শিক্ষকতাকে মেধাবীদের প্রথম পছন্দ করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী
বিশ্ব শিক্ষক দিবসে গুণী শিক্ষক সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষা ব্যবস্থা ঢেলে সাজানোর নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
নোয়াখালী: ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর হামলার ঘটনাকে কেন্দ্র করে ইসলামী ছাত্রশিবির কড়া হুঁশিয়ারি দিয়েছে। আজ শনিবার (১৩ ডিসেম্বর) নোয়াখালীর কোম্পানীগঞ্জে ২০১৩ সালের ৭ শহীদ স্মরণে আয়োজিত আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম অভিযোগ করেন, হাদির ওপর হামলা চালিয়েছে একটি ‘গোপন বাহিনী, নিষিদ্ধ বাহিনী’।
নুরুল ইসলাম সাদ্দাম শরিফ ওসমান হাদিকে ‘জুলাই বিপ্লবের অন্যতম সেনানায়ক’ এবং আজীবন আধিপত্যবাদের বিরুদ্ধে আপসহীন কণ্ঠস্বর হিসেবে আখ্যা দেন। তিনি জানান, হাদি তাঁকে গুলিবিদ্ধ হওয়ার কয়েক দিন আগেও ফোন করে হত্যার ষড়যন্ত্রের আশঙ্কা প্রকাশ করেছিলেন।
সাদ্দাম বলেন, শিবিরের পক্ষ থেকে বারবার সাবধানে থাকার অনুরোধ জানালেও হাদি তা এড়িয়ে যান। হাদির প্রত্যয় ছিল:
“মউতের ফয়সালা আসমানে হয়… ঘরের ভেতর থেকে মৃত্যুবরণ করতে নয়, রাজপথে থেকে মৃত্যুবরণ করার জন্য আমার জন্ম হয়েছে।”
শিবিরের সেক্রেটারি হাদির সুস্থতার জন্য দোয়া কামনা করেন এবং বলেন, আল্লাহ যেন আধিপত্যবাদের বিরুদ্ধে এই বলিষ্ঠ কণ্ঠস্বরকে আরও কিছু দিনের জন্য ফিরিয়ে দেন।
নুরুল ইসলাম সাদ্দাম জোর দিয়ে বলেন, তারা মনে করেছে গুলি করে এই কণ্ঠস্বরকে দমাতে পারবে, কিন্তু তারা ভুলে গিয়েছে, “আমরা মায়ের উদর থেকে শাহাদাতের তামান্না নিয়ে এই জমিনে পা রেখেছি।”
তিনি বলেন, “সুতরাং যারা মনে করে ইসলামী ছাত্রশিবিরকে গুম, খুন, হত্যা, দেশান্তরিত করার মধ্যে দিয়ে নির্বাসিত করতে পারবা, তোমরা দেখে নাও… এক রক্তের বিনিময়ে হাজারো রক্ত জন্ম নেয়।”
“সুতরাং যারা মনে করে ইসলামী ছাত্রশিবিরকে গুম, খুন, হত্যা, দেশান্তরিত করার মধ্যে দিয়ে নির্বাসিত করতে পারবা, তোমরা দেখে নাও… এক রক্তের বিনিময়ে হাজারো রক্ত জন্ম নেয়।”
ইসলামী ছাত্রশিবির নোয়াখালী জেলা দক্ষিণের সভাপতি হাফেজ সাইফুর রসুল ফুহাদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে নোয়াখালী জেলা জামায়াতে ইসলামীর আমির ইসহাক খন্দকারসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বক্তব্য দেন। অনুষ্ঠানে বিপুল সংখ্যক ছাত্র ও যুবক অংশগ্রহণ করেন।
বিশ্ব শিক্ষক দিবসে গুণী শিক্ষক সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষা ব্যবস্থা ঢেলে সাজানোর নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মাউশির নাম, লোগো ও পরিচয় ব্যবহার করে পরিচালিত অননুমোদিত ফেসবুক পেজ ও গ্রুপ সাত দিনের মধ্যে বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। না হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
উয়েফা নেশনস লিগে তুরস্ককে ৪-১ গোলে হারিয়ে প্রথম ম্যাচের পরাজয় কাটিয়ে উঠেছে ইতালি। গোল করেছেন বাস্তোনি, ফ্রাত্তেসি, কায়োদে ও পিও এসপোসিতো।
নিউ জার্সিতে নির্মাণকাজের সময় গুরুত্বপূর্ণ ফাইবার অপটিক লাইন কেটে যাওয়ায় যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে বিমান চলাচলে বড় বিঘ্ন ঘটে। প্রায় ৭ হাজার ফ্লাইট বাতিল বা বিলম্বিত হয়েছে।
৬৪ জেলায় ডেঙ্গু বিস্তার ও সেপ্টেম্বরের শেষ সপ্তাহে চূড়ান্ত প্রকোপের আশঙ্কায় সরকারের তিন মাসব্যাপী অভিযানের ওপর বিশেষ সম্পাদকীয়
এসএসসি ও সমমান পরীক্ষা ২০২৬-এর খাতা পুনঃনিরীক্ষণের ফলাফল আজ সকাল ১০টায় প্রকাশ। ১১টি শিক্ষা বোর্ডে ৪ লাখ ২ হাজার শিক্ষার্থীর আবেদন।
বৈশ্বিক উষ্ণায়ন ও জলবায়ু পরিবর্তনের প্রভাবে চরম ঝুঁকিতে বাংলাদেশ। উপকূলীয় সংকট, লবণাক্ততা এবং উত্তরণের উপায় নিয়ে বিশেষ ফিচার লিখেছেন আফরাজুর রহমান লিমন।
লেইস প্রকল্পের আওতায় মাধ্যমিকের ৫৪ হাজার শিক্ষককে ৪২ দিনের প্রশিক্ষণ দেওয়া হবে। মাস্টার ট্রেইনার হতে ১৫ সেপ্টেম্বরের মধ্যে আবেদন করার আহ্বান জানিয়েছে মাউশি।
