শাহজালাল বিমানবন্দরের নাম পরিবর্তন নয়, ১৬ ডিসেম্বরে চালু হবে থার্ড টার্মিনাল

অহেতুক নাম পরিবর্তন না করে ১৬ ডিসেম্বরে থার্ড টার্মিনাল আংশিক চালুর ঘোষণা বিমান পর্যটন মন্ত্রী রশিদুজ্জামান মিল্লাতের। পরিচালনায় চুক্তি জাপানের সঙ্গে।

সম্পত্তি দানে আজীবন ভোগাধিকার: বৃদ্ধ বয়সে বাবা-মায়ের সুরক্ষায় নতুন আইন নিয়ে বিতর্ক

ম্পত্তি হস্তান্তরের নতুন সংশোধিত আইনে দাতার আজীবন ভোগাধিকার নিশ্চিত করা হয়েছে। বৃদ্ধ বয়সে বাবা-মায়ের সুরক্ষার এই আইন নিয়ে তৈরি হয়েছে নানা বিতর্ক।

পঞ্চগড়ের আকাশে ভোরের কুয়াশা: শরতেই বইছে শীতের হাওয়া

শরতের আবহাওয়ায় দেশের সর্ব-উত্তরের জেলা পঞ্চগড়ে ভোরের দিকে দেখা মিলল কুয়াশার। হিমালয়ের কাছাকাছি এই জেলায় আগাম শীতের হাওয়া বইতে শুরু করেছে।

দুই দিনের সফরে নিজ জেলা ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর

দুই দিনের সফরে নিজ জেলা ঠাকুরগাঁওয়ে পৌঁছেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিভিন্ন দলীয় ও সামাজিক কর্মসূচিতে অংশ নেবেন তিনি।

নোয়াখালী | দৈনিক শব্দমিছিল » সত্য প্রকাশে সোচ্চার | — News

এলজিইডির তিন কর্মকর্তা-কর্মচারী সাময়িক বরখাস্ত

নোয়াখালী ও টাঙ্গাইলে সেতু নির্মাণে অনিয়মের অভিযোগে এলজিইডির তিন কর্মকর্তা-কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। নোয়াখালীতে দুই প্রকৌশলীর কাছে কারণ দর্শানোর নোটিশও দেওয়া হয়েছে।

সাত জেলায় সন্ধ্যার মধ্যে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্কসংকেত

দেশের সাত জেলায় সন্ধ্যার মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়া হতে পারে। সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

নোয়াখালীতে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে মসজিদ ও ব্যক্তির জমি দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে

নোয়াখালীর কোম্পানীগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে গভীর রাতে মসজিদের ওয়াকফ ও ব্যক্তির জমি মাটি ফেলে জবরদখলের অভিযোগ উঠেছে জামায়াত নেতা মাওলানা মিজানুর রহমান রাজুর বিরুদ্ধে।

নোয়াখালীর হাতিয়ায় শ্রেণিকক্ষে ঝাঁজালো গন্ধে হঠাৎ অসুস্থ ১৮ শিক্ষার্থী, হাসপাতালে ভর্তি ১৩

নোয়াখালীর হাতিয়ায় জোড়খালী উচ্চবিদ্যালয়ে শ্রেণিকক্ষে হঠাৎ ঝাঁজালো গন্ধে ১৮ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। এর মধ্যে ১৩ জনকে অচেতন অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

‘জুলাই বিপ্লবের অন্যতম সেনানায়ক’ ওসমান হাদি, দোয়া চাইলেন শিবির সেক্রেটারি

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর হামলাকে ‘নিষিদ্ধ বাহিনীর’ কাজ বলে অভিযোগ করেছেন ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম। নোয়াখালীর সমাবেশে তিনি হাদির সুস্থতা কামনা করেন এবং বলেন, রাজপথে শাহাদাতের তামান্না নিয়ে জন্মেছেন তারা, খুন করে ইসলামী আন্দোলনকে দমানো যাবে না।

Search