আলজিয়ার্সে বাংলাদেশ দূতাবাসে জুলাই শহীদ দিবস পালিত
আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্সে বাংলাদেশ দূতাবাসে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ঐতিহাসিক জুলাই শহীদ দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) দূতাবাস প্রাঙ্গণে আয়োজিত কর্মসূচির শুরুতে…
লিসবন, পর্তুগাল: পর্তুগালের রাজধানী লিসবনের উপকণ্ঠে অবস্থিত কোস্টা দা কাপারিকায় শামীম হোসেন (৩৫) নামে এক বাংলাদেশি যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। নিহত শামীম হোসেনের বাড়ি বাংলাদেশের কুমিল্লা জেলায় বলে প্রাথমিকভাবে জানা গেছে।
স্থানীয় সময় মঙ্গলবার (২৮ অক্টোবর) রাত আনুমানিক ১১টার দিকে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, শামীম হোসেন কোস্টা দা কাপারিকার একটি ফাস্টফুড রেস্তোরাঁয় কর্মরত ছিলেন। ঘটনার দিন রাতে তিনি সাইকেল চালিয়ে কাজে গিয়েছিলেন।
দোকানের সামনে সাইকেলটি পার্ক করে রাখার কিছুক্ষণ পর এক আফ্রিকান বংশোদ্ভূত ব্যক্তি সাইকেলটি চুরি করে পালানোর চেষ্টা করেন। শামীম বিষয়টি দেখতে পেয়ে চোরকে ধরতে পিছু নেন। একপর্যায়ে ধস্তাধস্তির মধ্যে ওই ব্যক্তি সঙ্গে থাকা ছুরি দিয়ে শামীমের বুকে আঘাত করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই শামীমের মৃত্যু হয়।
স্থানীয়রা দ্রুত পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠায়। কর্তৃপক্ষ জানিয়েছে, পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং অভিযুক্ত ব্যক্তিকে ধরতে অভিযান চালাচ্ছে।
সাইকেল চুরি ঠেকাতে গিয়ে এক প্রবাসী বাংলাদেশির এমন মর্মান্তিক মৃত্যুতে পর্তুগালে থাকা বাংলাদেশ কমিউনিটি ও প্রবাসীরা গভীর শোক ও ক্ষোভ প্রকাশ করেছেন।
আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্সে বাংলাদেশ দূতাবাসে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ঐতিহাসিক জুলাই শহীদ দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) দূতাবাস প্রাঙ্গণে আয়োজিত কর্মসূচির শুরুতে…
পাকিস্তানের ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস ২০২৬ পালিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) হাইকমিশন মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে পবিত্র কুরআন তিলাওয়াতের পর শহীদদের…
সার্কের মহাসচিব রাষ্ট্রদূত গোলাম সারওয়ার পাকিস্তানের ইসলামাবাদে নবনির্মিত বাংলাদেশ হাইকমিশন পরিদর্শন করেছেন। আজ বুধবার (১৫ জুলাই) হাইকমিশনে পৌঁছালে তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের…
জাতীয় নির্বাচন ডেস্ক : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে এখন পর্যন্ত ৮৬ হাজার ৫ জন প্রবাসী বাংলাদেশি ভোটার…
মালয়েশিয়া সরকার বৈধ প্রক্রিয়ায় কর্মী নিয়োগের জন্য বাংলাদেশি রিক্রুটিং এজেন্সির তালিকা চেয়েছে। ইতোমধ্যে ৩১ মে’র মধ্যে যেতে না পারা প্রথম ধাপে ৬০ জন কর্মী মালয়েশিয়ায় পাঠানো হয়েছে। অর্থ পাচারের অভিযোগ নাকচ করেছে মালয়েশিয়ান এমএসিসি
২১তম মানামা সংলাপে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী ও উপ-স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন। তিনি বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা পুনরায় চালুর অনুরোধ জানান এবং কাতারের নিরাপত্তা ও রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা করেন।
সৌদি আরবের ৯২ হাজার ৫০০ কোটি ডলারের পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড (পিআইএফ) রিয়েল এস্টেট গিগাপ্রকল্প (যেমন নিওম) থেকে সরে এসে বিনিয়োগকে টেকসই খাতে পুনর্গঠন করছে। নতুন কৌশলে খনিজ সম্পদ, লজিস্টিকস, ধর্মীয় পর্যটন ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে



