লামিন ইয়ামালের ব্যালন ডি’অর জয়ের দাবিকে পূর্ণ সমর্থন বার্সা কোচ
তরুণ তারকা লামিন ইয়ামালের ব্যালন ডি’অর জয়ের দাবিকে পূর্ণ সমর্থন জানিয়ে তার আত্মবিশ্বাসের প্রশংসা করেছেন বার্সেলোনা কোচ হান্সি ফ্লিক।
খেলাধুলা: মেয়েদের এশিয়া কাপের ফাইনাল ম্যাচে ট্রফি বিতরণকে কেন্দ্র করে তৈরি হওয়া অনভিপ্রেত বিতর্কের পর এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) প্রেসিডেন্ট ও পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) প্রধান মহসিন নাকভির পাশে দাঁড়িয়েছেন পাকিস্তানের সাবেক তারকা ব্যাটার মোহাম্মদ ইউসুফ। ট্রফি প্রদান মঞ্চে ভারতীয় দলের অনুপস্থিতি এবং আচরণকে ‘ঔদ্ধত্য’ হিসেবে উল্লেখ করে এর তীব্র সমালোচনা করেছেন তিনি।
গত রোববারে অনুষ্ঠিত মেয়েদের এশিয়া কাপের ফাইনালে শিরোপা জয় করে ভারত। তবে ভারত ও পাকিস্তানের রাজনৈতিক বৈরিতা এবং দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কের উত্তেজনার রেশ এবারও খেলা ছাপিয়ে বড় হয়ে দেখা দেয়। এর আগে গত বছর ছেলেদের এশিয়া কাপেও সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন দল চ্যাম্পিয়ন হওয়ার পর এসিসি প্রধান ও পাকিস্তানি নাগরিক মহসিন নাকভির হাত থেকে ট্রফি নিতে অস্বীকৃতি জানিয়েছিল। মেয়েদের ফাইনালেও হারমানপ্রীত কৌররা একই পথ অনুসরণ করেন। ফাইনাল ম্যাচ শেষ হওয়ার পরও ভারতীয় দলের কোনো খেলোয়াড় পুরস্কার বিতরণী মঞ্চে উপস্থিত হননি। ফলে দীর্ঘক্ষণ অপেক্ষা করার পর বাধ্য হয়ে এসিসি প্রধান নাকভি শুধু রানার্সআপ দল শ্রীলঙ্কাকে মেডেল ও প্রাইজমানি চেক প্রদান করেই মাঠ ত্যাগ করেন।
পুরো ঘটনাটিতে পিসিবি ও এসিসি প্রধান মহসিন নাকভির কোনো দোষ দেখছেন না মোহাম্মদ ইউসুফ। মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া একটি পোস্টে নিজের তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেন এই সাবেক ব্যাটার।
ভারতের আচরণের মাঝে বিনয়ের অভাব রয়েছে দাবি করে তিনি লেখেন, ‘যখন জাতীয় গর্ব ঔদ্ধত্যে পরিণত হয়, বিজয় তখন পুরস্কার বা সম্মান এনে দেয় না। একটি দল হয়তো জিততে পারে, কিন্তু যে জাতির মাঝে বিনয় নেই, তারা পরাজিতই থেকে যায়! ট্রফি নয়, তাদের মাথা থাকে পায়ের তলায়। ভালো করেছেন মহসিন নাকভি।’ আন্তর্জাতিক ক্রিকেট মঞ্চে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশের এমন আচরণ ও মাঠের বাইরের এই টানাপোড়েন ক্রিকেটপ্রেমী মহলেও ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
তরুণ তারকা লামিন ইয়ামালের ব্যালন ডি’অর জয়ের দাবিকে পূর্ণ সমর্থন জানিয়ে তার আত্মবিশ্বাসের প্রশংসা করেছেন বার্সেলোনা কোচ হান্সি ফ্লিক।
ইংল্যান্ডের কাছে হোয়াইটওয়াশ হওয়ার পর পিসিবি প্রধান মহসিন নাকভির রাজনৈতিক ও ক্রিকেটীয় দুই দায়িত্ব পালন নিয়ে তীব্র সমালোচনা করেছেন ভারতের সাবেক ক্রিকেটার মোহাম্মাদ কাইফ।
আফগানিস্তানের টানা দশম হারের ফলে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ভারতের বিপক্ষে টানা সর্বোচ্চ হারের অনাকাঙ্ক্ষিত রেকর্ড থেকে সরে গেছে বাংলাদেশ।
অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয়ের পর প্যাট কামিন্স জানিয়েছেন, প্রস্তুতিতে কোনো ঘাটতি ছিল না, বরং টাইগাররা দুর্দান্ত খেলেছে।
দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতিস্বরূপ ১৮ বছর বয়সি মিশরীয় ফরোয়ার্ড হামজা আবদেলকারিমের সঙ্গে ২০৩০ সাল পর্যন্ত চুক্তি নবায়ন করেছে বার্সেলোনা।
২০২৭ সালের আইপিএলের মিনি-নিলাম ভারতের মাটিতে আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই। নিলামের তারিখ, ভেন্যু ও ইমপ্যাক্ট প্লেয়ার নিয়ম নিয়ে থাকছে নানা আলোচনা।
২০২৭ ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে শেষ মুহূর্তে বড় পরিবর্তন না এনে একটি নির্দিষ্ট দলের ওপর আস্থা রাখার পরামর্শ দিয়েছেন ভারতের সাবেক তারকা যুবরাজ সিং।
ব্যাট হাতে শেষ ১০ ম্যাচে চার সেঞ্চুরি ও চার ফিফটি তুলে নিয়ে দুর্দান্ত ফর্মে আছেন ফখর জামান। ঘরোয়া ক্রিকেটের এই পারফরম্যান্স তাকে জাতীয় দলে ফেরাতে পারে।
