জুলাইয়ের হত্যা ও মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ড
গত জুলাই মাসের ছাত্র-জনতার গণঅভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনা এবং মানবতাবিরোধী অপরাধের মামলায় দোষী সাব্যস্ত করে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও সাবেক মন্ত্রী…
আইন ও আদালত প্রতিবেদক : আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ রায় ঘোষণার পর ঘোষণা করেছে যে, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপস, সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্য অধ্যাপক মাকসুদ কামালের কথোপকথনের সত্যতা মিলেছে।
সোমবার (১৭ নভেম্বর) বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল এই ঘোষণা দেয়।
এই মামলার প্রধান আসামি শেখ হাসিনা এবং অন্য দুই আসামি হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। ট্রাইব্যুনাল জানিয়েছে, শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান পলাতক অবস্থায় ভারতে অবস্থান করছেন।
গত জুলাই মাসের ছাত্র-জনতার গণঅভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনা এবং মানবতাবিরোধী অপরাধের মামলায় দোষী সাব্যস্ত করে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও সাবেক মন্ত্রী…
ডেপুটি অ্যাটর্নি জেনারেল বদিউজ্জামান তপাদার আকস্মিকভাবে তাঁর পদ থেকে ইস্তফা দিয়েছেন। সোমবার (২২ জুন) তিনি রাষ্ট্রপতির কাছে তাঁর আনুষ্ঠানিক পদত্যাগপত্র জমা দেন, যা অ্যাটর্নি জেনারেলের…
চট্টগ্রাম কোতোয়ালি থানার ওসি আফতাব উদ্দিনকে এক লাখ ইয়াবা আত্মসাৎ ও মামলা না করে আসামি ছেড়ে দেওয়ার অভিযোগে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।
জাল শেনজেন ভিসা দিয়ে ইতালিতে মানব পাচারের অভিযোগে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জুনিয়র অফিসার আখলাছুর রহমানকে গ্রেপ্তার করেছে সিআইডি। ৩০ লাখ টাকার চুক্তি ও রোম বিমানবন্দর থেকে যাত্রী ফেরতের ঘটনা।
দুবাইয়ের শপিং মল থেকে গ্রেপ্তার হলেন সাবেক পুলিশপ্রধান বেনজীর আহমেদ। সহযোগীদের বিশ্বাসঘতকতা ও ইন্টারপোলের রেড নোটিশের ভিত্তিতে গ্রেপ্তার। ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু করেছে দুদক।
জুলাই অভ্যুত্থানে ছাত্র-জনতার ওপর হামলার মামলায় বরিশালের সাবেক ডিসি তানভীর আরাফাতকে শ্যোন অ্যারেস্ট দেখিয়েছেন আদালত। কেরানীগঞ্জ কারাগার থেকে অনলাইনে হাজিরা।
সাব রেজিস্ট্রার বদলি করে শত কোটি টাকার দুর্নীতির অভিযোগে যখন মাইকেল চক্রের বিরুদ্ধে ব্যবস্থা নিতে তোরজোর চলছে দুদকে,তখন সেই চক্রের মূলহোতা অভিযুক্ত খিলগাওয়ের সাব রেজিস্ট্রার মাইকেল মহিউদ্দিন আব্দুল্লাহর অবৈধ সম্পদের পাহাড়ের খোঁজ পাওয়া গিয়েছে।
সরকার পতনের পর তাদের নেতৃত্ব ২০২৪ সালের ২৭ আগস্ট নিজেদের সম্পদ বিবরনি জমা দেয়ার বিরুদ্ধে সচিবালয়ে বিক্ষোভের মাধ্যমে কর্মকর্তাদের চাপ প্রয়োগের মাধ্যমে নিজেদের আধিপত্যের জানান দেন। এর পরে নির্বাচন না দিয়ে আওয়ামী লীগ সরকারের সময়ে আধিপত্য বিস্তার করা রমজান কমিটি সিনিয়র সহসভাপতি থেকে আওয়ামী লীগ সরকারের সুবিধা ভুগি চক্রের সদস্য নিজের এলাকা ব্রাহ্মণবাড়িয়ার মাইকেল মহিউদ্দিনকে সামনে নিয়ে আসেন।



