হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন দেবাশীষ রায় চৌধুরী
সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিয়েছেন বিচারপতি দেবাশীষ রায় চৌধুরী। বৃহস্পতিবার প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী তাকে শপথ পড়ান।
দুর্গাপূজায় ২০ থেকে ২২ অক্টোবর ছুটি ঘোষণা করেছে সরকার। ১৭ অক্টোবর শনিবার অফিস খোলা থাকবে এবং ৭ নভেম্বর সাধারণ ছুটি পুনর্বহাল।
জাতীয় সংসদ ভবন: একটি উন্নত ও সমৃদ্ধ জাতি গঠনে বিরোধী দলকে কেবল অন্ধ বিরোধিতার খাতিরে বিরোধিতা না করে বরং অত্যন্ত দায়িত্বশীল ও গঠনমূলক ভূমিকা পালনের…
কানাডা বাংলাদেশকে কেবল বাণিজ্যের গন্তব্য নয়, বরং উন্নত আন্তর্জাতিক ব্যবস্থা গড়ে তোলার গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে দেখে বলে জানিয়েছেন কানাডার হাইকমিশনার অজিত সিং। জাতীয় সংবাদ।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গণমাধ্যমকর্মীদের ওপর হামলার ঘটনায় রাজনৈতিক দলগুলোর প্রশ্রয় ও সহিংসতার পৃষ্ঠপোষকতা বন্ধের জোরালো আহ্বান জানিয়েছে টিআইবি। জাতীয় সংবাদ।
সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিয়েছেন বিচারপতি দেবাশীষ রায় চৌধুরী। বৃহস্পতিবার প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী তাকে শপথ পড়ান।
নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সাইডলাইনে আয়োজিত ‘ইউএনজিএ প্ল্যাটফর্ম অব উইমেন লিডার্স’-এ বক্তব্য দিয়েছেন ডা. জুবাইদা রহমান।
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ, তাঁর স্ত্রী ও অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে অর্থপাচারের মামলা করেছে সিআইডি। জব্দ করা হয়েছে ৫৩টি ব্যাংক হিসাব।
নিউইয়র্কে জাতিসংঘের উচ্চপর্যায়ের অনুষ্ঠানে উন্নয়নের অধিকার বাস্তবায়নে সব দেশের অঙ্গীকার, দায়িত্ববোধ ও সম্মিলিত পদক্ষেপের আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
বিজিবির সুবেদার মেজর ও তদনিম্ন পর্যায়ের কর্মচারীদের সীমান্ত ভাতা পুনর্নির্ধারণ করেছে সরকার। নতুন হার ২০২৮ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর হবে।
বঙ্গভবনের সিংহ পুকুরে ৪০০ কেজি রুইজাতীয় মাছের পোনা অবমুক্ত করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রয়েছে রুই, কাতলা, মৃগেল ও কালিবাউস।
গঙ্গার পানিবণ্টন চুক্তি নবায়নের পরিবর্তে ভারতের সঙ্গে নতুন চুক্তি চায় বাংলাদেশ। নতুন চুক্তিতে গ্যারান্টি ক্লজ ও দেশের স্বার্থ সুরক্ষার ওপর গুরুত্ব দেওয়ার কথা জানিয়েছেন পানিসম্পদমন্ত্রী।
শিক্ষাপ্রতিষ্ঠানের বার্ষিক ও পাবলিক পরীক্ষার কারণে নভেম্বর-ডিসেম্বরে স্থানীয় সরকার নির্বাচন না করে আগামী বছরের জানুয়ারিতে ভোট শুরু করার আশা করছে নির্বাচন কমিশন।
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক সফরের প্রথম দিনে ১০টি কর্মসূচিতে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোহিঙ্গা সংকট, আঞ্চলিক সহযোগিতা, অর্থনীতি ও বিনিয়োগ নিয়ে বিভিন্ন বৈঠক করেছেন তিনি।
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে বৈঠকে মধ্যপ্রাচ্য সংঘাতের দ্রুত কূটনৈতিক সমাধানের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। হরমুজে আটকে থাকা বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচল ও জ্বালানি নিরাপত্তা নিয়েও সহযোগিতা চেয়েছে ঢাকা।