সরকারি খরচায় সুপ্রিম কোর্ট লিগ্যাল এইডে ২,৩৮৫ মামলা নিষ্পত্তি
সরকারি খরচায় সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিসের মাধ্যমে ২,৩৮৫টি এবং ৬৪ জেলায় ২ লাখ ৪০ হাজার ৪৭৫টি মামলা নিষ্পত্তি করেছে আইনগত সহায়তা অধিদপ্তর।
মো: জিয়াউদ্দিনবাবু
বৃহস্পতিবার বরিশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট প্রথম বিচার আদালত নুরুল নাজনিন এর আদালতে বরিশাল মেট্রোপলিটন পুলিশের সাবেক উপ কমিশনার ও কুষ্টিয়া জেলার সাবেক পুলিশ সুপার এসএম তানভীর আহমেদের বিরুদ্ধে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে বরিশাল আদালতে অনলাইনে মামলার হাজিরা অনুষ্ঠিত হয়।
জানা যায় গত ০১/০৬/২৬ তারিখ একটি মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। তিনি বর্তমানে ঢাকার কেরানীগঞ্জ কারাগারে রয়েছেন।
সোমবার বরিশালের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন আদালতের বিচারক মিরাজুল ইসলাম তার বিরুদ্ধে ওই গ্রেফতারি পরোয়ানা জারি করেন। কোতোয়ালি থানার মামলায় তাকে শ্যোন অ্যারেস্টের আবেদন করেন এসআই নাসিম হোসেন। তার আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দিয়েছেন আদালত।২০২৬ সালের ৪ জুন আসামিকে সশরীরে উপস্থিত করার নির্দেশ দেওয়া হয়েছে। বর্তমানে একাধিক মামলায় গ্রেফতার হয়ে সাবেক পুলিশ সুপার এসএম তানভীর আরাফাত ঢাকার কেরানীগঞ্জ কারাগারে বন্দি আছেন। বরিশালে তার বিরুদ্ধে দায়ের হওয়া মামলায় শ্যোন-অ্যারেস্টের আবেদন করলে তা মঞ্জুর করেন আদালত।
মামলা সূত্রে জানা যায়, ২০২৪ সালে জুলাই অভ্যুত্থানে ছাত্র-জনতার বিরুদ্ধে অবস্থান নেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের সাবেক উপ-পুলিশ কমিশনার এসএম তানভীর। ওই ঘটনায় তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। মামলার দেড় বছর পর কোতোয়ালি মডেল থানা পুলিশের আবেদনে তার বিরুদ্ধে শ্যোন-অ্যারেস্টের আবেদন মঞ্জুর করেন আদালত।
সরকারি খরচায় সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিসের মাধ্যমে ২,৩৮৫টি এবং ৬৪ জেলায় ২ লাখ ৪০ হাজার ৪৭৫টি মামলা নিষ্পত্তি করেছে আইনগত সহায়তা অধিদপ্তর।
চট্টগ্রাম চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে প্রবেশন ব্যবস্থার মাধ্যমে সাজার বদলে স্বাভাবিক জীবনে ফিরেছেন ১,৫৫১ জন লঘু অপরাধী।
জুলাই অভ্যুত্থানে কুষ্টিয়ায় ৬ হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা মাহবুবউল আলম হানিফসহ ৪ জনের যুক্তিতর্ক শেষ হয়েছে। যেকোনো দিন রায় দেবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আইন সংবাদ।
অনলাইন জুয়া ও নানা অনিয়মের অভিযোগে হবিগঞ্জ জেলা জজ আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) মঈনুল হাসান দুলালের নিয়োগ বাতিল করেছে আইন মন্ত্রণালয়। আইন ও আদালত সংবাদ।
ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ডের রায় নিয়ে ফেসবুকে মন্তব্যের ঘটনায় আদালত অবমাননার অভিযোগের ব্যাখ্যা দিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির হয়েছেন দুই সুপ্রিম কোর্টের আইনজীবী।
নারায়ণগঞ্জে যোগদানের মাত্র দুই সপ্তাহে অপরাধ দমনে কঠোর অবস্থান ও জনবান্ধব পুলিশিং দিয়ে নজর কেড়েছেন এসপি হাবিবুর রহমান।
প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের প্রাক্-নির্বাচনী পরীক্ষার উত্তরপত্র ফাঁসের কথা বলে অর্থ আত্মসাতের মামলায় খুলনায় তিনজনকে ৭ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫ লাখ টাকা করে জরিমানা করেছেন আদালত।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর এজলাসের উইন্ডোজ ঝুঁকিপূর্ণ দাবি সাবেক আইসিটি প্রতিমন্ত্রী পলকের। অরিজিনাল সফটওয়্যার ব্যবহারের নির্দেশ আদালতের।
