স্পোর্টস প্রতিবেদক: সৌদি প্রো লিগে ক্রিশ্চিয়ানো রোনালদো ও কর্তৃপক্ষের মধ্যে সংঘাত এখন চরমে। আল হিলালকে আর্থিক ও খেলোয়াড় সংগ্রহের ক্ষেত্রে বাড়তি সুবিধা দেওয়ার অভিযোগ তুলে গতকাল আল রিয়াদের বিপক্ষে ম্যাচ বয়কট করেছেন সিআরসেভেন। আল হিলালের ট্রান্সফার ব্যয় আল নাসরের তুলনায় ২১৫ মিলিয়ন ইউরো বেশি হওয়ায় বৈষম্যের অভিযোগ তুলেছেন তিনি। পরিস্থিতি আরও জটিল হয়েছে কারিম বেনজেমার আল হিলালে যোগদানে। আল ইত্তিহাদের সাথে আর্থিক দ্বন্দ্বে ক্লাব ছাড়ার পর গত রাতে বেনজেমা আল হিলালের সাথে চুক্তিবদ্ধ হন। লিগ কর্তৃপক্ষের এমন একতরফা সমর্থনে রোনালদোর ধৈর্যের বাঁধ ভেঙে গেছে বলে ধারণা করা হচ্ছে।