নিজস্ব প্রতিবেদক :
মতলব উত্তর উপজেলার লবাইরকান্দি যুবসমাজের উদ্যোগে আয়োজিত বিবাহিত বনাম অবিবাহিত প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। ২১ নভেম্বর আল-আমিন দাখিল মাদ্রাসা মাঠে এ খেলা উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা মহিলা দলের প্রচার সম্পাদক ও দুর্গাপুর ইউপির ১,২,৩নং ওয়ার্ড মহিলা মেম্বার পদপ্রার্থী মাকসুদা বেগম।
খেলা পরিচালনায় ছিলেন মোঃ মামুনুর রশিদ। উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজসেবক লিয়াকত প্রধান, দুর্গাপুর ইউনিয়ন মৎস্যজীবী দলের সহ-সভাপতি বাদল হোসেন গাজী সহ আরো অনেকে।
খেলায় বিবাহিত একাদশ বনাম অবিবাহিত একাদশ দল অংশগ্রহণ করে। ৩-০ গোলে অবিবাহিত একাদশ চ্যাম্পিয়ন হয়। পরে দুই দলের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।
প্রধান অতিথি মাকসুদা বেগম বলেন, মাদক থেকে দূরে থাকার অন্যতম কার্যকর উপায় হলো খেলাধুলা ও শরীরচর্চা। খেলাধুলা মানুষের শরীর সুস্থ রাখে, মনকে প্রফুল্ল করে এবং শৃঙ্খলা, নেতৃত্ব ও ভ্রাতৃত্ববোধ শেখায়।
তিনি আরো বলেন, মাদক একটি সামাজিক ব্যাধি, যা যুবসমাজের জীবন, পরিবার ও ভবিষ্যৎ ধ্বংস করে। একটি সুন্দর ও সুস্থ সমাজ গড়তে মাদকের বিরুদ্ধে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।
আসুন, মাদককে না বলি, খেলাধুলাকে হ্যাঁ বলি। তরুণ সমাজকে মাঠে ফিরিয়ে এনে একটি মাদকমুক্ত, সুস্থ ও সুন্দর বাংলাদেশ গড়ে তুলি।