ক্রীড়া : ২০২৬ সালের ফিফা বিশ্বকাপকে সামনে রেখে আর্জেন্টিনা জাতীয় ফুটবল দল তাদের নতুন হোম কিট উন্মোচন করেছে। এই জার্সিটিকে লিওনেল মেসির শেষ বিশ্বকাপ কিট বলে মনে করা হচ্ছে।
জার্সির ঐতিহ্যবাহী সাদা-আকাশি নীল স্ট্রাইপ ঠিক রেখে এবার যোগ করা হয়েছে গ্রেডিয়েন্ট শেডিং। এই নকশার মাধ্যমে ১৯৭৮, ১৯৮৬ (ম্যারাডোনা) এবং ২০২২ (মেসি) সালের তিনটি বিশ্বকাপ জয়ের জার্সির রঙের ছোঁয়াকে ফুটিয়ে তোলা হয়েছে। এতে হালকা নীল থেকে গাঢ় নীলের দিকে রঙের পরিবর্তন ঘটছে।
কাঁধের ওপর অ্যাডিডাসের তিনটি স্ট্রাইপ ও হাতার প্রান্তে গাঢ় নীল রঙ ব্যবহার করা হয়েছে। বিশ্বকাপের প্রায় ৭ মাস আগেই এই অত্যাধুনিক কিটটি প্রকাশ করল অ্যাডিডাস। জার্সির পেছনে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)-এর প্রতিষ্ঠাবর্ষ ‘১৮৯৬’ লেখা রয়েছে।