবে তুলে ধরলেন রোটারিয়ান এম নাজমুল হাসান।
মেজর আখতারুজ্জামানের গ্রেফতার, জামায়াতের মিছিল ও বিমানমন্ত্রীর বক্তব্য ঘিরে জাতীয় রাজনীতির বিশ্লেষণ তুলে ধরলেন রোটারিয়ান এম নাজমুল হাসান।
প্রধানমন্ত্রীর আঞ্চলিক সহযোগিতার আহ্বান নিয়ে রোটারিয়ান এম নাজমুল হাসানের বিশ্লেষণধর্মী কলাম।
ফেনীর ফুলগাজী ও পরশুরামে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম সফর, কৃষক কার্ড বিতরণ, মহুরী সেচ প্রকল্প ও ১০০ শয্যার হাসপাতাল ঘোষণা নিয়ে বিশেষ সম্পাদকীয়।
মিরপুরে রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র ও সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, সরকারের বিব্রতবোধ এবং আইনশৃঙ্খলা রক্ষায় স্বরাষ্ট্রমন্ত্রীর ভূমিকা নিয়ে বিশেষ সম্পাদকীয়।
দ্বিকক্ষবিশিষ্ট সংসদ গঠন, এক ব্যক্তি সর্বোচ্চ ১০ বছর প্রধানমন্ত্রী থাকার বিধান ও তত্ত্বাবধায়ক সরকারের স্থায়ী রূপরেখা নিয়ে বিশেষ সম্পাদকীয়।
বাংলাদেশ ব্যাংকের খেলাপি ঋণ ও সংকটাপন্ন ঋণের সর্বশেষ চিত্র, কাঠামোগত ত্রুটি এবং ব্যাংকিং খাত পুনর্গঠনে চার দফা জরুরি সুপারিশ নিয়ে বিশেষ সম্পাদকীয়।
