প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে একনেক সভা
প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে একনেক সভা চলছে। আজকের সভায় এমআরটি লাইন-৫ সাউদার্ন রুট প্রকল্পের অনুমোদন নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
অস্ট্রেলিয়া ও মালয়েশিয়া সফরে ঢাকা ছেড়েছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। আগামী ২৬ নভেম্বর তাঁর দেশে ফেরার কথা রয়েছে।
৩২তম চট্টগ্রাম আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী চট্টগ্রামকে আঞ্চলিক অর্থনৈতিক ও এভিয়েশন হাব এবং গভীর সমুদ্রবন্দর নির্মাণের পরিকল্পনার কথা জানান।
জন্মদিনে বনানীর নৌবাহিনী কেন্দ্রীয় মসজিদে জুমার নামাজ শেষে শিশু-কিশোরদের শুভেচ্ছা গ্রহণ ও তাদের হাতে ক্রীড়া সামগ্রী তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
গোপালগঞ্জের সাম্প্রতিক পরিস্থিতি পরিদর্শনে আইজিপি, এসআরবি, বিজিবি ও আনসার প্রধানের একসঙ্গে মাঠে নামার তাৎপর্য ও আইনশৃঙ্খলা রক্ষার প্রত্যাশা নিয়ে লিখেছেন আতাউর রহমান মিন্টু।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে একনেক সভা চলছে। আজকের সভায় এমআরটি লাইন-৫ সাউদার্ন রুট প্রকল্পের অনুমোদন নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
২০২৬-২০২৭ অর্থবছরে নগরবাসীর প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দেশের ১৩টি সিটি করপোরেশনের জন্য মোট ২০ কোটি টাকা আবর্তক অনুদান বরাদ্দ দিয়েছে সরকার।
ঢাকার যানজট নিরসনে ৪৫ হাজার ৫০৩ কোটি ৭৬ লাখ টাকা ব্যয়ে এমআরটি লাইন-৫ সাউদার্ন রুট প্রকল্প অনুমোদনের সুপারিশ করেছে পরিকল্পনা কমিশন। গাবতলী থেকে দাসেরকান্দি পর্যন্ত হবে রুট।
সফটওয়্যার জালিয়াতির মাধ্যমে নগদ থেকে ১৭১০ কোটি টাকা লোপাট ও অর্থ পাচারের প্রাথমিক প্রমাণ পেয়েছে দুদক। জব্দের নির্দেশ দেওয়া হয়েছে ৭৮৬ কোটি টাকার শেয়ার।
২০২৭ শিক্ষাবর্ষের নবম-দশম শ্রেণির বাংলা সাহিত্য পাঠ্যবইয়ে জিয়াউর রহমানের ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’ নিবন্ধ অন্তর্ভুক্ত হচ্ছে। যুক্ত হবে ঐতিহাসিক ডায়েরির ছবিও।
২০১৩ সালের শাপলা চত্বর হত্যাকাণ্ডের ঘটনায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শুনানি শুরু হয়েছে।
স্বামী-স্ত্রীকে আজীবন পেনশন, স্বাস্থ্যবীমা ও ঋণ সুবিধাসহ সর্বজনীন পেনশন ব্যবস্থায় একগুচ্ছ নতুন সুবিধা যুক্ত করার উদ্যোগ নিয়েছে সরকার।
রাজধানীসহ দেশজুড়ে বিশেষ চেকপোস্ট অভিযানে প্রায় ২৮ হাজার গাড়ি ও মোটরসাইকেল তল্লাশি করা হয়েছে। এ সময় ৬ জনকে গ্রেপ্তার ও একটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
বিগত আওয়ামী লীগ সরকারের আমলে ৬০ লাখের বেশি মানুষের বিরুদ্ধে মিথ্যা ও গায়েবি মামলা করা হয়েছে বলে দাবি করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। বাগেরহাটে তিনি ন্যায়বিচার ও মাদকবিরোধী সামাজিক প্রতিরোধের ওপর গুরুত্ব দেন।
ভুল ও অসত্য তথ্যের ভিত্তিতে ভূমি অধিগ্রহণের অভিযোগ তুলে তাকে সামাজিকভাবে হেয় করার চেষ্টা চলছে বলে দাবি করেছেন ঢাকার এডিসি (এলএ) মো. শামীম হুসাইন।