রজনীকান্তের জেলার ২’-এ বাদ গেল ১০০ মিনিটের বেশি দৃশ্য

রজনীকান্তের ‘জেলার ২’ সেন্সর ছাড়পত্র পেয়েছে। সিনেমাটির প্রাথমিক দৈর্ঘ্য ছিল ৪ ঘণ্টা ২৫ মিনিট, সম্পাদনার পর তা কমিয়ে ২ ঘণ্টা ৪৫ মিনিট করা হয়েছে বলে দাবি করা হচ্ছে।

আর্জেন্টিনার জার্সিতে মেসির শেষ ম্যাচ, গোল-অ্যাসিস্টে রাঙালেন বিদায়

বেনিনের বিপক্ষে ৩-০ গোলের জয়ে আর্জেন্টিনার জার্সিতে শেষ ম্যাচ খেললেন লিওনেল মেসি। বিদায়ী ম্যাচে একটি গোল ও দুটি অ্যাসিস্ট করেছেন আর্জেন্টাইন অধিনায়ক।

হারমানপ্রিতের পর ভারতের সব সংস্করণের অধিনায়ক স্মৃতি মান্ধানা

হারমানপ্রিত কৌর অধিনায়কত্ব ছাড়ার কয়েক ঘণ্টার মধ্যেই স্মৃতি মান্ধানাকে সব সংস্করণে ভারতের নারী ক্রিকেট দলের নতুন অধিনায়ক ঘোষণা করেছে বিসিসিআই।

বিদায়ী ম্যাচে মেসিকে লাল-হলুদ কার্ড উপহার দিলেন রেফারি

বেনিনের বিপক্ষে আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচে লাল ও হলুদ কার্ডের বিশেষ সেট উপহার পেয়েছেন লিওনেল মেসি। শাস্তি নয়, স্মারক হিসেবেই কার্ড দুটি দেন রেফারি।

বাংলা — News (2551 News are found.)

নাঈমের রেকর্ড ভাঙলেন ,সর্বোচ্চ রানের রেকর্ড তানজিদের

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ফিফটি করে বাংলাদেশের ওপেনার তানজিদ হাসান এক বছরে (২০২৫) সর্বোচ্চ টি-টোয়েন্টি রান (৬২২) করার নতুন রেকর্ড গড়েছেন। তিনি মোহাম্মদ নাঈমের রেকর্ড ভাঙেন। সাকিব, মুশফিক, মাহমুদউল্লাহর মতো অভিজ্ঞরাও টি-টোয়েন্টিতে এক বছরে ৫০০ রান করতে পারেননি

‘দম’ সিনেমার জন্য আফরান নিশোর ২০ কেজি ওজন কমানোর চ্যালেঞ্জ

রেদওয়ান রনির নতুন সিনেমা ‘দম’-এর মহরত অনুষ্ঠিত হলো গুলশানে। ছবিতে আফরান নিশোর নায়িকা পূজা চেরী। নিশো এই ছবির জন্য ৯৭ কেজি থেকে ৭৫ কেজিতে নামার চ্যালেঞ্জ নিয়েছেন। তিনি জানান, কাজাখস্তানে মাইনাস তাপমাত্রায় হবে শুটিং, যেখানে ‘দমহীনতাই দমের আসল দম’

জ্বরে হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ রিয়াদ:জানালেন স্ত্রী

জাতীয় দলের সাবেক ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তাঁর স্ত্রী জান্নাতুল কাওসার ফেসবুক পোস্টে স্বামীর অসুস্থতার খবর দেন। বিসিবি’র প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী নিশ্চিত করেছেন, মাহমুদউল্লাহর শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে

সৌদি আরবের ৯২ হাজার কোটি ডলারের সার্বভৌম তহবিলের কৌশল পরিবর্তন

সৌদি আরবের ৯২ হাজার ৫০০ কোটি ডলারের পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড (পিআইএফ) রিয়েল এস্টেট গিগাপ্রকল্প (যেমন নিওম) থেকে সরে এসে বিনিয়োগকে টেকসই খাতে পুনর্গঠন করছে। নতুন কৌশলে খনিজ সম্পদ, লজিস্টিকস, ধর্মীয় পর্যটন ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে

নভেম্বরে গণভোট, আরপিওতে কাটছাঁট নয়: পাঁচ দাবিতে ইসিকে জামায়াতসহ ৮ দলের স্মারকলিপি

জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তি দিতে আগামী নভেম্বরের মধ্যে গণভোট আয়োজনের দাবিতে নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি জমা দিয়েছে জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলনসহ ৮ দল। জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম জাতীয় নির্বাচন ও গণভোট একদিনে আয়োজনের বিরোধিতা করেন এবং আরপিও-তে কাটছাঁট না করার দাবি জানান

জুলাই সনদ সুপারিশ ‘একপেশে’ : মির্জা ফখরুলে

জাতীয় ঐকমত্য কমিশনের দেওয়া জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশকে ‘একপেশে’ বলে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি প্রয়োজনে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে যাবেন এবং গণভোটের প্রস্তাবকে অযৌক্তিক বলে মন্তব্য করেন

বাবার কবরে শায়িত ড. রেজাউর রহমান: শেষ বিদায়ে বিশিষ্টজনদের শ্রদ্ধা

বিশিষ্ট বিজ্ঞানী ও ২০২৪ বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত লেখক ড. রেজাউর রহমান (৮১) ২৬ অক্টোবর ইন্তেকালের পর ২৯ অক্টোবর মোহাম্মদপুরে বাবার কবরে দাফন করা হয়েছে। জানাজায় অধ্যাপক নজরুল ইসলাম, শিল্পী রফিকুন নবী ও লেখক আনিসুল হকসহ সমাজের বিভিন্ন স্তরের মানুষ অংশ নেন।

মা-বাবার অসম্মতিতে বিয়ে করা কি জায়েজ? শরিয়তের বিধান

উপযুক্ত প্রস্তাব এলে কেন দ্রুত সন্তানের বিয়ে দেওয়া উচিত এবং বিলম্বের কারণে গুনাহ হলে দায়ভার কার—এ বিষয়ে হাদিসের নির্দেশনা। কখন মা-বাবার অসম্মতি অগ্রাহ্য করা যায় এবং গোপনে বিয়ের শরিয়তসম্মত বিধান কী, তা নিয়ে আলোচনা।

পর্তুগালে সাইকেল চুরি ঠেকাতে গিয়ে ছুরিকাঘাতে নিহত বাংলাদেশি যুবক

পর্তুগালের কোস্টা দা কাপারিকায় আফ্রিকান বংশোদ্ভূত এক চোরের ছুরিকাঘাতে বাংলাদেশি যুবক শামীম হোসেন (৩৫) নিহত হয়েছেন। কুমিল্লার এই যুবক ফাস্টফুড রেস্তোরাঁর সামনে সাইকেল চুরি ঠেকাতে গিয়ে হামলার শিকার হন। পুলিশ অভিযুক্তকে ধরতে অভিযান চালাচ্ছে।

কালিজিরা: মৃত্যু ছাড়া সব রোগের ওষুধ (হাব্বাতুস সাওদা)—উপকারিতা ও খাওয়ার নিয়ম, যা বিজ্ঞানও স্বীকার করে

নবীজির (সা.) হাদিসে ‘সব রোগের ওষুধ’ বলা কালিজিরা (Nigella sativa) এখন আধুনিক বিজ্ঞানে থাইমোকুইনোন-এর কারণে প্রমাণিত। রোগ প্রতিরোধ, ডায়াবেটিস ও ক্যানসার প্রতিরোধে কালিজিরার উপকারিতা এবং সেবনের পদ্ধতি।

Search