ইনজুরি থামিয়ে দেয় মাঠের লড়াই, তৃণমূল থেকে জাতীয় মানের ক্রিকেটার গড়ছেন সাদ্দাম
ইনজুরিতে ক্যারিয়ার থামলেও চাঁদপুরের শাহরাস্তিতে ক্রিকেট একাডেমি ও এসপিএল টুর্নামেন্ট গড়ে তুলে নতুন বিপ্লব ঘটিয়েছেন সাবেক প্রথম শ্রেণির ক্রিকেটার সাদ্দাম হোসেন মিঠু। ফিচার।
ক্রীড়া প্রতিবেদক : অব্যবস্থাপনা, শর্তভঙ্গ ও সাংবাদিক লাঞ্ছনার মতো গুরুতর অভিযোগের জেরে লাতিন বাংলা সুপার কাপের ফাইনাল ম্যাচ স্থগিতের নির্দেশ দিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। আগামী বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যা সাতটায় জাতীয় স্টেডিয়ামে এই টুর্নামেন্টের শেষ ম্যাচে আর্জেন্টিনার ক্লাব অ্যাথলেটিকো চার্লোনের অনূর্ধ্ব–২০ দলের বিপক্ষে ব্রাজিলের সাও বার্নার্দো ক্লাবের অনূর্ধ্ব–২০ দলের মুখোমুখি হওয়ার কথা ছিল।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) ক্রীড়া মন্ত্রণালয়ের সহকারী পরিচালক রুহুল আমিন স্বাক্ষরিত এক চিঠিতে টুর্নামেন্টে জাতীয় স্টেডিয়ামের বরাদ্দ বাতিলের পাশাপাশি ম্যাচ স্থগিতের নির্দেশ দেওয়া হয়।
ক্রীড়া মন্ত্রণালয়ের চিঠিতে উল্লেখ করা হয়েছে, আয়োজক সংস্থা এএফবি বক্সিং প্রমোশন ইন্টারন্যাশনাল লিমিটেড একাধিক শর্ত লঙ্ঘন করেছে। প্রধান লঙ্ঘনের বিষয়গুলো হলো:
মোট টিকিট বিক্রির ৫০ শতাংশ অর্থ প্রতিটি ম্যাচ শুরুর আগে জাতীয় ক্রীড়া পরিষদের অনুকূলে জমা দেওয়ার শর্ত ভঙ্গ করা হয়েছে।
খেলার পর নিজ দায়িত্বে স্টেডিয়াম পরিষ্কার-পরিচ্ছন্ন করার শর্তও লঙ্ঘিত হয়েছে।
স্পনসরশিপ ও সম্প্রচার স্বত্বের পূর্ণাঙ্গ বিবরণীসহ মোট অর্থের ৫০ শতাংশ ম্যাচ আয়োজনের আগেই পরিশোধ করার বিষয়ে কোনো ইতিবাচক সাড়া পাওয়া যায়নি।
চিঠিতে আরও বলা হয়েছে, গত সোমবার (৮ ডিসেম্বর) রাতে ম্যাচ চলাকালীন জাতীয় স্টেডিয়ামে এক ক্রীড়া সাংবাদিকের ওপর বেসরকারি নিরাপত্তা বাহিনীর কর্মীরা হামলা চালান। এ ঘটনাকে মন্ত্রণালয় ‘অত্যন্ত দুঃখজনক’ হিসেবে উল্লেখ করেছে।
মন্ত্রণালয় আগামী ৯ ডিসেম্বর বিকেল ৪টার মধ্যে আয়োজিত দুটি ম্যাচের টিকিট বিক্রি, স্পনসরশিপ ও সম্প্রচার স্বত্বের পূর্ণাঙ্গ হিসাব বিবরণীসহ তৎসংশ্লিষ্ট ৫০ শতাংশ অর্থ জাতীয় ক্রীড়া পরিষদের অনুকূলে জমা দিতে আয়োজকদের নির্দেশ দিয়েছে।
এদিকে, টুর্নামেন্টের আয়োজকরা দুই কিংবদন্তি ফুটবলার কাফু ও ক্যানিজিয়াকে আনার ঘোষণা দিয়েছিলেন, তবে তাদের আসাও এখন অনিশ্চিত হয়ে পড়েছে।
ইনজুরিতে ক্যারিয়ার থামলেও চাঁদপুরের শাহরাস্তিতে ক্রিকেট একাডেমি ও এসপিএল টুর্নামেন্ট গড়ে তুলে নতুন বিপ্লব ঘটিয়েছেন সাবেক প্রথম শ্রেণির ক্রিকেটার সাদ্দাম হোসেন মিঠু। ফিচার।
অস্ট্রেলিয়া সফরের একমাত্র প্রস্তুতি ম্যাচে কুইন্সল্যান্ড নারী দলের কাছে বৃষ্টি আইনে ৭২ রানে হেরেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল।
বেনিনের বিপক্ষে ম্যাচের মধ্য দিয়ে আর্জেন্টিনার জার্সিতে ক্যারিয়ার শেষ করছেন লিওনেল মেসি। ম্যাচ নিয়ে নিজেদের ভাবনার কথা জানিয়েছেন বেনিন ডিফেন্ডার মোহাম্মদ তিজানি। ক্রীড়া সংবাদ।
আইচি-নাগোয়া এশিয়ান গেমসে একমাত্র পদকজয়ী উশু খেলোয়াড় জিন্নাত আক্তারকে সংবর্ধনা দিয়েছে ক্রীড়া মন্ত্রণালয়। তাঁকে মাসিক ১ লাখ টাকা ক্রীড়া ভাতার আওতায় আনা হয়েছে। ক্রীড়া সংবাদ।
নিউ চন্ডিগড়ে তৃতীয় ওয়ানডেতে স্লো ওভার রেটের কারণে ভারতীয় খেলোয়াড়দের ম্যাচ ফির ২০ শতাংশ ও ওয়েস্ট ইন্ডিজের খেলোয়াড়দের ১০ শতাংশ জরিমানা করা হয়েছে।
বুরকিনা ফাসো ম্যাচের পর বেনিন দলের চরম ভোগান্তি ও এএফএর অব্যবস্থাপনায় উত্তাল আর্জেন্টিনার ফুটবল অঙ্গন। এর মাঝেই আজ আর্জেন্টিনার জার্সিতে শেষ ম্যাচ খেলছেন লিওনেল মেসি। ক্রীড়া সংবাদ।
এশিয়ান গেমসের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মোস্তাফিজুর রহমানের এক ওভারে ২৫ রান দেওয়ায় বিস্ময় প্রকাশ করেছেন খালেদ মাহমুদ সুজন। মোসাদ্দেককে বোলিং না করানো নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে ৯২ রানের ইনিংসের পথে ওপেনার হিসেবে দ্রুততম ১০ হাজার ওয়ানডে রান পূর্ণ করেছেন রোহিত শর্মা। ভেঙেছেন শচীন টেন্ডুলকারের ২২ বছরের রেকর্ড।
