ইনজুরি থামিয়ে দেয় মাঠের লড়াই, তৃণমূল থেকে জাতীয় মানের ক্রিকেটার গড়ছেন সাদ্দাম
ইনজুরিতে ক্যারিয়ার থামলেও চাঁদপুরের শাহরাস্তিতে ক্রিকেট একাডেমি ও এসপিএল টুর্নামেন্ট গড়ে তুলে নতুন বিপ্লব ঘটিয়েছেন সাবেক প্রথম শ্রেণির ক্রিকেটার সাদ্দাম হোসেন মিঠু। ফিচার।
বার্সেলোনার হয়ে ট্রেবল জয়ী ব্রাজিলিয়ান মিডফিল্ডার রাফিনহা আলকানতারা সব ধরনের ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। ৩২ বছর বয়সেই বুট জোড়া তুলে রাখার এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। মূলত দীর্ঘদিনের চোটের সঙ্গে লড়াই করতে না পেরে অনেকটা বাধ্য হয়েই ক্যারিয়ারের ইতি টানলেন ১৯৯৪ বিশ্বকাপ জয়ী মাজিনিয়োর এই সন্তান।
রাফিনহার বড় ভাই থিয়াগো আলকানতারা বায়ার্ন মিউনিখ ও লিভারপুলের হয়ে বিশ্ব ফুটবলে ব্যাপক আলো ছড়ালেও রাফিনহার ক্যারিয়ার ছিল চোটজর্জর। ২০১১ সালে বার্সেলোনার হয়ে তাঁর অভিষেক ঘটে। কাতালানদের হয়ে ৯ বছরে তিনি মাত্র ৯০টি ম্যাচ খেলার সুযোগ পান। লুইস এনরিকে বার্সার কোচ হওয়ার পর তাঁর জন্য বড় সুযোগ তৈরি হলেও ২০১৮ সালে হাঁটুর ভয়াবহ চোট তাঁর ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দেয়। কার্যত সেই চোটই তাঁর বার্সা ক্যারিয়ারের ইতি ঘটিয়েছিল।
পরবর্তীতে তিনি লোনে ইন্টার মিলান ও সেল্টা ভিগোতে খেলেছেন এবং ২০২০ সালে পিএসজিতে যোগ দিয়েছিলেন। ৬ বছর আগে বার্সেলোনা ছেড়ে গেলেও তাঁর বিদায়বেলায় সাবেক এই ক্লাবটি তাঁকে শ্রদ্ধাভরে স্মরণ করেছে। বার্সেলোনা কর্তৃপক্ষ রাফিনহার অবদানের কথা উল্লেখ করে তাঁর আগামী জীবনের জন্য শুভকামনা জানিয়েছে।
ইনজুরিতে ক্যারিয়ার থামলেও চাঁদপুরের শাহরাস্তিতে ক্রিকেট একাডেমি ও এসপিএল টুর্নামেন্ট গড়ে তুলে নতুন বিপ্লব ঘটিয়েছেন সাবেক প্রথম শ্রেণির ক্রিকেটার সাদ্দাম হোসেন মিঠু। ফিচার।
অস্ট্রেলিয়া সফরের একমাত্র প্রস্তুতি ম্যাচে কুইন্সল্যান্ড নারী দলের কাছে বৃষ্টি আইনে ৭২ রানে হেরেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল।
বেনিনের বিপক্ষে ম্যাচের মধ্য দিয়ে আর্জেন্টিনার জার্সিতে ক্যারিয়ার শেষ করছেন লিওনেল মেসি। ম্যাচ নিয়ে নিজেদের ভাবনার কথা জানিয়েছেন বেনিন ডিফেন্ডার মোহাম্মদ তিজানি। ক্রীড়া সংবাদ।
আইচি-নাগোয়া এশিয়ান গেমসে একমাত্র পদকজয়ী উশু খেলোয়াড় জিন্নাত আক্তারকে সংবর্ধনা দিয়েছে ক্রীড়া মন্ত্রণালয়। তাঁকে মাসিক ১ লাখ টাকা ক্রীড়া ভাতার আওতায় আনা হয়েছে। ক্রীড়া সংবাদ।
নিউ চন্ডিগড়ে তৃতীয় ওয়ানডেতে স্লো ওভার রেটের কারণে ভারতীয় খেলোয়াড়দের ম্যাচ ফির ২০ শতাংশ ও ওয়েস্ট ইন্ডিজের খেলোয়াড়দের ১০ শতাংশ জরিমানা করা হয়েছে।
বুরকিনা ফাসো ম্যাচের পর বেনিন দলের চরম ভোগান্তি ও এএফএর অব্যবস্থাপনায় উত্তাল আর্জেন্টিনার ফুটবল অঙ্গন। এর মাঝেই আজ আর্জেন্টিনার জার্সিতে শেষ ম্যাচ খেলছেন লিওনেল মেসি। ক্রীড়া সংবাদ।
এশিয়ান গেমসের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মোস্তাফিজুর রহমানের এক ওভারে ২৫ রান দেওয়ায় বিস্ময় প্রকাশ করেছেন খালেদ মাহমুদ সুজন। মোসাদ্দেককে বোলিং না করানো নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে ৯২ রানের ইনিংসের পথে ওপেনার হিসেবে দ্রুততম ১০ হাজার ওয়ানডে রান পূর্ণ করেছেন রোহিত শর্মা। ভেঙেছেন শচীন টেন্ডুলকারের ২২ বছরের রেকর্ড।
