জাতীয়

দেশজুড়ে ২৮ হাজার গাড়ি ও মোটরসাইকেলে তল্লাশিকরে গ্রেপ্তার ৬

ঢাকা: আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধী ও অবৈধ অস্ত্রধারীদের গ্রেফতারে রাজধানীসহ দেশজুড়ে বিশেষ চেকপোস্ট কার্যক্রম পরিচালনা করেছে পুলিশ। মাত্র দুই ঘণ্টার এই আকস্মিক অভিযানে প্রায় ২৮ হাজার গাড়ি ও মোটরসাইকেলে তল্লাশি চালিয়ে ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশের ঊর্ধ্বতন সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকাল ৪টা থেকে ৬টা পর্যন্ত এই বিশেষ অভিযান পরিচালিত হয়। মেট্রোপলিটন ও জেলা পর্যায়ে দেশজুড়ে মোট ১ হাজার ৬৩৭টি চেকপোস্ট বসানো হয়।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, দুই ঘণ্টার এই অভিযানে মোট ২২ হাজার ৮টি গাড়ি এবং ২৮ হাজার ৫টি মোটরসাইকেলে তল্লাশি চালানো হয়। ট্রাফিক আইন অমান্য ও অন্যান্য অপরাধে ১ হাজার ১৪টি গাড়ি এবং ১ হাজার ১২৮টি মোটরসাইকেলের বিরুদ্ধে প্রসিকিউশন মামলা দায়ের করা হয়েছে। এ সময় তল্লাশিকালে একটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয় এবং অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত অভিযোগে মোট ৬ জনকে গ্রেপ্তার করা হয়।

রাজধানী ঢাকা মহানগরীতে ২১৫টি চেকপোস্ট পরিচালনা করে ৩ হাজার ৭৪৮টি গাড়ি ও ৪ হাজার ৭৮৭টি মোটরসাইকেল তল্লাশি করা হয়। এর মধ্যে গাড়ির বিরুদ্ধে ১৬৭টি এবং মোটরসাইকেলের বিরুদ্ধে ৩১৭টি মামলা দেওয়া হয়। এছাড়া চট্টগ্রামে ২৬৯টি চেকপোস্টে ৫ হাজার ৪৫৯টি গাড়ি ও ৪ হাজার ৮৯৬টি মোটরসাইকেল তল্লাশি করে যথাক্রমে ৩৭০ ও ২৪৫টি মামলা করা হয়।

খুলনা, রাজশাহী ও ময়মনসিংহেও এই বিশেষ অভিযান পরিচালিত হয়েছে। এর মধ্যে রাজশাহীতে চেকপোস্টে তল্লাশিকালে ১ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ একজনকে গ্রেপ্তার করে জরিমানা করা হয় এবং ময়মনসিংহে গাঁজাসহ আটক এক ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়।

পুলিশ জানিয়েছে, দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি কঠোর নিয়ন্ত্রণে রাখতে এবং অপরাধীদের দৌরাত্ম্য রুখতে এ ধরনের বিশেষ চেকপোস্ট ও তল্লাশি অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

Related News

প্রধানমন্ত্রীর কার্যালয়ে আজ বিশেষ সংবাদ সম্মেলন

বুধবার দুপুর ১২টায় প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ের ‘করবী’ হলে বিশেষ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

গাবতলী থেকে দাশেরকান্দি ২৮ মিনিটে যাতায়াতে এমআরটি লাইন-৫

গাবতলী থেকে দাশেরকান্দি ২৮ মিনিটে যাতায়াতের সুযোগ তৈরি করতে এমআরটি লাইন-৫ সাউদার্ন প্রকল্প। ৪৫ হাজার ৫০৩ কোটি টাকার প্রকল্পটির একনেকে অনুমোদন নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।

নবম পে-স্কেলে বদলাচ্ছে ইনক্রিমেন্ট ও ভাতা

নবম জাতীয় পে-স্কেলে গ্রেডভেদে বার্ষিক ইনক্রিমেন্ট, বাড়ি ভাড়া, চিকিৎসা, মোবাইল ও অন্যান্য ভাতায় কী পরিবর্তন আসছে—জেনে নিন বিস্তারিত।

সব উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিসে বায়োমেট্রিক ডিজিটাল হাজিরা চালুর নির্দেশ ভূমি মন্ত্রণালয়ের

মাঠ পর্যায়ে ভূমি সেবা আরও গতিশীল ও স্বচ্ছ করতে দেশের সব উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিসে বায়োমেট্রিক ডিজিটাল হাজিরা চালুর নির্দেশ দিয়েছে ভূমি মন্ত্রণালয়।

চারদিনের সরকারি সফরে জাপানে সেনাবাহিনী প্রধান

চার দিনের সরকারি সফরে জাপানে গেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। তিনি ২০তম এশিয়ান গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেবেন।

৬০ পৌরসভায় প্রাথমিক স্বাস্থ্যসেবায় ৫০ কোটি টাকা ছাড়

দেশের ৬০টি পৌরসভার ৭১টি স্বাস্থ্যকেন্দ্রে প্রাথমিক স্বাস্থ্যসেবা জোরদারে ২০২৬-২৭ অর্থবছরের প্রথম কিস্তির ৫০ কোটি টাকা ছাড় করেছে স্থানীয় সরকার বিভাগ।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে একনেক সভা

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে একনেক সভা চলছে। আজকের সভায় এমআরটি লাইন-৫ সাউদার্ন রুট প্রকল্পের অনুমোদন নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

১৩ সিটি করপোরেশনে প্রাথমিক স্বাস্থ্যসেবায় ২০ কোটি টাকা বরাদ্দ

২০২৬-২০২৭ অর্থবছরে নগরবাসীর প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দেশের ১৩টি সিটি করপোরেশনের জন্য মোট ২০ কোটি টাকা আবর্তক অনুদান বরাদ্দ দিয়েছে সরকার।

Search