কমলাপুর ও সিলেট স্টেডিয়ামের ব্যবস্থাপনার দায়িত্ব পেল বাফুফে
জাতীয় ক্রীড়া পরিষদের কাছ থেকে কমলাপুর ও সিলেট জেলা স্টেডিয়ামের ব্যবস্থাপনার দায়িত্ব পেয়েছে বাফুফে। এনএসসি ভবনে সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
ভারতের প্রধান কোচ গৌতম গম্ভীরকে নিয়ে চলা সব জল্পনাকল্পনা উড়িয়ে দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। টেস্ট ক্রিকেটে সাম্প্রতিক ব্যর্থতার জেরে গম্ভীরকে সরিয়ে ভিভিএস লক্ষ্মণকে দায়িত্ব দেওয়ার গুঞ্জন উঠলেও বিসিসিআই সাফ জানিয়ে দিয়েছে, এমন কোনো পরিকল্পনা তাদের নেই।
সহ-সভাপতি রাজীব শুক্লা বলেন, “গম্ভীরকে সরানোর কোনো চিন্তা করা হচ্ছে না। তিনি ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত চুক্তিবদ্ধ এবং সব ফরম্যাটেই তিনিই দায়িত্বে থাকবেন।”

প্রত্যাশিত ফল না পাওয়ায় বেশ চাপই যাচ্ছে গম্ভীরের ওপর দিয়ে। বিসিসিআই
উল্লেখ্য, গম্ভীরের অধীনে ভারত ঘরের মাঠে নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার কাছে হোয়াইটওয়াশ হয়েছে। ১৯ টেস্টের মধ্যে হার ৫টিতে, যা ঘরের মাঠে যেকোনো কোচের জন্য সর্বোচ্চ হারের রেকর্ড। তবে বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া এই সমালোচনাকে ‘কল্পনার ফসল’ বলে অভিহিত করেছেন। বোর্ড আপাতত ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে গম্ভীরের ওপরই আস্থা রাখছে।
জাতীয় ক্রীড়া পরিষদের কাছ থেকে কমলাপুর ও সিলেট জেলা স্টেডিয়ামের ব্যবস্থাপনার দায়িত্ব পেয়েছে বাফুফে। এনএসসি ভবনে সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হলো বাংলাদেশ জাতীয় দলের নতুন হোম ও অ্যাওয়ে জার্সি। অফিশিয়াল জার্সির দাম ১৬০০ টাকা ও ফ্যান এডিশন ৭০০ টাকা নির্ধারণ করা হয়েছে।
বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দলের বরখাস্ত কোচ জেরার্ড জোনস দাবি করেছেন, দায়িত্ব পালনের সময় তিনি ব্যক্তিগত আক্রমণ, তথ্য ফাঁস ও মেরে ফেলার হুমকি পেয়েছেন।
নারী এশিয়া কাপে শ্রীলঙ্কার কাছে ৪ উইকেটে হেরে সেমিফাইনালের পথ কঠিন করে তুলল বাংলাদেশ। শেষ চারে যেতে হলে আমিরাতের বিপক্ষে জিততেই হবে জ্যোতিদের।
এমিরেটস স্টেডিয়ামে পিছিয়ে পড়েও চেলসিকে ২-১ গোলে হারিয়ে প্রিমিয়ার লিগে শতভাগ জয়ের রেকর্ড ধরে রেখেছে আর্সেনাল। জয়সূচক গোলটি করেন মার্টিন ওডেগার্ড।
: লা লিগায় ভ্যালেন্সিয়াকে ৫-০ গোলে উড়িয়ে দিয়ে শীর্ষস্থান আরও মজবুত করেছে বার্সেলোনা। ম্যাচে জোড়া গোল করেছেন লামিনে ইয়ামাল।
তীব্র সমালোচনা ও পদত্যাগের দাবি উপেক্ষা করে ২০২৭ সালের ফিফা সভাপতি নির্বাচনে চতুর্থ মেয়াদে প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নিশ্চিত করেছেন জিয়ান্নি ইনফান্তিনো।
ইউএস ওপেনে টেলর টাউনসেন্ডকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছেন আরিনা সাবালেঙ্কা। একই সঙ্গে ছুঁয়েছেন সেরেনা উইলিয়ামসের বিশেষ রেকর্ড।
