রাজনীতি

নোয়াখালীতে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে মসজিদ ও ব্যক্তির জমি দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে

নোয়াখালী: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাটে আদালতের সুনির্দিষ্ট নিষেধাজ্ঞা অমান্য করে গভীর রাতে মসজিদের ওয়াকফ সম্পত্তি ও ব্যক্তি মালিকানাধীন জমি জোরপূর্বক জবরদখলের অভিযোগ উঠেছে। স্থানীয় এক জামায়াত নেতার বিরুদ্ধে এই দখলের অভিযোগ তুলেছেন ভুক্তভোগী ও মসজিদের মোতওয়াল্লি।

গত মঙ্গলবার (৮ সেপ্টেম্বর ২০২৬) সন্ধ্যায় বসুরহাট পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের করালিয়া বাইপাস সড়কসংলগ্ন সুলতান আহমদ জামে মসজিদের ওয়াকফ সম্পত্তি জবরদখলের বিষয়ে সংবাদ সম্মেলনে ও অভিযোগে এ তথ্য জানানো হয়। এর আগে গত ১ সেপ্টেম্বর গভীর রাতে এই দখলের ঘটনা ঘটে।

অভিযুক্ত মাওলানা মিজানুর রহমান রাজু বসুরহাট পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড জামায়াতের ওলামা বিভাগের সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছেন। যদিও তিনি বর্তমানে জামায়াতের রাজনীতি থেকে মৌখিকভাবে পদত্যাগ করেছেন বলে দাবি করেছেন।

সুলতান আহমদ জামে মসজিদের মোতওয়াল্লি নুরুর রহমান অভিযোগ করে জানান, জামায়াত নেতা মাওলানা মিজানুর রহমান রাজু দলীয় প্রভাব খাটিয়ে বহিরাগত লোকজনকে সঙ্গে নিয়ে গভীর রাতে মসজিদের ওয়াকফকৃত এবং তাঁর ব্যক্তিগত মালিকানাধীন জমিতে মাটি ও বালু ফেলে জবরদখল করেছেন।

তিনি জানান, এই সম্পত্তির মালিকানা নিয়ে ২০০৬ সালে তিনি নোয়াখালী আদালতে একটি দেওয়ানি মামলা (নম্বার ৪৮) করেন। পরবর্তীতে ওই মামলার প্রেক্ষিতে আদালত ৫৭-২০০৭ নম্বর নিষেধাজ্ঞা মামলার আবেদন মঞ্জুর করে ১ জুলাই ২০০৮ সালে মামলাটি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নালিশি সম্পত্তিতে স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দেন। আদালতের এই স্পষ্ট নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও মিজানুর রহমান রাজু গত ১ সেপ্টেম্বর রাতে জোরপূর্বক মাটি ভরাট করে জমি দখল করেন।

নুরুর রহমান আরও জানান, এ ঘটনায় তিনি কোম্পানীগঞ্জ থানায় অভিযোগ করার পর গত ২ সেপ্টেম্বর স্থানীয় রাজনৈতিক ও গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে একটি সালিশ বৈঠক অনুষ্ঠিত হয়। কিন্তু সেই বৈঠকে জমি মাপজোখ করে মীমাংসার সিদ্ধান্ত হলেও জামায়াত নেতা রাজু তা অমান্য করে পুনরায় মাটি ও বালু ভরাট অব্যাহত রাখেন। এই জবরদখলের প্রতিকার চেয়ে তিনি স্থানীয় সংসদ সদস্য ফখরুল ইসলাম, প্রশাসন ও ঊর্ধ্বতন রাজনৈতিক নেতৃবৃন্দের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

জমি জবরদখলের সমস্ত অভিযোগ অস্বীকার করে জামায়াত নেতা মাওলানা মিজানুর রহমান রাজু দাবি করেন, তিনি অন্য কারও সম্পত্তি দখল করেননি, বরং নিজের কেনা ও পৈত্রিক জমির ওপরই মাটি ও বালু ভরাট করছেন।

এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল হাকিম জানান, ঘটনাটি জানার পর উভয় পক্ষকে থানায় ডেকে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে একটি বৈঠক করা হয়। বৈঠকে উভয় পক্ষের সীমানা মেপে বিষয়টি শান্তিপূর্ণভাবে সমাধানের সিদ্ধান্ত হয়েছিল। তবে বর্তমানে জোরপূর্বক জবরদখলের সুনির্দিষ্ট কোনো বিষয় তাঁর জানা নেই বলে জানান তিনি।

Related News

নেত্রকোনায় ফ্যামিলি কার্ড দেওয়ার নামে প্রতারণা: এনসিপি নেত্রী সাদিয়া ইসলাম গ্রেপ্তার

নেত্রকোনায় ফ্যামিলি কার্ড পাইয়ে দেওয়ার কথা বলে সাধারণ মানুষের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগে এনসিপি নেত্রী সাদিয়া ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পতেঙ্গায় চাঁদাবাজির ‘দানব’ কৃষক দল নেতা আলমগীর

৫ আগস্টের পর চট্টগ্রাম পতেঙ্গায় চাঁদাবাজি ও দখলবাজির ত্রাস সৃষ্টি করেছেন মহানগর কৃষক দলের আহ্বায়ক মোহাম্মদ আলমগীর। খেয়াঘাট থেকে চোরাচালান—সবখানেই তার নিয়ন্ত্রণ।

এনসিপির যশোর জেলা কমিটি অনুমোদন, আহ্বায়ক নুরুজ্জামান

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যশোর জেলা শাখার ছয় মাস মেয়াদি ১১৩ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি অনুমোদিত হয়েছে। আহ্বায়ক নুরুজ্জামান ও সদস্য সচিব মনিরুজ্জামান আজাদ।

সাবেক সংসদ সদস্য মনোয়ার হোসেন চৌধুরী আর নেই

গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা মো. মনোয়ার হোসেন চৌধুরী রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

সংসদের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য হলেন ডা. মাহমুদা মিতু

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন এনসিপি নেত্রী ও সংসদ সদস্য ডা. মাহমুদা মিতু।

অনুপ্রবেশকারী ও চাঁদাবাজদের বিষয়ে কঠোর সতর্কবার্তা দিলেন প্রতিমন্ত্রী ইশরাক হোসেন

সরকার ও দলের ভাবমূর্তি রক্ষায় চাঁদাবাজ ও অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুশিয়ারি দিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।

নিজের মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করলেন রাশেদ খান

জাতীয় নাগরিক পার্টির নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীকে নিয়ে অতীতের মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। পরিশীলিত রাজনীতির আহ্বান তাঁর।

নারীদের ওপর আক্রমণকারীরা কাপুরুষ ইতালিতে বাঁধনের ওপর হামলা ঘৃণ্য অপরাধ:রিজভী

ফ্যাসিবাদের আমলে নারী ও শিশুরা সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছেন বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। ইতালিতে অভিনেত্রী বাঁধনের ওপর হামলার তীব্র নিন্দা জানান তিনি।

Search